(জলঢাকা) নীলফামারী: “ছেলে-মেয়ে বিভেদ নাই, চলো সবাই স্কুলে যাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪১৫ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও পানির পাত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ৩৮ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৩ জনকে ট্রাই সাইকেল প্রদান করা হয়। নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দীপংকর রায় এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো: জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…
Author: Niloy Roy
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার (২০ শে জুলাই) শহরের পৌর উদ্যান ও উপশহর পার্কে জেলা বিএনপি ও কৃষক দলের যৌথ উদ্যোগে শহীদদের নামে ৬৮টি গাছ রোপণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসন পতনের পেছনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি অম্লান রাখতে শহীদদের নামে গাছ রোপণ করা হচ্ছে।” অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, তারেক রহমান আগামীতে ক্ষমতায় এলে শহীদদের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে যশোরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার (২০ শে জুলাই) শহরের পৌর উদ্যান ও উপশহর পার্কে জেলা বিএনপি ও কৃষক দলের যৌথ উদ্যোগে শহীদদের নামে ৬৮টি গাছ রোপণ করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “ফ্যাসিস্ট শাসন পতনের পেছনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি অম্লান রাখতে শহীদদের নামে গাছ রোপণ করা হচ্ছে।” অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, তারেক রহমান আগামীতে ক্ষমতায় এলে শহীদদের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন…
রিয়াদ ইসলাম জলঢাকা: গতকাল শুক্রবার (১৯ জুলাই ) বিকেলে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারী জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মীর সেলিম ফারুক আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ্ রুবেলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। নতুন কমিটির ঘোষণার পর জেলা বিএনপির রূপকার, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌর শাখা। জলঢাকা উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুল হক বাবুর নেতৃত্বে এ উপলক্ষে এক আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কেন্দ্রীয় ডাকবাংলো থেকে শুরু হয়ে…
রিয়াদ ইসলাম জলঢাকা: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে নীলফামারীর জলঢাকার মেধাবী ছাত্রী হুমায়রা আক্তার আসফির উচ্চশিক্ষার স্বপ্ন। উপজেলার খুটামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিশ্চন্দ্রপাঠ এলাকার দরিদ্র এক পরিবারের সন্তান আসফি। শুরু থেকেই সে মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত। জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিবারই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় পেয়েছে একাধিক সম্মাননা ও পুরস্কার। সর্বশেষ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিশারিজ বিভাগে পড়াশোনার সুযোগ পায় সে। কিন্তু ভর্তি ও অন্যান্য খরচ মিলে প্রাথমিকভাবে প্রয়োজন প্রায় ২৫ হাজার টাকা, যা সংগ্রহ করতে না পেরে চরম দুশ্চিন্তায়…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোণার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা রুসার আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ডন বস্কো কলেজ চত্বরে আয়োজিত সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মাদক বিরোধী সমাবেশে রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, ডনবস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচওয়ালিক, অধ্যক্ষ রুমন রাংসা, দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার আল ইমরানুল আলম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ খান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী…
গাইবান্ধা প্রতিনিধি ।। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ইউনিয়নের হাসপাতাল বালুয়াহাট রহমতপুর এমএম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা, মাহামুদুন্নবী টুটুল মহিলা কর্মী সভায় জ্বালাময়ী বক্তব্য পেশ করেন। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ত্যাগীনেত্রী কারা নির্যাতিতা গাইবান্ধা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াসমিন সোভা এই কর্মী সভার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকেনও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন । পরে,সদর থানা মহিলা দলের সভাপতি মোছাঃ সুলতানা খন্দকার মনি সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা কর্মী সভায় প্রধান বক্তা…
ডেক্সনিউজঃ ভারতের কমিউনিস্ট পার্টি(মাওবাদী)’র সাধারণ সম্পাদক মহান মাওবাদী নেতা শহিদ বাসবরাজসহ মাওবাদী ও আদিবাসীদের গণহত্যার প্রতিবাদে স্মরণ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(১৮ জুলাই) “শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে”গণহত্যার প্রতিবাদে স্মরণ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। শুরুতেই অপারেশন কাগারে শহিদ ও ফিলিস্তিনসহ সারা বিশ্বে অন্যায় যুদ্ধে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শহিদ কমরেড বাসবরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণ এবং প্রতিবাদসভা শুরু হয়। মাওবাদী কবি হাসান ফকরীর সভাপতিত্বে এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খনন পত্রিকার সম্পাদক বাদল শাহ আলম, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, মাওলানা আব্দুল হামিদ…
জবি প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগে ১ম বারের মতো অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহনাফ। এছাড়াও আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রাকিব হাসান এবং সাবেক-বর্তমান অন্যান্য শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ…
মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলার ডুবির ঘটনায় শামছুন্নাহার (৭০) নামের এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা প্রাশ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী। তাৎক্ষণিক মধ্যনগর থানা ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হলেও ৭০ উর্ধ্ব এক বৃদ্ধা কে বাঁচানো সম্ভব হয় নি। স্থানীয় ও মধ্যনগর থানা সূত্রে জানা যায়,সকালে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের স্বরসতীপুর থেকে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়।বেশীরভাগ যাত্রী সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম…
যশোর প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার আলোচিত নওয়াপাড়া পৌর কৃষক দল নেতা তরিকুল হত্যায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার সহ হত্যায় জড়িত ৫ আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ১৫ জুলাই মঙ্গলবার থেকে ১৬ জুলাই বুধবার যশোর জেলার কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কেশবপুর, উপজেলার সারুটিয়া গ্রামের মোঃ মেহাজান গাজীর পুত্র মোঃ মিন্টু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত মোঃ ইজ্জত আলীর পুত্র মোঃ হাসানুর রহমান (৪০), অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মোঃ নেছার আলী খাঁর পুত্র মো বিল্লাল খাঁ (৩৮), একই উপজেলার…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ গত ২২ মে ২০২৫ যশোর জেলার অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় সংঘর্ষের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ কর্তৃক ১৪টি পরিবারের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামত/পুনঃনির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করে। গত ১২ জুলাই ২০২৫ তারিখে কাজ সম্পন্ন হয় এবং আজ মঙ্গলবার ( ১৫ জুলাই) জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তর করেন। এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা নির্বাচনকে পেছানো কিংবা অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে, তারা কোনোক্রমেই গণতন্ত্রের বন্ধু হতে পারে না। দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির একজন কর্মীও রাজপথ ছেড়ে যাবে না। যেভাবে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছি, ঠিক একইভাবে জনগণের ভোটের অধিকারও নিশ্চিত করব। আজ মঙ্গলবার (১৫ জুলাই) যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ…
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির প্রভাবশালী ৪ নং যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু মিয়ার পদ স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার ১৭ জুলাই সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন মিলন ও সদস্য(সাক্ষর প্রাপ্ত) আব্দুল হক সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মধ্যনগরে রাজহংস হাউজ বোট আপনি দখল নিয়েছেন, যা বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ হয়েছে।মালিক পক্ষ এই মর্মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগ করেছেন,এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আপনার মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ স্থগিত করা হলো।আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেন আপনার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তার কারণ দর্শানোর…
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সিটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষামন্ত্রণালয়ের অধীনে নেত্রকোণার আটপাড়ায় পারফরমেন্স বেজড গ্যান্টস সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় ২০২২-২০২৩ সালের উপজেলা /থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরুস্কার (UBSA/TBSA এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরুস্কার (HSCA) প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, আটপাড়া শহীদ স্মরণীকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে “সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাগরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করেছে মো. মিজানুর সিকদার ও তার ভাই। ২০ জুলাই বিকেলে, উপজেলার ভাদ্রা ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের আবজালের ছেলে মিজানুর ও সহোদর ভাই কোহিনূর সংবাদ সন্মেলনে বলেন, গত ১৭জুলাই জাতীয় দৈনিক জবাব দিহি পত্রিকার ৩য় পৃষ্ঠায় প্রকাশিত “নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলার” শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। প্রকাশিত সংবাদটিতে আমাদের সাথে কোন প্রকার কথা না বলেই আমাদের বক্তব্য মিথ্যে ভাবে তুলে ধরা হয়েছে। এ ঘটনার আমরা তিব্র নিন্দা প্রতিবাদ জানাই। সাংবাদিকতা একটি মহৎ পেশা। কিছু লোক আজ এ পেশাটিকে প্রশ্নবিদ্ধ করছে। দপ্তিয়র ইউনিয়নের…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : মরহুম বীর মুক্তিযোদ্ধা সাবেক সচিব মো: হেলাল উদ্দিন খানের স্মরণে তাঁর রুহের মাগফেরাত কামনায় নেত্রকোনার আটপাড়ার শুনই ইউনিয়নের ফুলবাড়িয়া চাষাপাড়া দারুল কুরআন মহিলা মাদ্রাসায় শনিবার সকাল ১১ টায় দুআ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷ এতে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার ইমাম ও উলামা পরিষদ এর সভাপতি মাওলানা মফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস আটপাড়া উপজেলা শাখার সভাপতি ও জামিয়া আয়েশা সিদ্দিকা (রাযি) এর মোহতামিম হযরত মাওলানা আজিজুর রহমান, আটপাড়া ইমাম ও উলামা পরিষদ এর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, এবং স্থানীয় উলামাকেরাম ও মসজিদ এর ইমাম ও মুয়াজ্জিনসহ প্রমুখ ব্যক্তি বর্গ। পরিবারের পক্ষে দোয়া কামনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় দেশীয় অস্ত্র দা দিয়ে জোরপূর্বক কৃষি অফিস কর্তৃক বাণিজ্যিক মিশ্র ফল বাাগানের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ১৭৩ টি বিভিন্ন উন্নতমানের কলম জাতীয় চারা ভাঙ্গা ও কেটে উপড়াইয়া ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামে রোববার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে ভুক্তভোগী আমানুল্লাহ জানান আমরা ৫ ভাই সকলেই চাকুরি ও ব্যবস্যা করি। আমরা কেউ বাড়ি তে থাকিনা, আমাদের মা’ একা থাকেন এই সুযোগে তারা গত রোববার (১৪ জুলাই) দুপুরে আমার মা’কে অকথ্য ভাষায় গালিগালাজ মারধরের হুমিক দেয়। এবং দেশীয় অস্ত্র দিয়ে আমার বাড়িতে থাকা কৃষি অফিসের প্রদত্ত কৃষি অফিস কর্তৃক…
টাঙ্গাইল প্রতিনিধিঃ “পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি ” এর স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৭ জুলাই(বৃহস্পতিবার) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চারালজানি আইসিটি সেন্টার হতে কাকরাইদ বিএডিসি ফার্ম সংলগ্ন ব্রিজ পর্যন্ত রাস্তার দুপাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন। আট প্রজাতির ঔষধি ও বনজ বৃক্ষ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এ সময় তিনি,কৃঞ্চচুড়া,রাধাচুড়া,জারুল,সোনালু,চিত্রসী,তাল, হরিতকি,আমলকি ও বহেরার চারা রোপণ করেন। এ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম খায়রুল আলম, নার্সারি উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন,…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে পাকুটিয়া ইউনিয়নের নাট মন্দির প্রাঙ্গনে তুলা উন্নয়ন বোর্ড ঢাকা এর বাস্তবায়নে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায়-২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে ঔষধ, সার উপকরন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ড ঢাকা নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম। আরো বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ড ঢাকা রিজিয়ন উপপরিচালক মো. কুতুব উদ্দীন, তুলা উন্নয়ন প্রধান কর্মকর্তা ঢাকা জোন কৃষিবিদ এসএম আব্দুল বাতেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছিদ্দুকুর রহমান, উপজেলা কৃষি অফিসার…

