ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার( ১৪ মার্চ’) গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলালের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হবি।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, ওলামা দলের নেতৃবৃন্দ এবং গয়হাটা ইউনিয়ন বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version