সোমবার, সেপ্টেম্বর ১৪

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। সোমবার (৩রা মার্চ) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডের বিভিন্ন পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস আলমের নেতৃত্বে একটি টহল দল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর সমন্বয়ে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ দ্রব্যসামগ্রী, পণ্য ক্রয়ের যথাযথ রশিদ প্রদর্শন করতে না পারা এবং মজুদকৃত দ্রব্য সামগ্রীর পরিমাণ সঠিক না থাকায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের মাতৃভান্ডারকে ২০ হাজার, আব্দুর শুকুর এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা এবং কুসুম ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইউসুফ বলেন, দ্রব্যমূল্য উদ্ধগতি রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version