Author: Online Desk Editor

মৌলভীবাজার প্রতিনিধি: ৪ যুগ ধরে স্বপ্নের সেতুর অপেক্ষায় হাজারো মানুষ। শুধু মাত্র ৬০ ফুটের একটি সেতুর অভাবে নিত্য দিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছান শত শত মানুষ-তাদের মধ্যেই রয়েছে ভবিষ্যতের স্বপ্ন বয়ে বেড়ানো অসংখ্য শিক্ষার্থী। উদনাছড়া নদীর নরম স্রোতে বয়ে গেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের নলোয়ারপাড়ের বুক চিরে। এক পাড়ে শিক্ষার আলো ছড়ানো তেলিআব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা আর ইউনিয়ন পরিষদের ব্যস্ত প্রাঙ্গণ। অন্য পাড়ে দুর্গানগর, গোলগাল, গাজিপুর ও আমরাইলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জনবসতি-যেখানে নিত্য দিনের জীবন চলে নদীর ওপার-এপার ঘুরে। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে” এ স্লোগানকে সামনে রেখে কৃষকদের ধানসহ বিভিন্ন খাদ্যশস্য ডিজিটাল পদ্ধতিতে বিপণন নিশ্চিত করতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অর্ধ-শতাধিক কৃষকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুসরাত বিনতে আনিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ (এলএসডি) খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আতিকুর রহমান। কর্মশালায় জানানো হয়, ‘কৃষকের অ্যাপ’ হলো স্মার্টফোন ভিত্তিক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা সরকারি খাদ্য সংগ্রহ ব্যবস্থাপনার…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের মধ্যদিয়ে প্রবাহিত হয়ে দেশের বৃহৎ হাওর হাকালুকিতে মিলিত হয়েছে জুড়ী নদী। শহরের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজার দুটি জুড়ি নদীর তীরে অবস্থিত। বাজার দুটির ময়লা-আবর্জনার কারণে ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। ব্রিটিশ শাসনামলে স্থাপিত ভবানীগঞ্জ ও কামিনীগঞ্জ বাজারের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছে শহরের শিশুপার্ক সেতু। এই সেতু থেকে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে জুড়ী নদীতে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বর্জ্য পদার্থও নদীতে ফেলা হচ্ছে। এসব বর্জ্য শেষ পর্যন্ত হাকালুকি হাওরে গিয়ে পড়ে মিলিত হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে হাওরাঞ্চলের মূল্যবান জীববৈচিত্র্য ও পরিবেশ। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় বারবার এ ব্যাপারে কথা বলার পরও নির্বিকার…

Read More

অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে। অর্থ উপদেষ্টা অধ্যাপক  ড. সালেহউদ্দিন আহমেদ  আজ (রোববার) এ মন্তব্য করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, অর্থনীতি ধ্বংস হয়নি; বরং পুনরুজ্জীবিত হচ্ছে। গত আগস্টের চ্যালেঞ্জিং সময়ের তুলনায় দেশের অর্থনীতি বর্তমানে অনেক ভাল অবস্থানে রয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার পর্যায়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ড. সালেহউদ্দিন উল্লেখ করেন, রিজার্ভ ও রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতির স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তিনি স্বীকার করেন যে, দেশে অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জ এখনও…

Read More

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বিশ্বকে বদলে দিতে ‘ বিকশিত হই আনন্দের সাথে ‘ প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। সকালে উপজেলার দপ্তিয়র ইউনিয়ন কামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একযোগে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমানসহ ইউপি সদস্য, প্রধান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী অভিভাবকগণ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন, টাঙ্গাইল জেলায় ১৬০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন, জেলা প্রশাসক শরিফা হক। শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও দরকার।…

Read More

গাইবান্ধা জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহার লুসীর (৪৪) খোঁজে তাঁর মেয়ের বাসায় সিলেটেও গিয়েছিলেন লিমন মিয়া (৩৫)। আবদুর রহমানের মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী। নগরের নয়াবাজার খাদরা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তখন তাসমিন নাহার লুসী মেয়ের বাসায় ছিলেন।   সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একজন ওপুলিশ পরিদর্শক জানান, ৫ নভেম্বর রাতে লিমন বিচারকের মেয়ের বাসায় গিয়ে ঝামেলার চেষ্টা করেন এবং মা-মেয়েকে চরম বিরক্ত করেন। পরে শাবি শিক্ষার্থী ও প্রশাসনের সদস্যরা পুলিশে খবর দেন। শাবির প্রক্টরিয়াল বডির সদস্যরা লিমনকে ধরে পুলিশের কাছে তুলে দেন। বিচারকের স্ত্রী-মেয়ের পক্ষ থেকে কোনো অভিযোগ…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : (এনসিপি) জাতীয় যুবশক্তি নীলফামারী জেলার আহবায়ক কমিটি। গত ৮ নভেম্বর/২৫ জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক,অ্যাডভোকেট তারিকুর ইসলাম, সদস্য সচিব ডা: জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এর স্বাক্ষরিত নীলফামারী জেলা যুবশক্তির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় উক্ত কমিটিতে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নীলফামারী সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষ (রাষ্ট্রবিজ্ঞান) বিভাগের বৈষম্য বিরোধী ছাত্র মোঃ রাব্বি ইসলাম কে জেলা যুবশক্তির সদস্য সচিব নির্বাচিত করায়। জেলার ৬টি উপজেলার নেতাকর্মী বন্ধুবান্ধব,আত্মীয়-স্বজন এলাকাবাসী, জনসাধারণ, বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাব্বিকে। সংবাদকর্মী কে জেলা সদস্য সচিব মোঃ রাব্বি ইসলাম বলেন, স্বাধীনতার ৫৪ বছরের দেশের পরিবর্তন তুলনা মুলক অগ্রসর…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “কর্ম সংস্থান অথবা বেকার ভাতার লড়াই শানিত কর, ন্যায় ও সমতার সমাজ গড়” – এই স্লোগান সামনে নিয়ে যুব মৈত্রীর সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব এ এস এম কামাল উদ্দিন। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে আলমগীর সিদিদ্দকী হলে এসে সম্মেলনের উদ্বোধনী সভা শুরু হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুল আলমের সভাপতিত্বে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সভাপতি এ এস এম কামাল উদ্দিন, যুব মৈত্রী…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডিমলায় ঘুস নেওয়ার অভিযোগে উপজেলা ভূমি কার্যালয়ের এক নারী কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি তার ঘুস গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে বুধবার বিকেলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত ওই নারী কর্মচারী হলেন- হাসফিয়া আক্তার বানু চৌধুরী। তিনি ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত ছিলেন। আদেশে বলা হয়, হাসফিয়া আক্তার বানু চৌধুরী বর্তমানে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ভালুকা পৌর বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পৌরসদরের ব্যস্ততম এলাকা বাসস্ট্যান্ড মেগারমাঠে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। এতে পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় আলহাজ্ব হাতেম খান বলেন, “আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। প্রিয় জন্মভূমিকে আমরা ভালোবাসি, তাই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।” তিনি আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও পরিচালনার স্বার্থে মৌলভীবাজার পৌর বিএনপি’র নির্বাচিত যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কামালকে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার (১৫ই নভেম্বর) জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়।

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তৃতীয় লিঙ্গের মডেল জারা ইসলামের নামে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী(জিডি) হয়েছে৷ শনিবার (১৫ই নভেম্বর) দুপুরে মডেল জারা ইসলাম শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রাপ্ত হুমকির বিষয়ে অভিযোগ এনে সাধারন ডায়েরী করেন৷ সাধারন ডায়েরীতে জারা অভিযোগ করেন,গত ১৪ই নভেম্বর Surma Edition (সুরমা এডিশন) নামে একটি ফেসবুক পেইজ থেকে আমার ও আমার বন্ধু কেয়া সিনহার বিভিন্ন ছবি ভিডিও দিয়ে এডিটিং করে ভয়েস এড করে উক্ত পেইজে একটি ভিডিও আপলোড করে। এবং বিভিন্ন নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্রকার হুমকি মূলক মেসেজ দিচ্ছে৷ মডেল জারা জানান,আমি শ্রীমঙ্গলে একটি…

Read More

সিলেট জেলার খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাদিমনগর চা বাগান এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৩৫ একর সরকারি জমি উদ্ধার করা হয় এবং ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে শুক্রবার সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম চা বাগান এলাকা পরিদর্শন করেন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনা অনুযায়ী শনিবারের এ অভিযান বাস্তবায়ন করা হয়। অভিযান পরিচালনা করেন সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আলীম উল্লাহ খান…

Read More

সিলেট জেলার খাদিমনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাদিমনগর চা বাগান এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৩৫ একর সরকারি জমি উদ্ধার করা হয় এবং ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে শুক্রবার সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম চা বাগান এলাকা পরিদর্শন করেন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনা অনুযায়ী শনিবারের এ অভিযান বাস্তবায়ন করা হয়। অভিযান পরিচালনা করেন সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আলীম উল্লাহ খান…

Read More

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের সন্নিকটে বেলেম শহরে চলমান আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন-কপ ৩০-কে সামনে রেখে বিশ্বব্যাপী কর্মদিবসের অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে জলবায়ু ন্যায্যতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখা, শাবিপ্রবির পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি ও সুরমা রিভার ওয়াটারকিপার-এর যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সুরমা রিভার ওয়াটার কিপার ও ধরা সিলেট শাখার সদস্য সচিব আব্দুল করিম চৌধুরী কিম। সঞ্চালনা করেন ধরার সদস্য রেজাউল কিবরিয়া লিমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধরার সংগঠক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে এক আওয়ামীলীগ নেতা, মাদক ও পরোয়ানভুক্ত আসামিসহ ৮জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) বিকালে বিভিন্ন আইনে মামলা দিয়ে ওই ৮জনকে আদালতে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউড়ী গ্রামের তাহের উদ্দিন ভূঁইয়ার ছেলে আওয়ামীলীগ নেতা মাহাবুবুর রহমান ভূইয়া ওরফে লিটন (৩৮) ও সোহাগি ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে মাহাবুব আলম। মাদক মামলায় আটককৃতরা হলেন, উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাছপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র নাজিরুন ইসলাম(৫৯), মৃত আব্দুল মুন্নাছ পুত্র নজরুল ইসলাম (৪৮), নন্দুলালের পুত্র কাম…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রথমবারের মতো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে “দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত নতুন এ আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং একটি নতুন শিক্ষামূলক অধ্যায়ের সূচনা করেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদ্যালয় প্রঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে পরীক্ষাকেন্দ্র মুখরিত হয়ে ওঠে। পরীক্ষার্থীদের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথমবারের মতো আয়োজিত এ পরীক্ষায় ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪শত ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলা, গণিত, ইংরেজি এবং বিজ্ঞান/সাধারণ…

Read More

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালীকে অভিনন্দন জানিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নাজিরগঞ্জ বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ৭নং সুখারী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও নাজিরগঞ্জ বাজার কার্যালয়ের উদ্যোগে এ মিছিল বের করা হয়। নাজিরগঞ্জ বাজার থেকে বাহাদুরপুর পর্যন্ত বিশাল এই মিছিলটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। মিছিলে উপস্থিত ছিলেন— নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া,সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক, উপজেলা বিএনপির…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ময়মনসিংহের যৌথ উদ্যোগে এক রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে রোডশোটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এখন একটি নীরব ঘাতক। যথা সময়ে সঠিক চিকিৎসা না নিলে এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মাড়ির রোগ এমনকি অঙ্গহানির মতো ভয়াবহ জটিলতা সৃষ্টি করতে পারে। এসব কারণে মৃত্যুঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। আলোচকরা আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং ফ্যাসিবাদী শক্তির ‘অবৈধ লকডাউন’ নামের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরী, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নয়ন মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহীন ফরিদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফয়সাল, উপজেলা ছাত্রদলের সাবেক…

Read More