Author: Niloy Roy

এম এ মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮মার্চ)বাদ আসর হইতে নাগরপুরের মামুদনগর ও ভাদ্রা এলাকায় উপজেলা যুব বিভাগ কর্তৃক দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা যুব বিভাগে সভাপতি ডা. এম.এ.মান্নান,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল,উপজেলা যুব বিভাগের  অফিস ও মিডিয়া সম্পাদক আব্দুর সবুর,ভাদ্রা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহিদুল ইসলাম,সেক্রেটারি পরশ আলী,অর্থ সম্পাদক নবীনুর ইসলাম,০৯ ওয়ার্ড যুব সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি আ.রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের বাংলাদেশ সফর শেষ করে কর্মস্থলে ফিরেছেন। বৈদেশিক সম্পর্ক বিশ্লেষকরা এটিকে এই সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন, বিশেষত যখন দক্ষিণ এশীয় এই দেশটি একটি চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছে। “নিশ্চিতভাবেই এই সফরটি খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষত এমন একটি সময় যখন বাংলাদেশ একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, সামনে নির্বাচনের চ্যালেঞ্জিং সময় আসছে, সংস্কারের উদ্যোগ চলছে এবং রোহিঙ্গা সংকটের মতো অন্যান্য বাহ্যিক বিষয়সমূহ অনিশ্চিত অবস্থায় রয়েছে,” বাসসকে বলেন প্রাক্তন কূটনীতিক হুমায়ুন কবির। তিনি বলেন, যদি বিদেশী বন্ধুরা এ সংকটময় পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ায়, তবে, এটি দেশের জন্য সর্বোপরি একটি ভালো সংকেত। “(এবং) জাতিসংঘ মহাসচিবের থেকে ভালো আর…

আরও পড়ুন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, পত্রিকার বিজ্ঞাপনের হার পুনঃনির্ধারণ ও মিডিয়ার তালিকা হালনাগাদ করা হবে। আজ মঙ্গলবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি), গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য অধিদপ্তর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের শুটিং ফ্লোর, সাউন্ড থিয়েটার, ফিল্ম ল্যাব, ক্যামেরা সেন্টার, প্রোডাকশন রুম পরিদর্শন করেন। এ সময় তিনি এই স্থাপনাগুলোকে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা দেন। এ সময় বিদ্যমান আইন-বিধি মেনে সেবা সহজীকরণ ও কাজের গুণগত মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা দপ্তর-সংস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন। রাজনৈতিক দলসমূহ যদি সীমিত সংস্কারে সম্মত হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন আয়োজন করবে। তবে দলগুলো যদি বড় সংস্কার প্যাকেজ চায়, তাহলে সাধারণ নির্বাচন কয়েক মাস পরে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্স (ডি-এমআই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। ড. ইউনূস মার্কিন সিনেটেরের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। সিনেটর পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার…

আরও পড়ুন

সমৃদ্ধশালী উপসাগরীয় রাষ্ট্র কাতার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সরকারের বার্তা পৌঁছে দেন। রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার আগ্রহী।’ বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের পূর্ণ সমর্থনকে “চমৎকার” অভিহিত করে অধ্যাপক ইউনূস সে দেশের আমিরকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ…

আরও পড়ুন

আরিফ শেখ,রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বাদ আসর উপজেলা মডেল মসজিদ হলরুমে আদর্শ শিক্ষক ফেডারেশনের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস এম জিকরুল ইসলাম জাহেদির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলার সভাপতি মোঃ আব্দুল গনি, ফেডারেশনের উপদেষ্টা জনাব মোঃ আলমগীর হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, আদর্শ শিক্ষক…

আরও পড়ুন

নাগরপুর সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ- ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্য সার ও বিজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৮ মার্চ  সকালে উপজেলা মিলনায়তনে নাগরপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদজ নোমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ১২ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. আব্দু মোমিন, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রান্তিক কৃষকগণ। এ সময় প্রতি…

আরও পড়ুন

নীলফামারী প্রতিনিধি: সড়ক পরিবহণ মালিক গ্রুপ নীলফামারী জেলা শাখার ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল জেলা শহরের কালিতলা বাসটার্মিনালে অবস্থিত সংগঠনের কার্যালয়ে বিশেষ সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আরেফ রব্বানী মানিক ও সাধারণ সম্পাদক হিসেবে আবুল হাসনাত রাসেল নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি হিসেবে আশরাফুজ্জামান জুয়েল, সহ-সাধারণ সম্পাদক হিসেবে হাসিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক হিসেবে আবু তাহের, সড়ক সম্পাদক(১) হিসেবে নাকিব হোসেন নিলয় ও সড়ক সম্পাদক(২) হিসেবে এসএম মিজানুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে আবুজার রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে শাহিনুর রহমান চৌধুরী নির্বাচিত হন।…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী শাখার আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেললা বিএনপি সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক,ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী শাখার নায়েবে আমির সাইদুল হক বিএসসি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার পলাশাবাড়ী উপজেলায় রাস্তার পাশে একটি আবর্জনার স্তূপে পরেছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহাসড়ক ঘেঁষে মহেশপুর নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় (১৮ মার্চ) মঙ্গলবার সকালের দিকে হঠাৎ করে ওইস্থানে আবর্জনার স্তূপে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে উৎসুক মানুষের ভিড় জমে। এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি।তবে শনাক্তে কাজ করছে…

আরও পড়ুন

ইমন মিয়া গাইবান্ধার ফুলছড়িতে গল্প শোনানোর লোভ দেখিয়ে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী (১০)কে ধর্ষণের অভিযোগে বিষা শেখ (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দুর্গম চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নের চর হরিচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার বিষা শেখ ওই গ্রামের হোসেন মুন্সির পুত্র। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের বাসিন্দা ও কিসামত ধলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী লামিয়া (১০) বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) গল্প শোনানোর কথা বলে কৌশলে ওই শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে যায়।…

আরও পড়ুন

ইমন মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সানজিদা আক্তার সেতুর বিরুদ্ধে রোগী ভর্তি না নেওয়া ও অসদাচরণের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. আনসারুজ্জামান রেজুয়ান এ বিষয়ে সাঘাটার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, গত ১৫ মার্চ সকালে এক ব্যক্তি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক ডা. সানজিদা আক্তার সেতু রোগীকে ভর্তি ও চিকিৎসা প্রদান না করে অবহেলা করেন। এছাড়াও রোগীর সঙ্গে তিনি অসদাচরণ করেছেন। একইভাবে ভর্তি না নেওয়ার কারণ জানতে ঐ সাংবাদিক এ চিকিৎসা কর্মকর্তার নিকট কারণ জিজ্ঞেস করলে তার সঙ্গেও অসদাচরণ…

আরও পড়ুন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দর্শন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নিয়ে ইফতার করল ‘দর্শন ১৮ ব্যাচ বন্ধু মহল’। পাশাপাশি, কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। মঙ্গলবার (১৮ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের সেমিনার রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত (শিক্ষা ক্যাডারে প্রথম) মো. ইবাদুল হক। জানা যায়, সংগঠনটির পক্ষ থেকে ৫০ জন নবীন শিক্ষার্থীকে ফুল দেয়ার মাধ্যমে বরন করা হয়। প্রত্যেক নবীন শিক্ষার্থীকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানান দিক নির্দেশনা মূলক আলোচনা করেন অনুষ্ঠানটির প্রধান আলোচক মো. ইবাদুল হক। অনুষ্ঠানটির আয়োজক কমিটির সদস্য…

আরও পড়ুন

মোঃনাজমুল হাসান (অপু) তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে  সরকারি খাল থেকে কৃষক খেতে সেচের পানি জন্য টাকা দিতে হয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও বিএনপি’র এক কর্মীকে। সরেজমিনে জানা যায়, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে ছোট আমিখোলা, বড় আমখোলা ও কবিরাজ পাড়া মিষ্টি পানির জন্য একটি খাল আমখোলা। এই খালে পানি উঠানামার জন্য একটি স্লুইসগেট রয়েছে।  ওইখালে ৩/৪ মাস লবণ পানি উঠা-নামা করে। স্লুইসগেট বন্ধের ঝাপ নেই। কৃষকেরা মিলে মিষ্টি পানি রাখার জন্য কাঠ কিনে ঝাঁপ তৈরি করে স্লুইসগেট বন্ধ রাখে ও পাশের একটি খালের সাথে সংযোগ করে দেন ।  এদিকে আওয়ামী লীগ ৮ নং ওয়ার্ড সভাপতি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান থেকে শুরু করে সচেতনতা তৈরি-কোনো কিছুই বাদ যায়নি। এরপরও ফুটপাত নতুন করে আবার দখল হয়ে যায়। পৌরবাসীরা বলছেন, ফুটপাত উচ্ছেদের পর নিয়মিত ফলোআপ না থাকায় এর সুফল পাওয়া যাচ্ছে না। ফুটপাত ব্যবসায়ীরা বলছেন, তাদের বিকল্প কোনো স্থানে না দিয়ে বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়। অবশ্য উপজেলা প্রশাসন ওই ব্যবসায়ীদের কথার সঙ্গে দ্বিমত পোষণ করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হকারদের জন্য বাজারে পুনর্বাসন করা হলেও তারা বাজারে যেতে রাজি নন। গত দু’দিন সরেজমিনে দেখা গেছে, ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা পৌর শহরের দক্ষিণ বাজার,…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার পরিবর্তন করা হয়েছে।  মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। এতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল বঙ্গবন্ধু কর্ণার (গ্রন্থাগার ও হল) এর নতুন নামকরণ করা হয়েছে। এছাড়া একই আদেশে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনারও নতুন নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ থেকে পরিবর্তন করে ‘বিদ্রোহী হল’ এবং ছাত্রী হলের নাম ‘বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব হল’ পরিবর্তন…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাট বসানো হয়েছে। এ হাটে সব ধরণের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাজার দর থেকে ১০-১৫ টাকা কমে বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজানে ক্রয় সামর্থ্যহীন মানুষ যাতে কম মূল্যে পণ্য কিনে স্বস্থিতে রোজা পালন করতে পারে সে লক্ষ্যে পহেলা রমজান থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ হাট বসানো হয়েছে। উপজেলা প্রশাসনের আহবানে এ হাটে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে দোকান পাট বসানো হয়েছে। খোলা বাজারে সয়াবিন তেলের সংকট বিরাজ করলেও এ হাটে কোন সংকট নেই। বাজারে এক লিটার খোলা সয়াবিন তেল ১৯০ টাকার স্থলে এ বাজারে ১৬৫…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন, থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার, সভায় উপজেলার আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয়৷ সভায় বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ দিবস দুইটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভাপতিত্বের বক্তব্যে তিনি বলেন, আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবসে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৬শে মার্চ সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ও পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আলোচ্যসূচিতে, সকাল ৯টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা অনুষ্ঠানিকভাবে উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান, বিভিন্ন…

আরও পড়ুন