স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রওনক জাহান। আজ রোববার ( ৯ই মার্চ) সকালে তিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে, সড়ক পথে ঢাকা থেকে যশোর পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

গত ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই নিয়োগের আদেশ দেওয়া হয়। রওনক জাহান ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছেন।

যশোরের ৫১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর রওনক জাহান জেলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তার দক্ষ নেতৃত্বে জেলা পুলিশের কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হবে বলে স্থানীয়রা আশা করছেন। একই সঙ্গে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version