Author: Niloy Roy

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৫ জুলাই)রাতে সাবেক পৌরসভা মোড় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল ও সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এড. জালাল উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী,বিশেষ বক্তা হিসেবে…

Read More

স্টাফ রিপোর্টার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের পক্ষে কাজ করছে। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। সমাবেশে এনসিপির আহ্বায়ক আরও বলেন, ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ করে সুনামগঞ্জের মানুষ সব সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কেবল জুলাই গণঅভ্যুত্থানই নয়, ২০২১ সালের মোদিবিরোধী দিল্লির আধিপত্যের বিরুদ্ধেও এই জেলার মানুষ নিজের রক্ত ও জীবন দিয়েছেন। ২৪ এর অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন সুনামগঞ্জের ৩জন শহীদ আয়াতুল্লাহ, শহীদ হৃদয়,…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি: গোবিপ্রবিতে জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা ৩০মিনিটে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন (SAHIC)-এর সহযোগিতায় আয়োজিত এ হেল্থ ক্যাম্পটি জুলাই বিপ্লবের প্রথমবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। ক্যাম্পটির প্রথম দিন আজ ২৫ জুলাই সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে। পরবর্তী ধাপে আরো দুই দিন, অর্থাৎ ২৯ ও ৩০ জুলাই দ্বিতীয় ধাপের ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে ঢাকা…

Read More

আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি নেত্রকোনার আটপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে অপর একজন শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি সংবাদ সম্মেলন করে তাকে মারধরের বিবরণ তুলে ধরেন। পাশাপাশি এ ঘটনায় তিনি যথাযথ বিচার দাবি করেন। ভুক্তভোগী রাবেয়া আক্তার রুবি আটপাড়া উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আর অভিযুক্ত স্ত্রী তাসলিমা কোহেন উপজেলার ছয়াশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম আমাকে দীর্ঘদিন…

Read More

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযানে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শারী, লেহেঙ্গা এবং থান কাপড় জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গাল ভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাই পথে এনে বিভিন্ন জায়গায় পাচার করার উদ্দেশ্যে মজুদ কৃত প্রায় এক কোটি এক লক্ষ ৫৮ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তে চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জব্দকৃত মালামাল…

Read More

গাইবান্ধা প্রতিনিধি।। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া এলাকায় বিয়ে করতে গিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিষপুকুর গ্রামের মৃত মোন্তাজুর রহমানের ছেলে সদরুল ইসলাম ওরফে (পোড়া)মিয়া,এলাকা সূত্রে জানা যায় গত ২২ জুলাই এই প্রতারক ঘটককে নিয়ে ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ে করতে জয়পুরহাট জেলায় যায়। এরপর একপর্যায়ে মেয়ে পক্ষের লোকজনের কথা বার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজনের জেরার মুখে আবল তাবোল বলতে থাকে পরে শিকার করল তার কাছ থেকে বানানো সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র পাওয়া যায়। স্থানীয় লোক গনধোলাই দিয়ে বর,সদরুল ও ঘটকসহ একই এলাকার আব্দুর রহিমকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। জানাযায় এই প্রতারক ইতিপূর্বেও সদরুল…

Read More

জবি প্রতিনিধি: আজ ২৪ জুলাই ২০২৫ সনাতন বিদ্যার্থী সংসদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী সংসদ ২০২৫-২০২৬ এর সভাপতির দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ তম আর্বতনের শিক্ষার্থী শ্রী সুমন কুমার  দাশ। তিনি ২০২১-২০২২ সেশন এর বাংলা বিভাগ এর ছাত্র। এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২২-২০২৩ সেশন এর দর্শন বিভাগের ছাত্রী দীপা দেবনাথ।  সনাতনী বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ এর সভাপতি শ্রী রাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক  শ্রী পরিমল চন্দ্র রায় রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে নতুন কার্যনির্বাহি কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও  কমিটিতে সহ-সভাপতি হয়েছেন, প্রান্ত ঘোষ, সুমন সরকার, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন জয়ন্ত রায়, সৌরভ সরকার,অনিরুদ্ধ রায়। নতুন দায়িত্ব নিয়ে  সুমন কুমার দাস বলেন, আজ এই শুভক্ষণে…

Read More

দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দিনাজপুরের হাকিমপুর হিলি এলাকা থেকে দিনাজপুর ৬ আসনে তৃণমূল বিএনপি থেকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী মোফাজ্জল হোসেন ওরফে বস্তা মোফা (৪৫) বিপুল পরিমাণ ইয়াবা তার সহযোগী সহ আটক হয়েছে। দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, ২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলাস্থ চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ ২ জন কারবারিকে আটক করা হয়। এসময়, তাদের কাছ থেকে ৬০০ পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত হাতেম আলীর ছেলে মোফাজ্জল হোসেন মোফা (৪৫)…

Read More

নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: “প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই” – এই স্লোগানে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়। নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে সকাল ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সচিব মো. গোলাম মোস্তফা গোলাম। সমাবেশে বাবু শম্ভুনাথ সাহা, মো. আনিসুর রহমান আনিস, আনিসুজ্জামান মুকুল, মিজানুর রহমান, আরফিনা আক্তার মিতালী, সাবিনা ইয়াসমিন, শফিউদ্দি মিয়া, মীর…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই দিবাগর রাত ১১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলো। পরে রাত ১১ টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তার মা টের পেয়ে এবং পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ নং রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত চার তরুণের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (২৫শে জুলাই) বিকালে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের পক্ষে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে গিয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত রানা নায়েক(১৭) শ্রাবন নায়েক (১৯) কৃষ্ণ রবিদাস (২০) নিপেন ফুলমালি (২৭) এর মৃত্যুতে তাদের পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ করলে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব নিহত তরুণদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের…

Read More

পবিপ্রবি প্রতিনিধি:  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “জুলাই গণঅভ্যুত্থান” এর ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও পবিপ্রবি ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারানা রহমান। ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো ও ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার লাতু ভারত সীমান্তের কুমারশাইল দিয়ে ৫ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। শুক্রবার (২৫শে জুলাই) সকালে উপজেলার কুমারশাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সিলেট, বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়ন জানায়, শুক্রবার সকালের দিকে বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তের পাহাড়ি এলাকায় ৫ জনের এ দলটি দিকভ্রান্তের মতো ঘুরাঘুরি করছিলেন। এ সময় টহলরত বিজিবি তাদের আটক করে হেফাজতে নিয়ে যায়। আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী। বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, গত এক সপ্তাহের মধ্যে তারা কাজের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।…

Read More

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘ফিল্ম সোসাইটি’ নামে একটি নতুন সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। চলচ্চিত্রচর্চা ও সৃজনশীলতাকে উৎসাহ দিতে গঠিত এ সংগঠনের সভাপতি হয়েছেন এলএলএ অনুষদের  ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান বেনজিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৃষি অনুষদের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রায়হান সরকার হীরা। ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সজীব বড়ুয়া (এলএলএ, ২০২০-২১), ও শাহরিয়ার ইকবাল লিমন (কৃষি, ২০২০-২১); যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস ও মাশরাফি বিন অন্ত (কৃষি, ২০২১-২২); সহ-সাংগঠনিক সম্পাদক সুমিত (কৃষি, ২০২১-২২); কোষাধ্যক্ষ আরশাদুল হক সাজিন (বিবিএ); প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম আকাশ (বিবিএ, ৬ষ্ঠ সেমিস্টার); ক্রীড়া…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দশ হাজার মিটার অবৈধ নিষিদ্ধ জগৎ বেড় জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৪শে জুলাই) সন্ধ্যায় জুড়ী উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে হাকালুকি হাওর থেকে বিভিন্ন সময়ে জব্দ করা অবৈধ জগৎ বেড় জালগুলো জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগ সূত্রের বরাতে জানা যায়, অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির হুমকিতে পড়েছে। এই জালগুলো মাছ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাই মাছের প্রজনন, দেশীয় মাছের পোনা রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মৎস্য বিভাগ এ ধরনের…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল খান রকিকে (৩৬) উপজেলার পৌর শহর থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ‘ডেভিল হ্যান্ড’ এর মামলা অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। কুলাউড়া পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, কুলাউড়া উপজেলার জয়পাশার বাসিন্দা আব্দুল লতিফ খানের ছেলে তোফাজ্জল খান রকি ও মাতা বিনা আক্তার। কুলাউড়া থানার উপ-পরিদর্শক ফরহাদ মাতব্বর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ‘ডেভিল হ্যান্ড’ এর একটি মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার(২৪শে জুলাই) তাকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপিকে জনগন থেকে বিচ্ছিন্ন করতে মেতে উঠেছিল স্বৈরাচার শেখ হাসিনা। বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনুসকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, বিচারপতি খায়রুল হক দেশের বিচারব্যবস্থা ধ্বংস করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংস করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার ইশারায় মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটিয়েছেন। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি’র কোটি কোটি সমর্থক রয়েছেন। এবছরে আমরা এক কোটি সদস্য সংগ্রহ এবং নবায়ন করবো। বৃহস্পতিবার (২৪শে জুলাই) দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন,বিগত দিনে…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। দোয়া মাহফিলের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বড় মসজিদ দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতি মো. হুমায়ুন কবীর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরবর্তীতে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা। কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ শহীদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট…

Read More

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পুলিশের তৎপরতায় গত ২৪ ঘন্টায় বুধবার (২৩ জুলাই) থেকে এ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলায় ১২ জন, ১৫১ ধারায় ১ জন, এবং গ্রেফতারি পরোয়ানায় ১৯ জন রয়েছেন। ‎ বৃহস্পতিবার( ২৪ জুলাই) সকালে ‎জেলা পুলিশের ফেসবুক পেজ সূত্রে এই তথ্য জানা গেছে, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার নির্দেশনায় জেলার সাতটি থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অস্থিতিশীলতা প্রতিরোধ করা। ‎ ‎অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয়ধারী বেশ কয়েকজন আছেন, যারা আওয়ামী লীগওএর বিভিন্ন সহযোগী…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- পরিবেশের ক্ষতি করে পৃথিবীতে কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (চঈঈ) এর আয়োজনে বৃক্ষরোপন ও বনায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় বিরিশিরি ওয়াইএমসিএ হলরুমে সমাজের বিভিন্ন শ্রেনিপেশার মানুষের অংশগ্রহনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ। সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সভাপতি দোলন হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রায়হানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক…

Read More