বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে সুষ্ঠুভাবে উত্তরণ নিশ্চিত করার জন্য যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যথাসম্ভব চেষ্টা করছি।’ বাণিজ্য উপদেষ্টা সম্প্রতি সচিবালয় তার কার্যালয়ে জাতীয় সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাৎকারে ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে বাংলাদেশের উত্তরণের বিভিন্ন দিক এবং পরবর্তীতে এ ক্ষেত্রে বেসরকারি খাতের প্রতিক্রিয়া সম্পর্কে একথা বলেন। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে উত্তরণের ক্ষেত্রে বেসরকারি খাতের অভিমত সম্পর্কে তিনি প্রশ্ন তোলেন যে, বেসরকারি খাত কেন বছরের পর বছর ধরে এই বিষয়টি নিয়ে নিরব ছিল এবং জোরালো…
Author: Niloy Roy
টাঙ্গাইল প্রতিনিধিঃ সংযম ও পবিত্র মাস মাহে রমজানে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে নাগরপুর। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে তাওহীদ জনতা। ২১ মার্চ শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর শাখার উদ্যোগে জুম্মার নামাজের নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়। ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর সেক্রেটারী মাওলানা আল হেলাল এর পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ সংগঠনের সভাপতি মাওলানা মো.রফিকুল ইসলাম, নাগরপুর বাজার জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মো.রফিকুল ইসলাম…
ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : আটপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির আর নেই। শুক্রবার (২১ মার্চ) দুপুরে স্ট্রোকজনিত কারণে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। একনিষ্ঠ ও সাহসী সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর নামক এলাকায় এক মলম পার্টির নারী সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। গত বুধবার(১৯ মার্চ) দুপুরের পরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী যাত্রীবেশে একটি অটোরিকশায় উঠে চালককে অচেতন করার চেষ্টা করছিলেন। তার সন্দেহজনক আচরণ দেখে চালক চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসে এবং তাকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে থানায় নিয়ে যায়। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ জানান, আটক নারী মলম পার্টির সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে একটি রাইস মিলের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে। এই ট্রান্সফরমারগুলো চুরি হওয়ার ফলে বিপাকে পড়েছেন রাইস মিল ব্যবসায়ী নাইম আহমেদ। নাইম আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান রাইচ মিল বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর আজ শুক্রবার সকাল ৬ টার দিকে খবর পেয়ে এসে দেখেন ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। চলতি মাসের ১৫ মার্চ উপজেলার কালিকাপুর এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর…
ফিলিস্তিনে চলমান গণহত্যা ও মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাঘাটা থানায়, কচুয়াহাটে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা নামাজ পড়ে সাঘাটা উপজেলার কচুয়াহাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিএনজি স্টানের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্তরের তৌহিদী জনতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বর গণহত্যা আজ মানব সভ্যতার জন্য লজ্জাজনক অধ্যায়। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের উপর চলছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। পশ্চিমা বিশ্ব এই হত্যাযজ্ঞের প্রকাশ্য মদদদাতা, আর তথাকথিত জাতিসংঘ কার্যত এই আগ্রাসনের পক্ষে নীরব সহযোগী হয়ে দাঁড়িয়েছে। বক্তারা ফিলিস্তিনের জনগণের…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডের ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পূর্ব বালুচর বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, কীটনাশক ও মোদি ব্যবসায়ী শামছুল আলম সবুজ ও সার ব্যবসায়ী আব্দুর রহমান। জানা গেছে, বেশি মালমাল থাকায় রাতে দোকানেই রাত্রিযাপন করতেন শামছুল আলম সবুজ। বৃহস্পতিবারও তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। তবে সেহেরির সময় খাবার খেতে বাড়িতে যান। হঠাৎ মানুষের চিৎকার শুনে বেরিয়ে আসেন তখন শুনেন দোকানে আগুন লেগেছে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে ২টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে পৃথক স্থানে অভিযানে ২৪ হাজার পিস ভারতীয় ব্লেডসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত ব্লেডের মূল্য বাংলাদেশি টাকায় এক লাখ ৪ হাজার টাকা। শুক্রবার (২১ মার্চ) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার ঘোঁড়াগাও গ্রামের ফজল মিয়া (৩০) ও একই উপজেলার গৌরীপুর গ্রামের বাচ্চু মিয়া (৪০)। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোদারীয়া চৌরাস্তা এলাকা দিয়ে ভারতীয় ব্লেড পাচার করা হচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজল মিয়া পালানোর চেষ্টা করে তবে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মার্কিনী মদদে গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং সারাদেশে নারী ও শিশু ধর্ষণ হত্যার বিচার, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ, দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ ও রেশনিং চালু, ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা ঈদ বোনাস পরিশোধ এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২০ শে মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি শহরে এক গণ মিছিল করে। মিছিলটি পার্টি জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন…
আলহামদুলিল্লাহ, আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০১৯ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীরা ইফতার মাহফিল সম্পূর্ণ করেছেন। যা আমাদের সবচেয়ে বড় পূর্ণমিলন হয়েছে। ইফতার মাহফিল আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এবং সেই সাথে আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে সফল করার লক্ষ্য আমাদের আজকের এই মিলন মেলা। ইফতার মাহফিল সম্পূর্ণ করার জন্য ইফতার কমিটিকে আন্তরিক ভাবে শুকরিয়া জানাচ্ছি। এবং সেই সাথে আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন সফল করার জন্য সকল প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য একান্ত কাম্য। শতবর্ষ উদযাপন কমিটি অনুষ্ঠান সফল করার লক্ষ্য প্রাক্তন সকল ব্যাচ এর শিক্ষার্থীরা কাজ শুরু করে দিয়েছেন। এবং…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: সংযম ও পবিত্র মাস মাহে রমজানে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের নাগরপুরের তৌহীদি জনতা। ২১ মার্চ শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর শাখার উদ্যোগে জুম্মা বাদ নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়। ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর সেক্রেটারী মাওলানা আল হেলাল ও বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ আবু হুরাইয়ার যৌথ পরিচালনায় এ প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের মুন্সিবাজার ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ রাহেল হোসেনকে আটক করতে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ২/৩ জন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যায়। তবে গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি অভিযানের কথা স্বীকার করলেও হামলার বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে ডিবি পুলিশ সিসি ক্যামেরার রেকর্ডিং মেশিন খুলে নিয়ে যায়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত হয়। এদিকে চেয়ারম্যানকে আটক না করেই ডিবি পুলিশ ফিরে আসে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শি সূত্রের বরাতে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজনগর উপজেলার মুন্সিবাজার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ লভীবজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে ৫নং কালাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১শে মার্চ) শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে ডিপলু আহমেদ টিক্কা’র সভাপতিত্বে এবায়দুর রহমান মশাহিদ এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির আর নেই। শুক্রবার (২১ মার্চ) দুপুরে স্ট্রোকজনিত কারণে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন, তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। একনিষ্ঠ ও সাহসী সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি বাংলাদেশের সর্ববৃহৎ ভাষা শিক্ষকদের সংগঠন Language Instructors Association of Bangladesh (LIAB)-এর উদ্যোগে গতকাল ধানমণ্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় ইফতার মাহফিল ও ৭ম গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০-এর অধিক ইংরেজি ভাষা শিক্ষক এই আয়োজনে অংশগ্রহণ করেন, যা এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন LIAB প্রেসিডেন্ট সাইফুল ইসলাম (CEO, English Therapy)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ এডভাইজর মোঃ আলামগির কবির (CEO, MAK English) এবং হেড অফ ট্রেনিং মোঃ সাখাওয়াত হোসেন (CEO, TalentHut)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ইংরেজি ভাষা প্রশিক্ষকগণ, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— শোভন স্যার (Learning Zone), আকিক স্যার (Learning…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল গড় ইউনিয়নের মনিপুর খাসপাড়া এলাকায় ২০ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী (৬০), নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেপ্তার কৃত ইউনুছ আলী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার তনুরাম গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে। সে মনিপুর খাসপাড়া হযরত এর বাড়ীর ভাড়াটিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা একটি স্থানীয় কারখানায় চাকরি করেন এবং তার বাবা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে খেলাধুলা শেষে শিশুটির ভাড়া বাসায় ঘরে প্রবেশ করে। শিশুটির মা এবং তার বাবা কর্মস্থলে থাকায় বাসা খালি পেয়ে…
কিশোরগঞ্জের সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামে শিয়ালের কামড়ে ১৯ মাস বয়সী মো. আরাফ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরাফ, মো. লিংকনের ছেলে, এবং ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের সঙ্গে ইফতার করার পর তার এই মর্মান্তিক পরিণতি ঘটে। জানা গেছে, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে ইফতার করার পর আরাফ ঘরের ভিতরে না থেকে উঠানে চলে আসে। ইফতার শেষে পরিবারের অন্যান্য সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লে, আরাফ একা উঠে উঠানে খেলা শুরু করে। এই ফাঁকে একটি শিয়াল উঠে এসে শিশুটির গলায় কামড় দিয়ে তাকে নিয়ে চলে যায়। এক ঘণ্টা পর বাড়ির কাছের একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘনের দায়ে চাতলাপুর ব্রিজের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে সাব ম্যানেজার শাহ্ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০শে মার্চ) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের চালতাপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন বলেন, শাহ্ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করে। মুচলেখায় ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে ছেড়ে দেওয়া হয়েছে। একই অপরাধে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার ছেলে আজমানের বিরুদ্ধে…
মাসুদ রানা,জবি প্রতিনিধি ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে জড়ো হন তারা। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ বলেন, ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নির্বিচারে নির্মমভাবে অসহায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেক এখনো মুসলমানদের আত্মচিৎকার শুনতে পাচ্ছে না। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি আরো বলেন, দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান নয় বরং বাংলাদেশ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা যুবদলের সাবেক সভাপতি জালাল উদ্দিন জিপুর মমতাময়ী মাতা প্রয়াত রাবেয়া আহমেদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় কোরআন তেলাওয়াত পাঠ করেন ও রোহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বৃহস্পতিবার বিকেলে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান তপন, সাবেক ছাত্র নেতা ও বাগান বাড়ী রেস্টুরেন্টের স্বত্তাধিকারী রুকুম উদ্দিন দোলন, উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম আহব্বায়ক কাজী তারিকুজ্জামান তারিক, সাবেক ছাত্রনেতা শায়েদ আলম, ছাত্রনেতা সঞ্জয় রায় রাজু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, কৃষকদল পৌর…
