গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার পলাশাবাড়ী উপজেলায় রাস্তার পাশে একটি আবর্জনার স্তূপে পরেছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহাসড়ক ঘেঁষে মহেশপুর নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায় (১৮ মার্চ) মঙ্গলবার সকালের দিকে হঠাৎ করে ওইস্থানে আবর্জনার স্তূপে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে উৎসুক মানুষের ভিড় জমে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি।তবে শনাক্তে কাজ করছে পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version