Author: Niloy Roy

সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ-৩’ ও ‘মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা’ প্রকল্পের অগ্রগতি জানতে আজ রোববার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রকল্প দুটির কাজ ১০ বছর ধরে আটকে থাকায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিস্ময় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় ১০ বছর ধরে আটকে আছে! অথচ ঢাকা শহরের মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি। ভূ-গর্ভস্থ পানি উত্তোলন করে দিনদিন আমরা পরিবেশকে বিরাট হুমকির মুখে ফেলে দিচ্ছি। সংকট থেকে উত্তরণের রাস্তা থাকা সত্ত্বেও সে কাজটা এত বছর ধরে করা হয়নি।’ আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ওয়াসা, পরিকল্পনা কমিশনের ভৌত…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাংগাইলের নাগরপুর উপজেলা সহবতপুর ইউনিয়নের বাটরা জামে মসজিদে রবিবার(০৯ মার্চ) বিভিন্ন পেশাজীবিদের সাথে ইফতার করলেন ধলেশ্বরী হাসপাতাল লি.এর চেয়ারম্যান ও টাংগাইল ৬ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডা.একেএম আব্দুল হামিদ। এ ইফতার মাহফিলে অধ্যক্ষ মাওলানা মো.গোলাম রব্বানী,মুফতী মো.রফিকুল ইসলাম,সুপার মাওলানা আনোয়ার হোসেন,সহ সুপার গোলাম মোস্তফা,শ্রমিক নেতা আব্দুর রশিদ হারুন,সাংবাদিক ডা.এম.এ.মান্নান,ব্যারিষ্টার হাসনাত জামিল,আবু দাউদ,সাংবাদিক আব্দুল হালিমসহ অত্র এলাকার বিভিন্ন পেশার মুসলিম নাগরিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে: সময়ে-অসময়ে নানান আলোচনা ও সমালোচনায় পুলিশের খারাপ দিকগুলোই বেশিরভাগ আলোচিত হয়। পুলিশ যে জনগণের বন্ধু,আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি তারাও যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই।আমরা সে দিকে লক্ষ না রেখে উল্টো সৎ ও নিষ্ঠাবান অফিসারদের নামে মিথ্যা তথ্য প্রচার করে তাের ইমেজ নষ্ট করার জন্য আদা-জল খেয়ে নেমে পরি। আমার নিজ চোখে দেখা একজন সৎ, আদর্শবান পুলিশ অফিসার মধ্যনগর থানার ওসি সজীব রহমান।এরকম অসংখ্য পুলিশ অফিসার নিরবে নিভৃতে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করেও টিকে রয়েছে আওয়ামী ফ্যাসিস্ট আমলে। সত্যি কথা বলতে ওসি সজীব রহমান একজন ব্যতিক্রমধর্মী মিষ্ট ভাষী পুলিশ অফিসার। প্রতিনিয়ত তিনি সহকর্মী ও সাধারণ…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রওনক জাহান। আজ রোববার ( ৯ই মার্চ) সকালে তিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে, সড়ক পথে ঢাকা থেকে যশোর পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। গত ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই নিয়োগের আদেশ দেওয়া হয়। রওনক জাহান ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছেন। যশোরের ৫১তম…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজারে প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ৩ বছরের ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে রোববার রাত ১০টার দিকে বড়লেখার পৌরশহরে এই বিক্ষোভ মিছিলটি হয়। এসময় বিক্ষোভকারীরা ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল পরবর্তীতে সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব তামিম আহমেদ, ইউপি সদস্য কামাল আহমদ, তরুণ সমাজসেবক কয়েছ আহমদ, ছাত্র প্রতিনিধি আরাফাত আহমদ, সাইদ আহমদ শিপু, মান্না আমিন, মুন্না আহমদ ও সোয়েব আহমদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি বড়লেখায় ও মাগুরায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনা আমাদের জন্য…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা ক্রিকেট এসোসিয়েশনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ, অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। রোববার বিকেলে পৌরসভা মিলনায়তনের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় এবি সিদ্দিকী দুলাল সভাপতি, কবির হোসেন টিপুকে সিনিয়র সহ-সভাপতি, জাহেদ আহমদ সাধারণ সম্পাদক, জামিল আহমদ সাংগঠনিক সম্পাদক, আক্তার হোসেন প্রচার সম্পাদক, তাওহিদ সারওয়ার মুন্না কোষাধ্যক্ষ, এম সারোয়ার হোসাইন দপ্তর সম্পাদক, আবু তাহের ক্রীড়া সম্পাদক ও কামরুজ্জামান মুক্তা শিক্ষা ও প্রকাশনা সম্পাদক করে ৭৭ সদস্য বিশিষ্ট ক্রিকেটার্স এসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে বাংলাদেশ প্রতিনিধি ও ক্রীড়া সংগঠক রেজাউল ইসলাম মিন্টু। রেজাউল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও ক্রীড়া ভাষ্যকার আমজাদ হোসেন পাপলু এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায়…

আরও পড়ুন

রুহুল আমিন ( গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শফিউদ্দিন কলেজের সামনে ৯ মার্চ (রবিবার) রাত ৯ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সদস্য সচিব মো. মহসিন উদ্দিন এর নেতৃত্ব ধর্ষণ বিরোধী মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (NCP) গাজীপুর মহানগর শাখা। মিছিলে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে বলেন, “শিশু আছিয়াসহ দেশের প্রতিটি ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার চাই। ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।”  তারা আরও বলেন, “ধর্ষণ বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। আমাদের…

আরও পড়ুন

কমলগঞ্জ (মৌলভীবাজার)  প্রতিনিধি : অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।  শনিবার (৮ মার্চ) ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা  তথ্য সেবা সহকারি আমিনা আক্তার মৌ এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, সহকারী বন কর্মকর্তা প্রতীম বড়ুয়া, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, মো. মোনায়েম খানসহ আরো অনেকে। আলোচনসভায় স্বাগত…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি পালন করে। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন’-এ প্রতিপাদ্যে আজ শনিবার (৮ মার্চ) উপজেলা চত্বরের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রুবেল পলরানা । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ধিবা রানি, বাংলাদেশ প্রেস ক্লাব তারাগঞ্জ শাখার সভাপতি আরিফ শেখ প্রমুখ । সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌরসভার এক প্রকৌশলীর ঘুস চাওয়ার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে ওই প্রকৌশলীর বিরুদ্ধে এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী। এ নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীর নাম শফিউল ইসলাম। তিনি গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) হিসাবে কর্মরত। বৃহস্পতিবার রাতে ওই প্রকৌশলীর ঘুস চাওয়ার অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ১০ মিনিট ১৬ সেকেন্ডের ওই অডিওতে একটি প্রকল্পের কাজে ঘুস চাইতে শোনা যায়। যত টাকার বরাদ্দ সেই অনুসারে তিনি ৬ পার্সেন্ট টাকা দাবি করছেন। ঘুস কম দিতে চাইলে প্রকৌশলী বলেন, এক টাকাও কম দেওয়া যাবে না। টাকা কম দিলে বিল পাশ করা যাবে না।…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের শাল বনে ৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। অভিযুক্ত যুবক মো. আরমান মিয়া (২৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি একই গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ভুক্তভোগীর শিশুর স্বজন ও প্রতিবেশীরা জানায়, শনিবার দুপুরের পর থেকে শিশুটিকে খুঁজতে থাকেন তার মা-বাবা। পরে শাল বনের ভেতর থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। শিশুটির কাছ থেকে বিস্তারিত জানার পর আরমানের মোবাইল ফোন জব্দ করা হয়, যেখানে ধর্ষণের ভিডি ও পাওয়া…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপ এলাকায় গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ক্যাম্পাস’। রবিবার (৯ মার্চ) সকাল ১১:৩০টায় নজরুল ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের সিদ্ধান্তে চারুদ্বীপ এলাকায় ২০ থেকে ২৫ বছর বয়সী বরই, কাঁঠাল ও তালগাছ কেটে ফেলা হয়েছে। এমনকি কিছু গাছের গোড়ায় এস্কেভেটর দিয়ে আঘাত করা হয়েছে, যার ফলে সেগুলো মরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। শিক্ষার্থীরা বলেন, “চারুদ্বীপ ক্যাম্পাসের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এখানে অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণের নামে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে এবং পরিবেশের ওপর নেতিবাচক…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপ এলাকায় গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ক্যাম্পাস’। রবিবার (৯ মার্চ) সকাল ১১:৩০টায় নজরুল ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা দপ্তরের সিদ্ধান্তে চারুদ্বীপ এলাকায় ২০ থেকে ২৫ বছর বয়সী বরই, কাঁঠাল ও তালগাছ কেটে ফেলা হয়েছে। এমনকি কিছু গাছের গোড়ায় এস্কেভেটর দিয়ে আঘাত করা হয়েছে, যার ফলে সেগুলো মরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। শিক্ষার্থীরা বলেন, “চারুদ্বীপ ক্যাম্পাসের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। এখানে অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণের নামে সরকারি অর্থ অপচয় করা হচ্ছে এবং পরিবেশের ওপর নেতিবাচক…

আরও পড়ুন

জামালপুরের বকশীগঞ্জের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান মেসার্স মামুন এন্টারপ্রাইজ সম্প্রতি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকার সাধারণ মানুষের কাছে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে সক্ষম হয়েছে। ৮ই মার্চ (শনিবার) মেসার্স মামুন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। এসময় পন্য বিতরণে তদারকির দায়িত্বে উপস্থিত ছিলেন, এ কে এম কামরুজ্জামান (সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা)। প্রতিষ্ঠানটি টিসিবির চাল, ডাল, চিনি, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য স্থানীয় বাজারে নিয়মিত সরবরাহ করছে। এতে করে এলাকার সাধারণ মানুষ ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারছেন এবং বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখছে।…

আরও পড়ুন

ইমন মিয়া: অধিকার  সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিবাদ্যকে সামানে রেখে কে ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে  গাইবান্ধা সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা- পবন কুমার সরকার, সাঘাটা থানার অফিসার ইনচার্জ- বাদশা আলম, আনসার ভিডিপি অফিসার- শাহেনা বেগম প্রমুখ।

আরও পড়ুন

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে যুবদল নেতার দাবীকৃত চাঁদা না পেয়ে মিহাদ নামের এক প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনির বিডিয়ারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে প্রবাসীকে কুপিয়ে জখমের ঘটনায় দুই পক্ষের উত্তেজনা দেখা দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। যৌথবাহিনীর অভিযান ও স্থানীয়দের তোপের মুখে যুবদল নেতা গ্রামছেড়ে পালিয়ে গেলেও গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছে। যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন প্রবাসী ও তার পরিবারের সদস্যরা।  অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় তাদের অব্যহত হুমকিধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। এঘটনায় গত ৩ মার্চ রাতে প্রবাসী মিহাদের বাবা মাকসুদুর রহমান বাদী…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ড়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চলে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের চর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সাইকেল প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চর এলাকায় কিশোরী, নারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, ব্যানার হাতে অংশগ্রহণ করে। চর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি বাংলাদেশে ন্যায়বিচার এবং ইসলামের আদর্শে পরিচালিত একটি সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা অপরিসীম। জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের মাঝে ন্যায়, ইনসাফ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলটির নেতা-কর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে সমাজের প্রতিটি স্তরে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর এবং জামায়াতে ইসলামী ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক হাসান…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: “আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউজের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চা শ্রমিক নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নারী শ্রমিক উপস্থিত ছিলেন। শ্রমজীবী নারীদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চা শ্রমিক ইউনিয়নের সম্পাদিকা রেখা বাক্তি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বালিশিরা ভ্যালির সহ-সভাপতি সবিতা গোয়ালা, সহ-সভাপতি পংকজ কন্দ, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এবং কোষাধ্যক্ষ পরেশ কালেন্দি প্রমুখ। সমাবেশে বক্তারা চা শ্রমিক নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, শ্রমের ন্যায্য মূল্য এবং…

আরও পড়ুন

রুহুল আমিন ( গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নের জয়নাতলী এলাকায় সংরক্ষিত গজারি বন উজাড় করে কলাগাছ রোপণ করে জমি দখলের অভিযোগ উঠেছে আশসাফ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে গজারি গাছসহ বিভিন্ন গাছ উদ্ধার করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়নাতলী এলাকার বন বিভাগের সিএস ১৫৬৮ দাগে ২০১২-১৩ অর্থবছরে বন বিভাগ বনায়ন কার্যক্রম পরিচালনা করে। পরে ওই বাগান উপকারভোগী হিসেবে আশসাফ আলীকে বরাদ্দ দেওয়া হয়। তবে কয়েক বছর পর গাছ বড় হলে তিনি ধীরে ধীরে সেগুলো কেটে বিক্রি করতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, আশসাফ আলী প্রথমে…

আরও পড়ুন