দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি –

নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া। গত ফেব্রুয়ারি মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য জেলা পুলিশ কর্তৃক তিনি এই স্বীকৃতি লাভ করেন।  রবিবার (১৬ মার্চ) দুপুরে জেলা পুলিশের সম্মেলনকক্ষে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের হাত থেকে তিনি শুভেচ্ছা স্মারক এবং সম্মাননা সনদ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্য কর্মকর্তারা। জানা যায়, আজ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের ফেব্রুয়ারী মাসের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয় সদ্য বিদায়ী ওসি বাচ্চু মিয়াকে। আর আগে গত বছরের ২১ অক্টোবর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন তিনি।

 চলতি বছরের ৬ মার্চ জনস্বার্থে দুর্গাপুর থানা থেকে জেলা পুলিশের ক্রাইম শাখায় ইন্সপেক্টর পদে পদায়ন করা হয়। কৃতিত্বপূর্ণ এই অর্জনে প্রতিক্রিয়ায় বাচ্চু মিয়া বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নেবে। এই পুরুষ্কার কাজের আরও অনুপ্রেরণা জোগাবে। শ্রেষ্ঠত্ব অর্জনের সহযোগিতা করার জন্য তিনি সাবেক কর্মস্থল দুর্গাপুর থানা পুলিশের অন্যান্য সদস্যসহ উপজেলার জনগণকে ধন্যবাদ জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version