রবিবার, সেপ্টেম্বর ১৩

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ‘জাতীয় যুবশক্তি’ এর সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী ৬ মাসের জন্য একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। ময়মনসিংহ জেলা শাখা জাতীয় যুবশক্তির আহ্বায়ক ফয়সাল ফারনিম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন ফরাজী যৌথভাবে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এই কমিটিতে জেলা শাখার মুখ্য সংগঠক দেলোয়ার হোসাইনের সুপারিশ রয়েছে।

অনুমোদিত এ নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসানুর রহমান সজিব এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন উজ্জ্বল মিয়া। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আশিকুর রহমান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ওলিউল্লাহ দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য মাঝে রয়েছেন, যুগ্ম আহ্বায়ক সোহান আহমেদ, মোমেন আহমেদ, আলমগীর হোসেন, মোমেন, কবীর মিয়া, শেখ মাহমুদ নানক এবং জাহাঙ্গীর আলম।

যুগ্ম সদস্য সচিব শেখ মোহাম্মদ ইশতিয়াক, আব্দুল কাইয়ুম মন্ডল, ইলিয়াস আহমেদ, জহির রায়হান ও হাবিবুল্লাহ বাহার। এছাড়াও মুখ্য সংগঠক হিসেবে নাজমুল হুদা কাউসার এবং সিনিয়র সংগঠক হিসেবে জাহাঙ্গীর আলম চকদার দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও সংগঠক হিসেবে স্থান পেয়েছেন রাহিম, তোফায়েল আহমেদ, রুবেল আহমেদ, ইকরামুল হক, নাঈমুর রহমান, আরাফাত হোসেন বাবুল, আলমগীর হোসেন, জাকির হাসান, জাহিদুল ইসলাম রাব্বি, ইসমাইল হোসেন, মাসুম মিয়া, জাকিরুল হোসাইন, জাহিদুল ইসলাম রবি, আশরাফুল আলম, রকি মিয়া, ইয়াসিন আহমেদ, সিয়াম, রিয়াজুল আহমেদ, কামরুল হাসান, মোজাফেল হক, রুবেল মিয়া, হাঃ অলিউল্লাহ, বাইজিত হাসান, মজিবুর রহমান, কামরুল ইসলাম রাব্বি এবং রাকিবুল হাসান তুহিন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়া প্রকাশ করে নবগঠিত কমিটির আহ্বায়ক হাসানুর রহমান সজিব বলেন, আমাকে ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় জেলা নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণ ও যুবসমাজকে সাথে নিয়ে একটি সৎ, সমৃদ্ধ ও সমৃদ্ধশালী সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

আগামী ৬ মাসের মধ্যে ঈশ্বরগঞ্জের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করে আমরা যুবশক্তির হাতকে আরও শক্তিশালী করব। কমিটির সদস্য সচিব উজ্জ্বল মিয়া বলেন, আমাদের লক্ষ্য যুবসমাজের কর্মসংস্থান তৈরি, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক উন্নয়নে যুবদের সচেষ্ট করা।

ঈশ্বরগঞ্জ উপজেলার যুবসমাজকে সাথে নিয়ে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব এবং জাতীয় যুবশক্তিকে এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলব। সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক ফয়সাল ফারনিম জানান, যুবদের সঠিক দিশা দেখাতে এবং সাংগঠনিক শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রাখার জন্য এই সাময়িক কমিটি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে উপজেলা ও তৃণমূল পর্যায়ে কমিটিগুলো পূর্ণাঙ্গ রূপ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version