টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পারধল্লা গ্রামের রতনের তামক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ১২ মার্চ রাতে খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল নূরজাহান বেগম (৬৫) এর নিথর দেহ লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় পারধল্লা গ্রামের রতনের তামাক ক্ষেত থেকে উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে হত্যা মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসীর আত্মীয়-স্বজনের কাছ থেকে জানা যায়, নূরজাহান ছিলেন নিঃসন্তান এবং দরিদ্র। মানুষের বাড়ি কাজ করে এবং ক্ষেতের ফসল কুড়িয়ে জীবিকা নির্বাহ করত সে। নূরজাহান বাঘেরবাড়ি পূর্ব পাড়ার মৃত নইমুদ্দিন…
Author: Niloy Roy
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পতিত জমি ও বাড়ির আঙ্গিনা চাষাবাদের আওতায় আনতে বস্তায় আদা চাষের উপকরণ বিতরণ করেছে নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আদা চাষে উদ্ভুদ্ধ করতে ২০ জন কৃষকে এ প্রণোদনা বিতরণ করেছে। উপজেলা চত্বর থেকে প্রত্যেককে ১ বস্তা জৈব সার, পরিমানমত রাসায়নিক সার, ৩০টি বস্তা, বপনের উন্নত জাতে আদা এবং আদা চাষের দিকনির্দেশনা মূলক লিফলেট, ও সাইনবোর্ড দেয়া হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষের জন্য ২০ জন কৃষকের মাঝে উপকরণ তুলে দেন নাগরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এস এম রাশেদুল…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়া (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান। শনিবার দিবাগত রাতে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনের রবিবার আদালতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারের শাহজাহান ভূঁইয়ার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি সরিষা ইউনিয়নের মারওয়াখালী গ্রামের প্রয়াত সিরাজুদ্দিন ভূঁইয়ার পুত্র। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, সরকার ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজারের চৌরাস্তা এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানসহ প্রায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলার উচাখিলা ইউনিয়নের পুরাতন গো-হাটায় ৫৪ শতক জমি দীর্ঘ প্রায় ৪০-৫০ বছব যাবৎ অবৈধ দখলে ছিলো। গত শুক্রবার চিহ্নভূক্ত করে ৫৪ শতক জমি নির্ধারণ করা হয়। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন। অভিযান কালে উচাখিলার চৌরাস্তার মোড় কাঁচামাটিয় নদীর পাড়ে ৩০শতক সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানসহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী…
ভোলা প্রতিনিধি॥ পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে “গড়বো সমাজ গড়বো দেশ, মানবতার বাংলাদেশ,, এই স্লোগানে প্রতিষ্ঠিত নির্ভর ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে। সমাজকল্যাণমূলক এই উদ্যোগটি সংগঠনটি প্রতি বছরের চলমান মানবসেবা কার্যক্রমের একটি অংশ। শনিবার (১৪ রমজান) নির্ভর ফাউন্ডেশন চরফ্যাশন উপজেলার নিজস্ব কার্যালয় থেকে ভোলার বিভিন্ন উপজেলার একশতাধিক অসহায় ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সেচ্ছাসেবীরা। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং হতদরিদ্র পরিবারগুলোর সাহায্যার্থে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য বার্ষিক আয়োজন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা…
ইমন মিয়া, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে ডেভিল হান্ট অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করা করা হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা সদরের কাঁচামাল আড়তের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাদুল্লাপুর থানা পুলিশের সহযোগিতায় গাইবান্ধা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করে। আওয়ামী লীগ নেতা বিপ্লবকে গাইবান্ধা থানায় নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে পৌর বিএনপির ৭ নং ওয়ার্ড শাখার আয়োজনে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) পৌর শহরের বিরিশিরিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এই আয়োজনে দেশবাসীর কল্যাণ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। ৭ নং ওয়ার্ড শাখার এই ইফতার আয়োজনে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, পরাজিত শক্তিরা ততো দ্রুত মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। সংস্কার কিংবা নানান অজুহাতে নির্বাচন বিলম্বিত হওয়ার কোন সুযোগ নেই। গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার লক্ষ্যে এখনই প্রয়োজন একটি অবাধ সুষ্ঠু, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন। গণতান্ত্রিক রাষ্ট্র জনগণকে প্রকৃত মুক্তির স্বাদ এনে দিতে পারে। আজ রবিবার ( ১৬ ই মার্চ) সকালে যশোর জেলা বিএনপি আয়োজিত জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড.…
এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বেশির ভাগ মানুষের পেশা কৃষি। কৃষির উপর নির্ভর করে চলে এ দেশের অর্থনীতি। একসময় গরু দিয়ে এ দেশে হালচাষ করা হতো। কিন্তু প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় পালটে গেছে চিত্র। দিনদিন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে দেশ থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঙালির চিরচেনা সেই গরুর কাঁধে জোয়াল-লাঙল দিয়ে জমি চাষের চিত্র। যান্ত্রিক ট্রাক্টর দিয়ে জমি চাষ করায় গরুর হাল চাষ এখন বিলুপ্ত প্রায়। দেশের অন্যান্য অঞ্চলের মত টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়ও একসময় গরু-লাঙলে জমি চাষ আর মই দেওয়ার দৃশ্য সবার নজর কাড়তো। বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে নজর পড়তেই দেখা যেত শত শত কৃষক বাঁশ/লোহার ফালা…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবার কঠিন শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা।একই সঙ্গে দেশজুড়ে বিভিন্ন ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। শুক্রবার(১৪ মার্চ)বাদ জুম’আ নাগরপুর সরকারি কলেজ গেট থেকে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে নাগরপুরের বিশিষ্ট আলেম ওলামাসহ,সাংবাদিক,শিক্ষক,ডাক্তার,ব্যবসী, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর ও নানান শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মাওলানা আল হেলাল এর পরিচালনায় এসময় বক্তব্য দেন মাওলানা মো.রফিকুল ইসলাম,মাওলানা মো.ইলিয়াছ হোসেন।দোয়া পরিচালনা করেন…
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আইহাই ইউনিয়ন শাখার উদ্যোগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও মরহুম রশিদুল হাসানের স্মৃতি চারণ উপলক্ষে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আইহাই ইউনিয়ন শাখার আমীর মোস্তাকিম আহম্মেদ এর সভাপতিত্বে জামায়াতে ইসলামীর আইহাই ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন ও মরহুম সাবেক চেয়ারম্যান রশিদুল হাসানের স্মৃতি চারণ উপলক্ষে দোয়ার ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও ৪৬ নওগাঁ-০১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী মাহবুবুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাপাহার উপজেলা শাখার আমীর আবুল খায়ের তরুণ বাংলাদেশ…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ১৪ মার্চ’) গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলালের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হবি। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, ওলামা দলের নেতৃবৃন্দ এবং গয়হাটা ইউনিয়ন বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সহযোগী…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করার ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজ চত্বর থেকে শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে শহরের মুক্তির মোরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুুষসহ ছাত্র-জনতার সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠিত নওগাঁ মেডিকেল কলেজের চালুর পর থেকেই বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বড় মেডিকেল কলেজগুলোর মতো প্রায় সব সুবিধা থাকার পরও শুধু স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে এটি বন্ধের অনেক অপচেষ্টা চলছে। তাই ষড়যন্ত্র বন্ধ করে…
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি – নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া। গত ফেব্রুয়ারি মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য জেলা পুলিশ কর্তৃক তিনি এই স্বীকৃতি লাভ করেন। রবিবার (১৬ মার্চ) দুপুরে জেলা পুলিশের সম্মেলনকক্ষে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের হাত থেকে তিনি শুভেচ্ছা স্মারক এবং সম্মাননা সনদ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্য কর্মকর্তারা। জানা যায়, আজ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের ফেব্রুয়ারী মাসের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয় সদ্য বিদায়ী…
ভোলা প্রতিনিধি॥ পবিত্র রমজান মাসে অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে “গড়বো সমাজ গড়বো দেশ, মানবতার বাংলাদেশ,, এই স্লোগানে প্রতিষ্ঠিত নির্ভর ফাউন্ডেশন ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।সমাজকল্যাণমূলক এই উদ্যোগটি সংগঠনটি প্রতি বছরের চলমান মানবসেবা কার্যক্রমের একটি অংশ। আজ নির্ভর ফাউন্ডেশন চরফ্যাশন উপজেলার নিজস্ব কার্যালয় থেকে ভোলার বিভিন্ন উপজেলার শতাধিক অসহায় ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সেচ্ছাসেবীরা। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং হতদরিদ্র পরিবারগুলোর সাহায্যার্থে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ তাদের একটি উল্লেখযোগ্য বার্ষিক আয়োজন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নির্ভর…
মাসুদ রানা,জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা ও পরবর্তী করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল সংগঠন, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রোগামটি আয়োজিত হয়। রবিবার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট অধিভুক্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলোর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ইসলামী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি…
রুহুল আমিন ( গাজীপুর জেলা প্রতিনিধি ) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ১৬ মার্চ (রবিবার) রাত ১২ টা ১৫ মিনিটে আলমগীর (২৭) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ। গ্রেফতার কৃত ছিনতাই কারীর বাসা ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বালিয়া গ্রামে। সালনা হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ জানান, দুই জন মহিলা পপি আক্তার (২০) ও সপ্না আক্তার (২২) অটোরিকশা দিয়ে মাওনা থেকে শপিং শেষে নিজ বাড়ি ভবানীপুর আসার পথে মুক্তিযোদ্ধা কলেজ এর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকা লেনে দুই জন ছিনতাইকারী ছুরি সহ আটোচালকে গতিরোধ করে। অটোচালক ঘটনাটা বুঝতে পেরে কৌশলে জোরে অটো টান মেরে নিকটস্থ ভবানীপুর মোড়ে আসে।…
পবিপ্রবি প্রতিনিধি: ঈদ উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা বিগত বছরগুলোর মতো এবারও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা উপহার দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতাই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রথম আলো বন্ধুসভা শাখা কর্তৃক কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দঘন দিন হলো ঈদ। মাহে রমজানের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের নয়া চাঁদ প্রত্যেক মুসলমানের হৃদয়ে বয়ে আনে নির্মল আনন্দের বার্তা। এই আনন্দ বার্তা সবার কাছে পৌছাতে পারলেও দরিদ্র অসহায় মানুষেরা বরাবরের মতোই বঞ্চিত হয়। ঈদের দিন তাদের কাছে অন্য সকল দিনের মতোই বিষাদময়। জীবন সংগ্রামের কাছে সেই ইদ আনন্দ…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল গ্রামের আলামিন মিয়া (২১) একই গ্রামের মোঃ জয়নাল আবেদীন (২০)। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আটককৃতদের আজ আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে চলতি মাসের ১১ মার্চ মোটরসাইকেল চুরির অভিযোগ দায়ের হয় থানায়। পরবর্তীতে তৎপরতার সাথে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয় সেই সাথে মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গাইবান্ধা সাঘাটায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর ব্রাঞ্চ অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- জনাব গোলাম রব্বানী , ইউনিট ম্যানেজার ও ইনচার্জ (সাঘাটা মেট্রো ) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইসহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হাক্কানী খন্দকার, (এ.জি.এম ) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনাব বাদশা আলম, অফিসার ইনচার্জ সাঘাটা থানা , জনাব মোঃ নাজমুল হাসান বিপ্লব, ব্রাঞ্চ ম্যানেজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, জনাব এনামুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী , মোঃ লিয়াকত আলী খন্দকার, চেয়ারম্যান ৫…
