মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

সারাদেশে ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, ভাঙচুর, লুটপাত, চাঁদাবাজি এবং উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিবাদি রাজনীতি বন্ধের প্রতিবাদে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৩ শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৬:৩০ মিনিট ফায়ার সার্ভিস স্টেশন, যশোর সামনে থেকে এ মশাল মিছিল করা হয়।

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল সহকারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এখানে বক্তব্য দেন-আহ্বায়ক রাশেদ খান, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, উজ্জ্বল বিশ্বাস, ইমরান খান, সুমাইয়া ইলা, সুরাইয়া শিকদার এশা, রাজিয়া সুলতানা চাঁদনী, ইমন বিশ্বাস, সানি আহমেদ, ফাইয়াজ আহমেদ, আসিফ সোহান,আশালতা, আসমা ইসলাম, ফারহানা হোসেন অরণ্য, ফারহানা ইয়াসমিন মেঘলা, সুমাইয়া তাবাসসুম খান, খাতুন, ঊষা রাশেদ সহ অন্যান্যরা বক্তারা বলেন সারাদেশে ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, ভাঙচুর, লুটপাত, চাঁদাবাজি এবং উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিবাদি রাজনীতি বন্ধ করতে হবে।

সারা দেশের শিক্ষাঙ্গনে বিরাজনীতি করণের নব্য ফ্যাসিবাদ রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এছাড়া ছাত্র-জনতার প্রতি আহ্বান জানানো হয়– পতিত ফ্যাসিবাদ বিরোধিতার নামে শাসকশ্রেণির মধ্যকার অন্তর্দ্বন্দ্বে এবং তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র-চক্রান্তে কোনো পক্ষের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়ে নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং জনগণের পক্ষের বিপ্লবী রাজনীতিতে সজ্জিত হয়ে নিজেদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version