গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় ডেভিলহান্টে গ্রেফতার আসামির ছবি তুলতে গিয়ে নারী সাংবাদিক তানিন আফরিন লাকী শ্লীলতাহানির শিকার । সেই ঘটনায় ৪ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী সাংবাদিক। মামলার আসামিরা হলেন সুদীপ্ত সরকার, রবিউল ইসলাম ব্যাংকার, সিদ্দিকুর রহমান ও ফরিদ মিয়া। মামলা সূত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া কলেজের অধ্যক্ষ ও ফুলছড়ি যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকনকে গত ৭ মার্চ ডিভিলহান্টের আসামি হিসেবে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তাকে ওইদিন বিকেলে আদালতে নিয়ে আসা হলে দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার তানিন আফরিন লাকী ছবি তুলতে যান। এসময় রাশেদুজ্জামান রোকনের ছেলে সুদীপ্ত সরকারসহ দুর্বৃত্তরা সাংবাদিক লাকীর…
Author: Niloy Roy
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৭২০টি ইয়াবা ট্যাবলেটসহ হেলেনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ (বুধবার, ১২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বসন্তের পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেলেনা বেগম ওই গ্রামের আলম শেখের (৫০) স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিচালক মো: শাহ্-নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হেলেনা বেগম ও তার স্বামী আলম শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আলম শেখের বিরুদ্ধে সাঘাটা ও বগুড়া সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হলে আলম শেখ পালিয়ে যান। তবে তার স্ত্রী হেলেনা বেগমকে…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – সারাদেশে ধর্ষনের বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থীদের সংঘটন ( ব্লাড সিন্ডিকেট) এর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে সুসঙ্গ সরকারী মহাবিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মানেশ চন্দ্র সাহা,ছাত্র প্রতিনিধি রেদুয়ান আহাম্মেদ,আশিকুর রহমান,ওমর ফারুক তামিম,বায়েজিদ হাসান ঝলক,সালেহীন খান তাহা, সোয়েব খান ইফতি প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধর্ষকদের কোন জাত-ধর্ম নেই এরা যে দলেরই হোক না কেনো, এদের অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। না হয় দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে না। নয়তো আমরা কঠোর আন্দোলন…
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইশা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজল হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম,কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীরসহ আরো অনেকে।তিনি আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্বস্ব অবস্থান থেকে কাজ করে…
টেকসই সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ দৃঢ় আশা প্রকাশ করেছে যে, জাপান বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন প্রচেষ্টায় তাদের মূল্যবান সহায়তা অব্যাহত রাখবে। জাপান থেকে আজ এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে, আজ টোকিওতে অনুষ্ঠিত ৭ম বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সভায় এই আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। জাপানের পক্ষে প্রতিনিধিত্ব করেন ভূমি, অবকাঠামো ও পরিবহন উপমন্ত্রী হিরোফুমি আমাকাওয়া এবং প্রকৌশল ও গৃহায়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী ইয়োসুকে সুতসুমি। বৈঠকে মূলত জাপানের সহায়তায় বাস্তবায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। আলোচিত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল,…
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বুধবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, এর আগে রাত ৩টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে ৩ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ২০ মিনিটে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেছেন।তিন বলেন, ‘আমাদের ভিন্ন-ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। কিন্তু গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা ও একটি মানবিক বাংলাদেশ পড়ে তোলার প্রশ্নে আমরা সবাই ঐকমত্য।’ তারেক রহমান আজ মঙ্গলবার বিকেলে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ‘ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে’ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।গুলশান শুটিং ক্লাবে রাজনীতিবিদ ও নাগরিকদের সম্মানে এনডিএম এ ইফতার পার্টির আয়োজন করে। ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন বৃদ্ধির বিষয়ে করণীয় ঠিক করতে না পারলে দেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে’ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,…
সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে রাজশাহী বিভাগের বাঘাবাড়ি উপজেলায়, খুলনা বিভাগের যশোর উপজেলা এবং…
নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবা ১৬-১৮ মে কাঠমান্ডুতে অনুষ্ঠেয় ‘সাগরমাথা সম্বাদ’ সংলাপে যোগদানের জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে নেপাল সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এ সময় তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, সংযোগ, জলবায়ু পরিবর্তন ও পর্যটন বিষয়ে আলোচন করেন। এ ছাড়া তারা সার্ক, বিমসটেক এবং বিবিআইএনসহ আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক জোট থেকে পারস্পরিক সুবিধা পাওয়ার বিষয়েও আলোচনা হয়। ‘সাগরমাথা সম্বাদ’ হচ্ছে নেপাল সরকার কর্তৃক বহুপক্ষীয় একটি বৈশ্বিক সংলাপ ফোরাম। নেপালে প্রথমবারের মতো এই…
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ অনুরোধ জানান। গ্যাজপ্রম ২০১২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং গ্যাস মজুতের অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। ২০২৩ সালে গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য পাঁচটি নতুন কূপ চিহ্নিত করে। প্রধান উপদেষ্টা ভোলায় পাঁচটি কূপ খননের জন্য গ্যাজপ্রমের প্রয়োজনীয় প্রস্তুতির প্রশংসা করে বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার জন্য…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী’র সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) কমলগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিক ও সুধীজনদের নিয়ে এ ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলের পূর্বে প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য নির্মল এস পলাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় সম্মানিত অতিথি ছিলেন ধলাইর ডাক পত্রিকার পৃষ্ঠপোষক ও প্রকাশক কানাডা প্রবাসী সাংবাদিক ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, লেখক…
পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবিতে দেখা যায় তিনি খালি গায়ে ও খোলামেলার পোশাকের অন্য এক নারীর সঙ্গে একটি রুমে খাটের ওপর বসে দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছেন। ছবিটি মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে পিরোজপুর জেলাভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে ছবিটি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকই এ বিষয়ে ছবির নিচে কমেন্ট করছেন ‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’, ‘সর্ষের মধ্যে ভূত’, ‘রক্ষক যখন ভক্ষক’ ইত্যাদি। স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশচেষ্টার অভিযোগে শিশুসহ ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ই মার্চ) রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা শরীফপুর ইউনিয়নের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা হলেন- কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা সুদামা রবি দাস, বরমচাল ইউনিয়নের বাসিন্দা শ্রী রাম দাস কানু, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের বাসিন্দা একই পরিবারের বিনা কানু, তার শিশুকন্যা রিথিকা কানু, অনু কানু, তনু কানু ও তিন্নি কানু ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নৈশ প্রহরী আরমান (২৪) হত্যা মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ তুলেছে এলাকাবাসী। বলা হচ্ছে মামলায় উল্লেখিত আসামীদের না ধরে সাধারণ মানুষদের হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করছেন টাকা। চার জনকে আটকের পর ৬০ হাজার টাকার বিনিময়ে থানা থেকে মুক্তি দিয়েছে পুলিশ এমন অভিযোগ আটককৃত ও তার পরিবারের। জানা যায়, গত বছরের ১ অক্টোবর (মঙ্গলবার) ভোর রাতে জাটিয়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত অবস্থায় নৈশ প্রহরী আরমানকে হত্যা করা হয়। নিহত আরমান হোসেন স্থানীয় বাসিন্দা লোকমান হেকিমের ছেলে। আরমান হত্যার ঘটনার দিন রাতেই তার মা শামসুন্নাহার ঝরনা বাদি হয়ে ৬ জনকে…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে সূর্যমুখী ফুল চাষে লাভের নতুন আশা দেখছেন সৌখিন চাষি দুলাল সরকার(৬৫)। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় সূর্যমুখী ফুলের চাষ করেছেন ঘিওরকোল গ্রামের তুষ্টু লাল সরকারের বড় ছেলে দুলাল সরকার। উপজেলার ১২টি ইউনিয়ের মধ্যে প্রতি গ্রামে এর চাষ না থাকলেও দুলাল তার নিজস্ব জমিতে প্রতিবছরই কিছু নতুন নতুন এবং বিলুপ্ত জাতের ফসল চাষ করে থাকেন। সরেজমিন এমন দৃশ্য দেখা যায়, যেখানে কৃষকরা এই ফুল চাষ করে ভালো ফলন পাচ্ছেন। ১৫ শতাংশ জমিতে চতুরপার্শে প্রায় ২ ফুট প্রশস্ত বিরল জাত কুসুম ফুলের আবাদের মাঝে শত হস্রাধিক সূর্যমুখী ও কুসুম ফুল পূর্ণতা নিয়ে বাতাসে দোলা খাচ্ছে। সবুজ পাতার আড়ালে…
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে। কারণ এই সরকার হচ্ছে অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে গঠিত সরকার।তিনি বলেন, ‘আওয়ামী লীগকে পলিটিক্যালি পরাজিত করার সুবাদেই আমরা এখানে রয়েছি। গণঅভ্যুত্থানে যারা জয়ী শক্তি, যারা ভিক্টোরিয়াস তারাই আসলে দেশ চালাচ্ছে।’ তথ্য উপদেষ্টা আজ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, ‘অনেকেই বলেন যে এই সরকার দ্রুত নির্বাচন দিয়ে চলে যায় না কেন। কিন্তু যেটা অনেকে ভুলে যান সেটা হচ্ছে- এই সরকার অভ্যুত্থানে অনেক শহীদের রক্তের বিনিময়ে গঠিত সরকার। দেখতে অ্যাপলিটিক্যাল মনে হলেও এখানে টেকনোক্র্যাটসহ আরো অনেক লোক রয়েছেন। কিন্তু মূলত এটা পলিটিক্যাল গভর্মেন্ট।…
মোহাম্মদ ফজলুল করিম আটপাড়া প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরিতে ধনু নদের তীরে শখের বশে মাছ ধরতে গিয়ে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ডুবে মারা যাওয়া তিন মাছশিকারির মধ্যে একজন আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুরের শহিদ মিয়া, নিহতের লাশ বাড়িতে পৌঁছলে খবর শুনে মঙ্গলবার সকালে নিহত শহীদ মিয়ার বাড়িতে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, এ সময় তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পক্ষ হতে মৃত শহীদ মিয়ার পরিবারকে ২০,০০০(বিশ হাজার) টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমিন , থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, স্বরমুশিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন,…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সাপাহার থেকে রাজশাহী রুটের সেই পুরানো আর লক্কর ঝক্কর মার্কা বাসটি আজ ১০ মার্চ সোমবার সকালে ছাড়ার আগ মহুত্বে বাধা দিয়ে যাত্রা বাতিল করেছে ছাত্র জনতা, উপজেলার সচেতন জনগণ ও যাত্রীরা। ছাত্র জনতা ও যাত্রীরা অভিযোগ তুলে ধরে বলেন, পুরাতন আর এবড়ো থেবড়ো বাস দিয়ে আর কত দিন চালাবে কর্তৃপক্ষ এই বিআরটিসি বাসটিতে যে কোন মহুত্বে ঘটতে পারে দূর্ঘটনা প্রায় দেখা যায় গাড়িটি হয় রাস্তার ধারে অথবা গ্যারেজে মেরামত করাচ্ছে। গতকাল রাস্তায় চাকা বাষ্ট হয়েছে। ইঞ্জিন খুব দুর্বল,একটু লোড পড়লেই রাস্তায় থেমে যায়। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। সকাল ৭ টার গাড়িতে…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষক প্রয়াত সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ ১১ মার্চ। সাংবাদিক খন্দকার বদিউজ্জামান ২০১১ সালের ১১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সাংবাদিক বদিউজ্জামান একাধারে যেমন সাংবাদিকতা ও শিক্ষকতায় অবদান রেখেছেন তা অনস্বীকার্য। এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে নানাবিধ সমাজসেবা মূলক কাজ করে জনমনে স্থান করে নেন। তিনি দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি, যুগের বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সাপাহার প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাপাহার উপজেলা ভটভটি মালিক সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক উত্তর বার্তা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকায়…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে পেশাজীবী বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসায় পেশাজীবী বিভাগ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রভাষক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শাহাদাত মাজেদী সম্পাদক পেশাজীবী, প্রচার ও মিডিয়া বিভাগ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রংপুর জেলা শাখা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম আলমগীর হোসেন , উপদেষ্ঠা, পেশাজীবি বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা। মোঃ ইয়াকুব আলী,…
