Author: Niloy Roy

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কবির বখসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ই জুলাই) রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত কবির বখস হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ বখসের চাচাতো ভাই। এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, আটককৃত কবির বখসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে। বুধবার রাতে…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (১৬ই জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা ও গল্প বলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা ফখরুল ইসলাম,এনসিপির জেলা সমন্বয়ক এহসান জাকারিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তানজিয়া শিশির, সাংবাদিক হোসাইন আহমদ,কাজী মনজুর আহমেদ,আব্দুস সালাম হাসানুল বান্না সজিব, দিলরুবা আক্তার তমা, ওয়াদূদ ফারুক,শফিকুল ইসলাম,মোজাম্মেল হক লিটন,সুমন ভূইয়া,শাহ মিছবাহ প্রমুখ। ছাত্ররা জুলাই বিপ্লবের…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতারা।‌ বুধবার (১৬ই জুলাই) বিকালে মৌলভীবাজার প্রেসক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিল‌ বের হয়ে চৌমূহনায় অবরোধ গড়ে তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও বাগছাস নেতা-কর্মীরা। এতে শিক্ষার্থী, রাজনৈতিক সচেতন যুবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে হামলাকারীদের শাস্তি এবং আওয়ামী সন্ত্রাসের অবসান চেয়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে মৌলভীবাজার শহর। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক মতপ্রকাশে হামলার এই সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না। এনসিপি’র মতো একটি গণতান্ত্রিক দলের…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বড়চেগ এলাকার ময়ুর মিয়া(৬০) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে জেলা পুলিশ। ঘটনায় জড়িত মূল আসামি রিপন দেবনাথকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ধারালো চাকু, নিহতের মোবাইল ফোনের ভাঙা অংশ ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে। আসামি রিপন দেবনাথের সঙ্গে ভিকটিম ময়ুর মিয়ার সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সুদের টাকা পরিশোধ করলেও টাকা লেনদেনের চুক্তিনামা/স্ট্যাম্প ফেরত না দেওয়ায় রিপন ক্ষিপ্ত ছিল। ঘটনার দিন রাতে দেওরাছড়া বাগান থেকে দু’জন একসাথে বাড়ি ফেরার সময় রিপন ময়ুর মিয়ার কাছ থেকে সেই স্টাম্প ফেরত চান। ময়ুর মিয়া স্টাম্প ফেরত দিতে সম্মত না হলে উভয়ের…

Read More

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ ও শোক দিবস পালিত হয়েছে। জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত মাসব্যাপী কর্মসূচির অংশ এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে দিবসটি পালিত হয়। প্রথমে কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বুধবার (১৬ জুলাই) সকালে কালো ব্যাজ ধারণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এরপর জুলাই আন্দোলনে ত্রিশালের শহিদ পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করা হয়। জুলাই আন্দোলনে ত্রিশালের শহিদ ইনতিশারুল…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের শংকরপুর থেকে বালিচিরি পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার রাস্তা এখনও কাঁচা। বছরের পর বছর অবহেলিত এই রাস্তাটি আজ স্থানীয়দের কাছে ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। অবশেষে দুর্ভোগের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এলাকাবাসী ও কোমলমতি শিক্ষার্থীরা। গত সোমবার (১৪ই জুলাই) সকালে শংকরপুর এলাকায় তরুণ সমাজকর্মী আব্দুল মুস্তাকিম তানিমের সঞ্চালনায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় শতাধিক স্থানীয় বাসিন্দা,অভিভাবক এবং বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ছিলো ব্যতিক্রমধর্মী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড; “শিক্ষার পথে কাঁদা কেন?” “জন্ম থেকে দেখি কাঁদা, পাকা রাস্তা কি শুধু স্বপ্ন?” “চলা যায় না,যাওয়া যায় না,এমন রাস্তায়…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ইমিউন প্রাইভেট হাসপাতালের ডাক্তারের অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই নারী উপজেলার বড়হিত ইউনিয়নের পস্তাইল গ্রামের মৃত হারুন মিয়া মেয়ে মনজিলা খাতুন (৩০)। গত ২০০৯ সাথে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গ্রামের শহীদুল ইসলামের সাথে বিয়ে হয়। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্য রাতে প্রসব ব্যথা ওঠায় মনজিলাকে ঈশ্বরগঞ্জ উপজেলার ইমিউন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। তার আগেই বাড়িতে স্বাভাবিকভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেন। হাসপাতালে আনার পর দীর্ঘ সময় অপেক্ষার পর আরেকটি পুত্র সন্তানের স্বাভাবিক প্রসব হয়। তবে দ্বিতীয় নবজাতকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা…

Read More

শার্শা প্রতিনিধি: শার্শার বাগআঁচড়ায় নাভারণ–বেনাপোল সড়ক পরিবহন মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশ ৩১ জন মৃত পরিবহন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মরহুমদের স্মরণে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে মরণোত্তর ভাতা প্রদান করা হয়। বুধবার (১৬ জুলাই) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এই সুধী সমাবেশ ও মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন টুটুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ডিস্ট্রিক বাস সিন্ডিকেট যশোর অঞ্চলের সহসভাপতি এবিএম শামসুল আলম কাজল।…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : জুলাই শহিদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় আলোচনা সভা ও বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ মোমেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভুঁইয়া । এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জুলাই শহীদদের স্মরণে বিশেষ…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি) : নেত্রকোনার আটপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিটসহ সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হলেও পারিবারিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অনিশ্চয়তা দেখা দেয় আটপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মাহমুদুজ্জামান মাহিনের ৷ এই সংকটময় পরিস্থিতিতে মাহিন আশ্রয় নেন আটপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার। সহায়তার জন্য আসলে ইউএনও রুয়েল সাংমা তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্য করেন। মো. মাহমুদুজ্জামান মাহিন বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিটসহ সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছি, ঢাকা বিশ্ববিদালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন আমার, কিস্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কুলাউড়া থানা পুলিশ। সোমবার (১৫ই জুলাই) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে ও টিলাগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ময়নুল ইসলাম (৪০), চকের গ্রামের মৃত বশির আলীর ছেলে। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬২০০ টাকা উদ্ধার করা হয়। হরিচরণ রবি দাস (৪৬), লংলা চা বাগানের বাসিন্দা, পিতা শ্রী নাথ রবি দাস। তার হেফাজত থেকে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ২০০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ই জুলাই) দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। বাজেটে উন্নয়ন খাতে ৩১ কোটি ৯ লাখ এবং রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। ব্যয় কাঠামোর মধ্যে সংস্থাপন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ১০ লাখ, শিক্ষা খাতে ২০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে ২ কোটি ১২ লাখ, পানি সরবরাহে ২ কোটি ৯২ লাখ এবং ডেঙ্গু-করোনা মোকাবিলা ও নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতায় ১ কোটি ৯৭ লাখ টাকা।…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রীর মৃত্যু সংবাদ সইতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন স্বামী। মাত্র তিনঘণ্টার ব্যবধানে পৃথিবী ছাড়লেন স্বামী। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। জানা গেছে, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা রিনা বেগম (৬৮) সোমবার (১৪ই জুলাই) গভীর রাতে মারা যাওয়ার পর ভোররাতে তার স্বামী ওয়ারিছ মিয়া (৭৫) মারা যান। পরিবারিক সূত্রের বরাতে জানা যায়, কয়েকদিন আগে রিনা বেগম মেয়ের বাড়ি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে বার্ধক্যজনিত কারণে সোমবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। ওই রাতেই বাড়িতে থাকা ওয়ারিছ মিয়া ফজরের নামাজের ওজু করার সময় স্ত্রীর মৃত্যুর সংবাদ…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোমিন আলী মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিক তালুকদার সাবেক ছাত্র নেতা রাসেল তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলার যুগ্ম আহবায়ক আল আকরাম মুন্না, উপজেলা ছাত্রদলের…

Read More

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর উপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (১৩ জুলাই) মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীরা ‘যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও’, ‘ছাত্রদলের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘এক দুই তিন চার, অছাত্ররা ক্যাম্পাস ছাড়’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ম্যানেজমেন্টের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জবি প্রশাসন, লজ্জা লজ্জা’ এসব স্লোগান দিতে থাকেন। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনিসহ নানা অপরাধের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু বলেন, দেশে যেভাবে চাঁদাবাজি, খুন, ধর্ষণ ও গণপিটুনির ঘটনা বাড়ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান। প্রয়োজনে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। কমরেড ভিটু মিডফোর্ড হত্যাকাণ্ডের ভিডিওর বিভৎসতার কথা উল্লেখ করে বলেন, একটি স্বাধীন দেশে একজন অপরাধীরও…

Read More

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ঢাকায় পাথর মেরে বর্বরোচিত হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রবিবার(১৩ জুলাই)বাদ যোহর নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন এলাকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিশ,নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল মজিদ এবং ইসলামী যুব আন্দোলন, নাগরপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আল আমিন সিরাজী। বক্তাগণ বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু বর্বরোচিত হত্যাকাণ্ড দেশবাসীকে স্তম্ভিত করেছে। ইসলাম, মানবতা ও সভ্যতা এই ধরনের নিষ্ঠুরতার স্থান দেয় না। পাথর মেরে মানুষ হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী মানবাধিকারের চরম লঙ্ঘন। এ সকল অপকর্মের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি: দেশব্যাপী চলমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। ড্যাব জেলা শাখার সভাপতি ড: আব্দুল মতিন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ডা: রফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, জাহিদ হোসেন মালা, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার পতনের…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতর ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগনের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টায় আটপাড়া উপজেলার তেলিগাতী বাজারে এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেকা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক আহবায়ক কমিটির সদস্য তৌসিফুল ইসলাম খান, উপজেলা যুবদলের আহবায়ক হাজী মো. আনোয়ারুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিক তালুকদার,…

Read More