Author: Online Desk Editor

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-০৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের মনোনয়নের দাবিতে কবির হাটে কাফনের কাপড় গায়ে দিয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  নেতাকর্মীদের দাবি, এ আসনে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত ফখরুল ইসলাম তার হৃদয়ে বিএনপিকে ধারণ করেননা। তিনি ছদ্মবেশে বিএনপি’র রূপ ধারণ করেছেন। কার্যত তিনি জামায়াতে ইসলামীর প্রোডাক্ট। তার কার্যকলাপ আচার-আচরণ ও জামায়াত প্রীতি তিনি পরিবর্তন করতে পারেননি। যে কারণে তিনি নিজের অপকর্ম ঢাকতে গিয়ে আমাদের কেন্দ্রীয় অনেক শীর্ষ নেতৃবৃন্দকে কটুক্তি করে হেয় প্রতিপন্ন করেছেন। সঙ্গত কারণে স্থানীয়ভাবে জনবিচ্ছিন্ন হয়ে তিনি এখানকার কোম্পানীগঞ্জ ও কবিরহাট…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজন করতে হবে। আজ বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন নির্বাচনের সময়। আমরা প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘এটি একটি বড় প্রয়াস। অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: ডক্টর মোহাম্মদ আতাউল করিম একজন প্রখ্যাত বাংলাদেশী-আমেরিকান বিজ্ঞানী,গবেষক ও শিক্ষাবিদ,যিনি ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম, অপটিক্যাল কম্পিউটিং এবং প্যাটার্ন রিকগনিশন (pattern recognition) ক্ষেত্রে তার দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি ম্যাসাচুসেটস ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট এবং এক্সিকিউটিভ ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর মোহাম্মদ আতাউল করিম ১৯৫৩ সালের ৪ঠা মে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন চিকিৎসক এবং মা ছিলেন গৃহিণী। তিনি বড়লেখার ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু করেন। ভাসমান ট্রেন প্রযুক্তি: ড. করিম মার্কিন যুক্তরাষ্ট্রের দ্রুতগামী ভাসমান ট্রেন (ম্যাগলেভ ট্রেন) চলাচল প্রযুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার নেতৃত্বে আবিষ্কৃত সাশ্রয়ী মডেলের জন্য প্রতি মাইল ট্র্যাক…

Read More

জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকালে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। নাজমা আশরাফী বলেন, ‘রাঙামাটির জনগণের কল্যাণে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই।’ এ সময় তিনি জেলার সব সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, সহকারী কমিশনার মৈত্রী রায়, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক…

Read More

রাজধানীর গুলিস্তানে হোটেল রমনা ভবনের পাশের এক মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মার্কেটটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ১২টা ৩৫ মিনিটে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ১২টার দিকে রমনা ভবনের পাশের মার্কেটটির তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ইউনিটগুলো দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) চলমান সংলাপের চতুর্থ দিনে, আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। ইসি সচিবলায়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক বাসস’কে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (নতুন দল), গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক…

Read More

বছরের শেষ ম্যাচ, যেই ম্যাচটাতে বাংলাদেশ জয় নিয়েই মাঠ ছেড়েছে। সেটাও আবার চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইপর্বে আজ বাংলাদেশ ১-০ গোলে ভারতকে পরাজিত করেছে। ম্যাচের জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ শেখ মোরাসালিনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় । ম্যাচের ১১ মিনিটে রাকিবের পাসে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মোরাসালিন। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমন করেও সেই গোল পরিশোধ করতে পারেনি খালিদ জামালের দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে সি-গ্রুপ থেকে ইতোমধ্যেই শীর্ষ দুই দল হিসেবে মূল পর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশ ও ভারত দুই দলই লড়াই থেকে ছিটকে পড়ায়…

Read More

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ইটের দেয়াল নির্মাণ করে জমি দখলের অভিযোগ উঠেছে সৈয়দ আবু খায়ের মোহাম্মদ শাকিউল আলম শিশির নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে পৌর শহরের জগথা রাইসমিল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের উত্তর জগথা গ্রামের মুক্তার আলমের সাথে রঘুনাথপুর এলাকার সৈয়দ আবু খায়ের মোহাম্মদ শাকিউল আলম শিশিরের জমি সংক্রান্ত একটি বিরোধ দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন রয়েছে। আদালত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। সাকিউল আলম শিশির আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ইটের দেয়াল নির্মাণ কাজ শুরু করছেন। বিষয়টি টের পেয়ে জমির প্রকৃত মালিক…

Read More

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষার্থীদের নিয়ে পলিটিক্যাল হারমোনি বিষয়ক রাউন্ড টেবিল মিটিং (রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্টিত)। অনুষ্টিত। ১৮ নভেম্বর (বুধবার) বেলা ৩ টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে গোলটেবিল মিটিং অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোকেস, সিনিয়র আইনজীবি অ্যাড. স্বপন কুমার দাস রায়, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী নাসিম উদ্দিন লালা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওমর খৈয়াম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন, সহকারি পাবলিক প্রসিকিউটর জয়শ্রী দেব বাবলী, অধিকার’র সম্বনয়ক মুহাম্মদ আমিনুল হক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহজালাল…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি। সোমবার সকালে ভালুকার বাসস্ট্যান্ড এলাকার মেগারমাঠ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। অবস্থান কর্মসূচি শেষে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মেগারমাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় মেগারমাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় আলহাজ্ব হাতেম খান বলেন, “ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডাকা সকল কর্মসূচিকে প্রতিহত করতে তারা সর্বদা সজাগ রয়েছেন। ভালুকায় যাতে আওয়ামী দোসররা কোনো অপ্রীতিকর…

Read More

সাঘাটা: আজ ১৭ নভেম্বর, মোস্তাফিজুর রহমান(৪০) শশুর বাড়ী তেলিয়ান থেকে ভোর বেলা র‌ওনা দিয়েছিলেন বোনার পাড়া রেলওয়ে স্টেশন, লালমনি এক্সপ্রেস ট্রেন এ কর্মস্থল কুড়িগ্রাম যাওয়ার উদ্দেশ্যে।  পথে তেলিয়ান বিলের উপর একদল ছিনতাইকারী তাকে আটক করে বেধড়ক মারধর করে একপর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান, নির্দয়ভাবে ছিনতাইকারীরা রাস্তায় পড়ে থাকা মোস্তাফিজুর রহমান কে পা দিয়ে লাথি মেরে তার মেরুদন্ডের হাড় ভেঙে দেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন , এক্সে রিপোর্টে দেখা যায় মোস্তাফিজুর রহমানের মেরুদন্ডের হাড় ভেঙে গিয়েছে। উল্লেখ্য:- সাঘাটা থানা বোনারপাড়া থেকে পূর্ব…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক আজ মঙ্গলবার কর্মস্থলে যোগদান করলেন। মৌলভীবাজার জেলার নবাগত জেলার প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন তৌহিদুজ্জামান পাভেল । মঙ্গলবার (১৮ই নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভাডর গ্রহন করেন। গত ১৩ই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়। দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবেই তাঁকে মৌলভীবাজারে দায়িত্ব প্রদান করা হয়েছে। তৌহিদুজ্জামান পাভেল নতুন দায়িত্ব গ্রহণের আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক পরিচালনায় তার সুনাম রয়েছে। তৌহিদুজ্জামান পাভেল…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে টানাপোড়েন চলছে। এতে জেলার তিনটি আসনেই বিএনপি’র মনোনীত প্রার্থীরা নির্বাচনে বিপদে পড়তে পারেন বলে আভাস পাওয়া গেছে। ইতোমধ্যে মনোনয়নবঞ্চিতদের অনুসারীরা বিভিন্ন আসনে পুনঃর্বিবেচনার দাবি জানিয়ে সভা-সমাবেশ ও শোডাউন করছেন। মনোনয়নবঞ্চিত একাধিক প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনের ও প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সূত্রের বরাতে জানা যায়, জেলার চারটি আসনে বিএনপি’র অন্তত ১২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পেতে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন। চলতি মাসের ৩রা নভেম্বর মহাসচিব জেলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে মনোনয়নবঞ্চিত নেতারা প্রকাশ্যে তেমন প্রতিক্রিয়া না জানালেও ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছেন। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি’র দুই…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: হবিগঞ্জের আজমেরীগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাব-৯ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ই নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি মো.মামুন মিয়া (২৮) দীর্ঘদিন ধরে ভিকটিমকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন। ঘটনাটির সর্বশেষ ধাপে গত ৭ই নভেম্বর দুপুরে ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মামুন মিয়া। ঘটনার পর ভিকটিম বিষয়টি তার বাবাকে জানালে তিনি ১৬ই নভেম্বর রবিবার হবিগঞ্জের আজমেরীগঞ্জ থানায় মামলা নং–০৬ দায়ের করেন। মামলা দায়েরের পর…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সঙ্ঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে উল্লাস করছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এতে খুশি হয়ে উপজেলার পৌর বাজারে মিষ্টি বিতরণ করেছেন তারা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যারপর উপজেলার সদরে আনন্দ মিছিলের পর পৌর বাজারে এ মিষ্টি বিতরণ করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজিব বলেন, দীর্ঘদিনের বহুল আলোচিত ঘটনার বিচারপ্রক্রিয়া নিয়ে যে প্রত্যাশা ছিল, আজ তার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জুলাইয়ের ঘটনাসহ গত ১৭ বছরের বিভিন্ন অভিযোগ নিয়ে দেশবাসীর মনে যে বেদনা ও ক্ষোভ ছিল, এই রায় তার একটি প্রতিফলন…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এবং গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেছেন, গণঅধিকার পরিষদ রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে গড়ে ওঠা একটি সংগঠন। এসি রুম বা ক্যান্টনমেন্টের নীলনকশা থেকে এই দল তৈরি হয়নি, তৈরি হয়েছে মানুষের কষ্ট অভিমান আর ন্যায়বিচারের দাবির ওপর দাঁড়িয়ে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনই ছিল আমাদের রাজনীতির বীজ। তখন থেকেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, ক্ষমতার দমন-পীড়ন, মামলা, হামলা, গ্রেফতার ও গুলিবিদ্ধ হওয়ার মতো ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করে টিকে আছে। এত দীর্ঘ নির্যাতনের…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পুষ্টি উন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও মানসম্মত শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মালিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট ও পাউরুটি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সানজিদা রহমান বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। এই স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের স্কুলমুখী করবে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, আজকের এই শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা ও শিক্ষার…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হকের উপর হামলার ঘটনায় থানায় দায়ের করা মামলার পর থেকে চিকিৎসক সহ হাসপাতালের কর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ডাক্তার কর্মচারীদের অনুপস্থিতিতে হাসপাতালে আগত রোগিরা পড়েছে চরম বিপাকে। জানা যায়, গত ১২ নভেম্বর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে এনসিপি নেতা মোজাম্মেল হকের ওপর হামলা হয়। হামলার ঘটনায় তিনি বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। সেই এজাহারের ভিত্তিতে পুলিশ ১৩ নভেম্বর রাতে হাসপাতালের নিরাপত্তাকর্মী শাকিল (৩৮) কে ডিউটিরত অবস্থায় আটক করে। এই ঘটনায়…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পাথারিয়া চা বাগানে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের বেকি লেক দেশের অধিকাংশ মানুষের কাছে এখনো অজানা রয়ে গেছে। বড়লেখা উপজেলার পাথারিয়া ঐতিহ্যবাহী চা বাগান একটি। এই বাগানের বুক চিরে বেকি লেকটি যেন প্রকৃতির এক রত্ন। চারদিকে বিস্তীর্ণ সবুজের সমারোহে চা গাছের সারি, পাখির গুঞ্জন, বানরের খেলা, আর লেকের উপর ভেসে থাকা শাপলা ফুলে সুসজ্জিত এক অপার্থিব দৃশ্যপট, প্রতি মুহূর্তে হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। প্রায় ২৭ একর জমিতে বিস্তৃত এই লেকের চারপাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য এটিকে বিশেষায়িত করে তুলেছে। পানিতে ফুটে থাকা সাদা ও লাল শাপলা ফুল এই লেকের প্রধান আকর্ষণ। শীতের শুরুতে বিভিন্ন প্রজাতির…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী শাটডাউনের ঘোষণা দিয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানীতেও। অন্যান্য দিনের তুলনায় আজ সড়কে গণপরিবহনের পাশাপাশি যাত্রীসংখ্যাও কম। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা, গণপরিবহন সীমিত। এমনকি রাইড শেয়ারিংও কম। তবে ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশা চলছে। সকাল সোয়া ৯টার দিকে শাহবাগ, কাঁটাবন, মৎস্য ভবন ও বাংলামোটর এলাকায় গণপরিবহন চলাচল ছিল কম। তবে যেসব গণপরিবহন চলছে, তাদের অধিকাংশ আসনই ছিল ফাঁকা। একই…

Read More