কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ 

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ১১ মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইশা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজল হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম,কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীরসহ আরো অনেকে।তিনি আগামী ১৫ মার্চ  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্বস্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।

স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ইশা খান বলেন, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ৬ থেকে ১১ মাস বয়সের ৫ হাজার ৩৯২ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪২ হাজার ৫৩৫ জন শিশুকে। মোট ৪৭ হাজার ৯২৭ জন শিশুকে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান। মিয়া মোহাম্মদ ছিদ্দি

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version