তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মধ্যে প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকার আব্দুস সালামের ছেলে। শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে ফুজাইরাহ শহরে একটি মোটরসাইকেল ও ট্যাংকারবাহী লরির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেলটি লরির পেছনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী বায়েজিদ রায়হান গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। নিহত বায়েজিদ রায়হান সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য ডেলিভারি প্রতিষ্ঠান ‘নুন’ (noon)-এ কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকায় পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোক ও সমবেদনার আবহ বিরাজ করছে। এলাকাজুড়ে স্বজনদের আহাজারি ও কান্নার রোলে আকাশ ভাড়ি হয়ে উঠেছে। এদিকে, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দাফনসংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁর স্বজনরা কাজ করছেন বলে জানা গেছে। নির্দিষ্ট কোন দিন ক্ষণ এখন বলতে পারেন নাই।