সোমবার, সেপ্টেম্বর ১৪

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত কালাম নামে এক চোরকে জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। সোমবার বিকেলের দিকে পলাশবাড়ী উপজেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটকে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই কালাম দীর্ঘদিন ধরে লক্ষীপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয়রা তাকে শনাক্ত করে ধরে ফেলে।

পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পলাশবাড়ী থানার ওসি বলেন, আটককৃত কালাম পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version