মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘর থেকে চুরি হওয়া চারটি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২শে জুলাই) ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গরুর মালিক আলমাস মিয়া ওইরাতে তার গোয়ালঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরের তালা ভাঙ্গা এবং গরুগুলো চুরি হয়ে গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ভোরের দিকে উত্তর হিঙ্গাজিয়া এলাকায় রাস্তার পাশে একটি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সন্দেহাতীত ভাবে স্থানীয়রা ধাওয়া দিলে গাড়ি ফেলে রেখে লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যান, চুরি হওয়া…
Author: Niloy Roy
পবিপ্রবি প্রতিনিধি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭) বিধ্বস্ত হয়ে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)। ২৩ জুলাই( বুধবার) এক শোকবার্তায় জিয়া পরিষদের সভাপতি মো: আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার বলেন “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় জাতি হারিয়েছে একঝাঁক সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্মকে, যারা শিক্ষা, মেধা ও মূল্যবোধে জাতির কর্ণধার হয়ে উঠছিল। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” তারা বলেন, “এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্ত প্রয়োজন।…
তৃতীয় দিনের মতো ঢাকা মেডিকেলে চলছে খাবার ও সহায়তা কার্যক্রম পবিপ্রবি প্রতিনিধি: বিমান দুর্ঘটনায় আহত ও দগ্ধদের স্বজনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তৃতীয় দিনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সামনে আহতদের স্বজনদের জন্য খাবার ও জরুরি সহায়তা প্রদান করছে সংগঠনটি। এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সার্বক্ষণিক পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. ইমন মিয়া এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য সক্রিয় কর্মীরা। ছাত্রদলের এই নিরলস প্রচেষ্টা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনের নেতারা জানান, “এই সংকটময় সময়ে মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা আহতদের স্বজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ হাবিবুল্লাহ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের দত্তপাড়া এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বাসস্ট্যান্ড থেকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করা হয়। আটককৃত যুবক পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এসআই রাশেদ মোশারফ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ একটি মামলা দায়ের করে। থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পৌর শহরের উপজলা সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ের সামনে সিএনজি থেকে নেমে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে থাকে। এসময় স্থানীয়দের…
মৌলভীবাজার প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের এক সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তাররকৃত ছাত্রলীগ নেতার নাম আব্দুস সামাদ আজাদ। বুধবার (২৩শে জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, আব্দুস সামাদ আজাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ৬টা চলমান মামলা রয়েছে। আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার জেলা সদরের মোস্তফাপুর গ্রামের বাসিন্দা আকিব আলীর ছেলে। ইমিগ্রেশন সূত্র জানায়, বুধবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন আব্দুস সামাদ আজাদ। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন…
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ মোঃ শুক্কুর হোসেন (৬০) নামে এক মাদক ব্যবসায়ী আটক। শুক্কুর হোসেন রুপধন এলাকার মৃত আলতাফ হোসেনর ছেলে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে পাথরঘাটা কাটাখালী রুপধন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে লেঃ কমান্ডার, এম আশফাক হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা কালে এক জন মাদক (ইয়াবা)ব্যবসায়ী মোঃ শুক্কুর হোসেন নামক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে পাথরঘাটা নৌবাহিনী ডিটাচমেন্টে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় এবং পরবর্তী পাথরঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন। মঙ্গলবার (২২ জুলাই) রাত ১০টার দিকে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন অংশগ্রহণকারীরা। এই কর্মসূচিতে দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, কবি মাহমুদুল হাসান শাওন, সাংবাদিক ওয়ালী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র,…
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা। মঙ্গরবার বিকাল ৫টায় নদীর বাধঁ বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা নায়েবে আমীর সাইদুল হক বিএসসি,উপজেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান,কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারী হাজী আব্দুল আউয়াল,উপজেলা ওলামা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নুরী, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল…
(জলঢাকা) নীলফামারী: নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামের মেয়ে মেহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষিকা নন। তিনি ছিলেন দায়িত্ববোধ, মমতা ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক। রাজধানীর মাইলস্টোন কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে গিয়ে তিনি নিজেই দগ্ধ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। খোঁজ নিয়ে জানা যায় তার পরিবার রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে সুপরিচিত ও সক্রিয় ছিলেন। শিক্ষাজীবনে মেধাবী ও সচেতন ছিলেন তিনি। পরবর্তীতে মেহেরীন চৌধুরী শিক্ষকতা পেশায় নিজেকে উৎসর্গ করেন। পরবর্তীতে যোগ দেন ঢাকার মাইলস্টোন কলেজে। শিক্ষিকা হিসেবে তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না বরং শিক্ষার্থীদের নৈতিক, মানসিক এবং মানবিক বিকাশেও রাখতেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজ এলাকায় সমাজসেবায়ও ছিলেন সমান সক্রিয়।…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (PCC)-এর আয়োজনে ভূমি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মনি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। শুরুতে প্রকল্পটির কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা কোর্ডিনেটর পল সুকান্ত দাশ। সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সভাপতি দোলন হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধ্রুব সরকার, সাংবাদিক ধনেশ পত্রনবীশ, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং। সেমিনারে ভূমি বিষয় নিয়ে প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে ভূমি…
মৌলভীবাজার প্রতিনিধি: ভারতীয় আগ্রাসন প্রতিরোধ ও বিএসএফ কর্তৃক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে ৩ জন বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ এবং তাদের ৪৮ ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার(২২শে জুলাই ) বিকেলে উপজেলা বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি উপস্থাপন করা হয়। এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজা, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক রেদোয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান প্রমুখ। এড. আবেদ রাজা বলেন, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করে মানুষ ধরে নিয়ে…
মৌলভীবাজার প্রতিনিধি: উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিষ্পাপ শিশুদের করুণ মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত, স্তব্ধ ও ব্যথিত কন্ঠে শোক প্রকাশ করেছেন। এই হৃদয়বিদারক ঘটনায় যাদের প্রাণ হারিয়েছে, তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে আহত শিক্ষার্থী ও নিহতদের শোকাহত পরিবার-পরিজনের প্রতি রইল আমার গভীর সমবেদনা ও সহানুভূতি। আল্লাহ যেন এই শোক সহিবার মত শক্তি দান করেন। আল্লাহ তাআলা যেন শোকশন্তপ্ত পরিবার গুলোকে এই অপুরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও মানসিক শক্তি দান করেন।
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়। সোমবার (২১শে জুলাই) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করেন এএসআই আবুল ভাসানীসহ পুলিশের একটি চৌকস দল। গ্রেপ্তারকৃতরা হলেন রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) ও তার স্ত্রী…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) “জনপ্রশাসন সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ: জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষিত” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে জনপ্রসানের সমসাময়িক প্রেক্ষাপট, সংস্কার ও বাংলাদেশের ভবিষ্যত গতিপথ নিয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারের শুরুতেই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিদ্ধস্তে হতাহতের ঘটনায় শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সেমিনারে বক্তারা জনপ্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা প্রতিষ্ঠা, সংবিধানিক প্রতিষ্ঠানের পুনর্গঠন ও গণতান্ত্রিক চর্চার প্রসার, বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারের…
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন এর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এম্পায়ারহার প্রজেক্টের উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম গঠিত হয়েছে। ২১ জুলাই সোমবার বিকেলে বন্ধন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক এর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী শাহিন । প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর বিপ্লব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মোঃ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান,থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা…
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আজ দুপুরের পর স্থগিত করা হয়েছে। তবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পূর্ণ সময় চলবে।’ এদিকে, দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বিচারিক কার্যক্রম শুরুর আগে দেশের সব আদালত ১ মিনিট নিরবতা পালন করেছে। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ তাদের কার্যক্রম শুরুর আগে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। একইভাবে হাইকোর্ট বিভাগেও বিচার শুরুর আগে এক মিনিট…
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়। বার্তায় বলা হয়, শোক পালনের উদ্দেশ্যে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
বিএনপি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়ার দল জিয়াউর রহমানের দল , জনাব তার রহমানের নেতৃত্বের দল সর্বোপরি বিএনপির দল হচ্ছে গণমানুষের দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবিবার বিকেলে বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী এসব মন্তব্য করেন দলকে সুসংগঠিত রাখতে সদস্য নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন আমরা জনগণের দল, আমাদের শিকড় এই দেশের মাটিতে। বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন…
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা.একেএম আব্দুল হামিদের উদ্যোগে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে মহিলাদের জন্য ফ্রি গাইনী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ জুলাই) দুপুর থেকে সলিমাবাদ ইউনিয়নের একটি বাড়িতে দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়, যেখানে উপচে পড়া ভিড়ে শতাধিক নারী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে সেবা প্রদান করেন ধলেশ্বরী হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. সিনথিয়া আক্তার জুই, যাকে সহায়তা করেন দক্ষ নার্সদের একটি টিম। তিনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এই মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ডা. হামিদের ছোট ছেলে ব্যারিস্টার হাসনাত জামিল,তিনি বর্তমানে ধলেশ্বরী…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল(আম উৎসব) ২০২৫’ শুরু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) ঐতিহ্যবাহী সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল ফিতা কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সাপাহার থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল আজিজ, জেলা প্রেসক্লাব সভাপতি রায়হান আলম, আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) সাধারণ সম্পাদক সারোয়ার…

