বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি যুক্তরাজ্যভিত্তিক স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর সরকারের এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করে বলেন, ‘বিচার হবে, কেবল তার নয়। তার সঙ্গে সংশ্লিষ্ট সকলের—তার পরিবারের সদস্য, তার সহযোগী বা দোসরদেরও বিচারের আওতায় আনা হবে’। হাসিনার বিরুদ্ধে সরকারে থাকাকালীন জোরপূর্বক গুম ব্যবস্থা তদারকি এবং গতবছরের জুলাই ও আগস্ট মাসে বিক্ষোভকারীদের গণহত্যার অভিযোগ রয়েছে।
Author: Niloy Roy
বাংলাদেশ স্যাটেলাইট-১ সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে। এই বিভ্রাট, সৌর উপগ্রহ হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়, যখন সূর্য সরাসরি স্যাটেলাইট সংকেত প্রেরণের পেছনে চলে যায় তখন এই বিভ্রাট ঘটে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিভ্রাটের সম্ভাব্য সময় উল্লেখ করে আজ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ৭ মার্চ একটি আট মিনিটের ব্যাঘাত সকাল ৯টা ৫৩ মিনিটে শুরু হতে পারে, এরপর ৮ মার্চ সকাল ৯টা ৫২ মিনিটে ১০ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৫১ মিনিটে ১২ মিনিটের ব্যাঘাত, ১০ এবং ১১ মার্চ সকাল ৯টা ৫০ মিনিটে ১২ মিনিট, ১২ মার্চ ৯ টা…
বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু দূষণের মাত্রা স্বাস্থ্য সম্মত নয়। তবে, দিল্লির চেয়ে ঢাকার ‘দূষণ-মাত্রা’ ৫ ধাপ কম বলে আইকিউএয়ারের মানসূচকে উল্লেখ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ আইকিউএয়ারের বায়ুদূষণের মানসূচকে উল্লেখ করা হয়, বিশ্বের ১২৩টি শহরের মধ্যে ১৫৯ স্কোর নিয়ে আজ মঙ্গলবার ঢাকার বায়ু দূষণের মাত্রা সপ্তম স্থানে রয়েছে। প্রদত্ত স্কোর এটাই প্রমাণ করে যে এই মহানগরীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। একই সমান স্কোর নিয়ে পাকিস্তানের করাচিও দূষণের দিক থেকে রয়েছে সপ্তম স্থানে। একই সময়ে দেওয়া চার্টে ২৯৪ স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এবং ১৬৫…
ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টোনিও হারমান বেঞ্জামিন বাংলাদেশের তরুণ প্রজন্ম সম্পর্কে বলেছেন, তরুণরা একটি দেশকে বদলে দিয়েছে এবং এর থেকে বিশ্ব একটি বিশেষ শিক্ষা গ্রহণ করেছে। এ দেশের তরুণ প্রজন্ম যে বিশ্বকে বদলে দিতে পারে, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটি তারা প্রমাণ করেছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইন অনুষদ আয়োজিত ‘গ্লোবাল ট্রেন্ডস ইন এনভায়রনমেন্টাল ল’ অ্যান্ড ক্লাইমেট ল’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন। বিচারপতি অ্যান্টোনিও হারমান বেঞ্জামিন পরিবেশ আইনের বর্তমান চ্যালেঞ্জ, আন্তর্জাতিক নীতিমালা এবং পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আদালতের ভূমিকা তুলে ধরে বলেন, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ এবং…
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালত তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, আসামি জামিনে মুক্ত হয়ে পলাতক থাকার সম্ভাবনা থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইমরান চৌধুরী আকাশের চার দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত দুই পুলিশসহ মোট…
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আগামীকাল (৫ মার্চ) জেনেভায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউব https://youtube.com/live/szaCueW3WLs-এ (ঢাকা সময় সন্ধ্যা ৬টায়) সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে দলটি সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকলীন সরকার ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সোমবার ভলকার তুর্ক আশা প্রকাশ করেন যে, তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত ও বাস্তব চিত্র তুলে ধরায় এটি…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত কালাম নামে এক চোরকে জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। সোমবার বিকেলের দিকে পলাশবাড়ী উপজেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটকে রাখে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই কালাম দীর্ঘদিন ধরে লক্ষীপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয়রা তাকে শনাক্ত করে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পলাশবাড়ী থানার ওসি বলেন, আটককৃত কালাম পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিমির বনিক মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ অধ্যক্ষ সহ দু’জন মারা গেছেন। মঙ্গলবার (৪ঠা মার্চ) সিলেটের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন-বড়লেখা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে তৎকালীন বড়লেখা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৫) এবং ৫ নম্বর ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে ফাহাদ মনসুর (২৩)। স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার রাতে বড়লেখা পৌর শহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দ্রুত গতিতে আসা ফাহাদ মনসুরের মোটরসাইকেলের সঙ্গে উল্টো দিক থেকে আসা সুভাষ চন্দ্র দেবনাথের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেল আরোহি গুরুতর আহত হন।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (৩রা মার্চ) সকালে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত রেদওয়ান ইসলাম আরিফ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেদওয়ান বড়লেখা পৌরসভার গাজিটেকা-আইলাপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলা সূত্রের বরাতে জানা গেছে, ওই শিশুটি তার মায়ের সঙ্গে বড়লেখা পৌর এলাকার একটি বাসায় ভাড়া বাসায় বসবাস করে। ঘটনার দিন সোমবার (৩রা মার্চ) সকালে শিশুটি তার মায়ের কাছে চকলেট…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। সোমবার (৩রা মার্চ) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডের বিভিন্ন পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস আলমের নেতৃত্বে একটি টহল দল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর সমন্বয়ে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, অভিযানে…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যূত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত ত্রিশালের সতেরপাড়ার মো. মোফাজ্জল হোসেনের চিকিৎসার জন্য ২০,০০০/- (বিশ হাজার) টাকার একটি চেক প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (০৪ মার্চ) সকালে উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন আহত মো. মোফাজ্জল হোসেন ও তাঁর স্ত্রী মোসা. মর্জিনা আক্তার। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী উপস্থিত ছিলেন। আহত ব্যক্তিকে চেক তুলে দেওয়ার সময় সহমর্মিতা প্রকাশ করে উপাচার্য তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে চেক গ্রহণ করে আহত মোফাজ্জল উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ…
জবি প্রতিনিধি: রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপি নেতা শহিদুল ইসলাম সহিদের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হামলার শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো চব্বিশের জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম অংশীজন হলেও অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা ছাত্রদের ওপর হামলা, চাঁদাবাজি, আসামি ছিনতাই ও ক্যাম্পাসে সহিংসতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, যা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর…
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মৎস্য ও প্রাণীসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রাণী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে জানান, কমিশনের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদি হয়ে আজ সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান সাময়িক সময়ের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন। এর ফলে রাশিয়ার সাথে শান্তি আলোচনায় রাজি হওয়ার জন্য কিয়েভের ওপর চাপ তীব্রভাবে বৃদ্ধি করবে। একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাক্-বিতণ্ডার কয়েকদিন পরেই এই পদক্ষেপ নিলেন ট্রাম্প।নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির দিকে মনোনিবেশ করেছেন। আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।কর্মকর্তা আরো বলেন, আমরা আমাদের সাহায্য স্থগিত এবং পর্যালোচনা করছি যাতে নিশ্চিত করা যায় যে এটি রাশিয়া-ইউক্রেন…
সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সদস্য নূর খান বলেছেন, বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়া গেছে। যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দিদের এনে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। মঙ্গলবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নূর খান বলেন, পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল। যেটি একেবারেই ‘এবসার্ট’ একটা ব্যাপার। সেটি আমরা বগুড়ায় পেয়েছি। আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরো পাবো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূর খান বলেন, এগুলো গত ১৫ বছরের মধ্যেই বানানো হয়েছে। সম্ভবত গত ১০ থেকে ১২ বছরের মধ্যে। এখানে বিভিন্ন জেলা থেকে বন্দিদের এনে রাখা হতো। জিজ্ঞাসাবাদের…
পবিপ্রবি প্রতিনিধি॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমির রোপণকৃত বিভিন্ন জাতের ৪৪টি গাছ কেটে নেয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো: বাদল ও পবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান আবু রায়হান নামের ২যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলা শহরের পীরতলা বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে থানা নিয়ে যায়। থানা পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানাযায়, গত সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০তল ভবনের পাশে অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিল ওই এলাকার ইউপি সদস্য সৈয়দ বাদল ও লাল মিয়ার পুত্র আবু রায়হান নামের ২ যুবক। খবর পেয়ে বিশ্ব…
লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ সারাদেশে বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোট পরিচালনা, জরিমানা ও ভাংচুর বন্দের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এনএম ইসফাকুল কবিরের কাছে স্মারকলিপি জমা দেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতা। এ সময় উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাটা মালিক বেলাল উদ্দিন, আকবর হোসেন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে ৫৩ কিলোমিটার দৌড় উৎসর্গ করায় যমুনা ধলেশ্বরীর বিধৌত সন্তান ও ভোরের শিশির প্রতিষ্ঠাতা মো.মোয়াজ্জেম হোসেন আশিক কে সম্মান্ননা প্রদান করলেন মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান। মঙ্গলবার(০৪ মার্চ) সকালে নাগরপুর বাজারে মো:মোয়াজ্জেম হোসেন আশিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাব সদস্য আমজাদ হোসেন রতন,তারিকুল ইসলাম,আরিফুল ইসলাম।আরও আরো উপস্থিত ছিলেন ডা. কাউসার খান,সাংবাদিক হাসান সাদী,সাধন চন্দ্র প্রমূখ। উল্লেখ্য মো:মোয়াজ্জেম হোসেন আশিক এর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।গত বছরের বিজয় দিবসের দিন সরকারি যদুনাথ মডেল স্কুলের প্রধান গেট থেকে ৫৩…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কুলাউড়ার ঝুঁকিপূর্ণ রেলপথেই পর্যটকদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভ্রমণকারীদের সংখ্যা সহস্রগুণ বেড়েছে কিন্তু শতবর্ষী এ রেলপথের কোন দৃশ্যমান উন্নতি হয়নি। সংস্কারের অভাবে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কুলাউড়া-শমশেরনগর-ভানুগাছ-শ্রীমঙ্গল হয়ে আখাউড়া পর্যন্ত রেলপথ। মৌলভীবাজারের কুলাউড়া থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ৪১ থেকে ৪২ কিলোমিটার রেলপথে কমপক্ষে আট থেকে দশটি সেতু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যা নড়বড়ে নাটবল্টু বিহীন কোন রকম জোড়াতালিতে চলছে রেলপথ। অন্তর্জাল খুঁজে যতটুকু জানা যায়, আসাম থেকে মালামাল পরিবহনের সুবিধার জন্য আসাম ও চট্টগ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষে ১৮৯৮ সালে কুলাউড়া জংশন ও আখাউড়া জংশন হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেললাইন স্থাপন করা হয়। খুবই স্বাভাবিক কারণেই…
কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বাজার নিয়ন্ত্রণ বিষয়ক জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কটিয়াদী উপজেসহ ালা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি)লাবণী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া,কটিয়াদী উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন দিলীপ খান,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,বাংলাদেশ জামায়েত ইসলাম কটিয়াদী উপজেলা আমির মোজাম্মেল হক জোয়ারদার,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল সহ আরো অনেকে।…
