Author: Niloy Roy

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :- গাজীপুরের শ্রীপরে ব্র্যাক শিখা প্রকল্পের আওতায় আলহাজ্ব ধনাই বাপরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বেসড ভায়োলেন্স (জিবিভি) প্রতিরোধে কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় আলহাজ্ব ধনাই বাপরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ব্রাক শিখা প্রকল্পের কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। ব্রাক শিখা প্রকল্পের কর্মপরিকল্পনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ব্র্যাক এর পক্ষথেকে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃহাবিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা তাজুল ইসলাম, ভলান্টিয়ার ফারহানা তাজনীন ও…

Read More

খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর…

Read More

ফিলিস্তিনে চলমান ইসরাইলি আগ্রাসন ও দিন দিন বেড়ে চলা মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। একই সঙ্গে, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি জোরালো সমর্থন ও সংহতি আবারো তুলে ধরেছে এই দুই দেশ। জাতিসংঘে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে এক বৈঠকে এ উদ্বেগ ও সংহতির বিষয়টি উঠে এসেছে। বৈঠকে দুই নেতা সম্মেলন থেকে কার্যকর ও ইতিবাচক ফল আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তারা নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে,…

Read More

জ্বালানি অপচয় রোধ এবং অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট জননিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার রাতে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযানে বেইলর ও নয়াপুর এলাকার মোট চারটি স্পটে কার্যক্রম চালানো হয়। সেসময় প্রায় সাড়ে ৬ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয় এবং আনুমানিক ২ হাজারটি অবৈধ আবাসিক বার্নার উচ্ছেদ করা হয়। এছাড়াও অবৈধ সংযোগের জন্য ব্যবহৃত ৩৩৫ ফুট পাইপ অপসারণ করা হয়। প্লাস্টিক পাইপগুলো উৎসস্থলেই বিনষ্ট…

Read More

নিম্নচাপের প্রভাবে গতকাল রোববার থেকে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের বিভিন্ন অংশ। জোয়ারের আঘাতে সেখানকার সমুদ্র তীরবর্তী ১১টি হোটেল রিসোর্টের ব্যাপক ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা জানান, দু’দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বড় বড় ঢেউ যেন তাণ্ডব চালিয়েছে। পাকা স্থাপনাসহ ১১টি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছপালা। ক্ষতির শিকার হোটেলগুলো হলো-হোটেল অবকাশ, নোনাজল বিচ রিসোর্ট, আটলান্টিক রিসোর্ট, বিচ ক্যাম্প রিসোর্ট, নিল হাওয়া বিচ রিসোর্ট, শান্তিনিকেতন বিচ রিসোর্ট, মেরিন বিচ রিসোর্ট, পাখি বাবা রিসোর্ট, সি-ভিউ রিসোর্ট, ড্রিমার্স প্যারাডাইস রিসোর্ট, সানডে বিচ রিসোর্ট। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত…

Read More

২৯ জুলাই ২০২৪। নোয়াখালী ছিল উত্তাল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা, স্বৈরাচার শেখ হাসিনার ত্রাসের যুবশক্তি ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া ছিল শহরজুড়ে। তবে থেমে থাকেনি কুমিল্লার ছাত্র-জনতা। তারাও সমানভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কারাবন্দি সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার পদত্যাগের দাবিতে ২৯ জুলাই বিকেল ৩টায় নোয়াখালী জিলা স্কুলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ছাত্র জনতার মুহুর্মুহু প্রতিবাদী স্লোগান স্বৈরাচারের ভিতকে নাড়িয়ে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ঘোষিত এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয় নোয়াখালীর…

Read More

জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। এ উপলক্ষ্যে টনকি জোবাইদা জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান ঠান্ডার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, দুরমুট ইউনিয়নের সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপুসহ স্থানীয় নেতারা। বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Read More

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বন্দর উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান। বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Read More

শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, নারী গৃহকর্মীর অধিকার সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সোমবার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে গণসাক্ষরতা অভিযান, বিএনএসকে, সবুজের অভিযান ফাউন্ডেশন, আভাস, সহায় এবং আশার আলো সোসাইটির আয়োজনে অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত ‘নারী গৃহকর্মী সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে শ্রম সচিব এ আহ্বান জানান। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে তিনটি কনভেনশনে স্বাক্ষর করার বিষয়ে কাজ করছি, যা বাস্তবায়িত হলে শ্রমিকদের নিরাপত্তা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত হবে। ফলে শ্রমিক নির্যাতন বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারবে। তিনি গৃহকর্মী নির্যাতন রোধেও সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে…

Read More

জুলাইয়ে কর্তব্য পালনকারী চিকিৎসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন,‘আপনারা শুধু চিকিৎসক নন, আপনারা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক। আপনারা সাহস, মানবতা ও দায়িত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি। এই দুঃসময়ে আপনারা যে সেবা দিয়েছেন, তা আমরা কোনো দিন ভুলবো না’। সোমবার রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে জুলাই স্মরণ অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। বক্তব্যের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন,‘ জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি এ ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি। যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন…

Read More

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় পরকীয়ার অপবাদে চুলকেটে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে বিবস্ত্র করে গাছের সাথে বেঁধে নির্যাতন ঘটনা ঘটেছে। গত রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা নির্যাতন করে স্থানীয় কিছু প্রভাবশালীরা।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযোগ ও স্বজন সূত্রে জানা যায়, গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের দুলা মিয়ার স্ত্রী শহিদা বেগমের সাথে এরকম একটি পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন তার স্ত্রীকে মিথ্যা পরকীয়ার অপবাদ দিয়ে বাড়ির রাস্তা থেকে ধরে মারধরও হাত-পা বেঁধে একটি আম গাছের সাথে বেঁধে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা দড়ি দিয়ে বেঁধে নির্যাতন…

Read More

২০২৪ সালের ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করে। এতে বলা হয়, ৩১ জুলাই বুধবার দুপুরে সারাদেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে তারা। অনলাইনে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কর্মসূচির কথা জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের রাত সোয়া ১১টার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির ঘোষণায় বলা হয়, ‘সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায়…

Read More

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি ভিডিওকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। বাংলাফ্যাক্ট আরো জানায়, গুলশানের চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের যে ভিডিওটি ছড়ানো হয়েছে, সেটি এআই দিয়ে তৈরি। প্রসঙ্গত, গত ২৬ জুলাই রাজধানীর গুলশানে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ঢুকে ৫০…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির মাধ্যমেই তারা ৫ আগস্ট উদ্‌যাপন করতে চান। তিনি বলেন, কেউ কেউ অভিযোগ করেন আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি জুলাই গণঅভ্যুত্থান সফল না করতাম, তাহলে বছরের পর বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনের জন্য আপনারা অপেক্ষা করতেন। আজ সোমবার জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জনগণের  ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই কোটা সংস্কার আন্দোলনকে আমরা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। আমরা অবশ্যই নির্বাচন চাই, ভোটাধিকার চাই। আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। কিন্তু…

Read More

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘ খাদ্য সম্মেলনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়ে তুলতে সকল অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। গত কয়েক দশক ধরে বাংলাদেশ খাদ্য উৎপাদন, পুষ্টি এবং দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য ঘাটতির দেশ থেকে, আমরা এখন চালে স্বয়ংসম্পূর্ণ।  মৎস্য, শাকসবজি এবং পশুপালনকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে আমাদের উৎপাদন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। তবে, আমরা প্রতিনিয়ত নতুন নতুন জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে  জলবায়ু পরিবর্তন, মূল্যের অস্থিরতা, ভূমির অবক্ষয়, পানীয় জলের ঘাটতি এবং ক্রমবর্ধমান বৈষম্য  আমাদের খাদ্য ব্যবস্থার জন্য সরাসরি হুমকিস্বরূপ। এছাড়াও, নগরায়ণ, বেকারত্ব এবং অপুষ্টি…

Read More

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকারের সন্ত্রাসবিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব।’ আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন।৪০ মিনিটব্যাপী ওই বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা অন্তর্ভুক্ত ছিল। চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা ও গণতান্ত্রিক…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: গত ১৬ই জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।  স্থানীয়রা বলছেন এর দায় কি কমলগঞ্জ থানা পুলিশ নিবে? এই ইউনিয়নের সচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজন’কে আগে আটক করার দাবি জানান। আদি সিরাজী নামের একজন লিখেন”প্রশাসন কি করে এরচেয়ে বহু নিচু দরের নেতাকে দরে নিতে পারে আর ওদেরকে?”  কমলগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগ সুসংগঠিত হচ্ছে এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বাড়ছে। আওয়ামী শোকের মাস আগস্টে দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিবাদীরা। অন্তর্বর্তী সরকার হটাতে তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক। বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলা, সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আঁটা হচ্ছে কূটকৌশল।…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছে একটি দুধরাজ সাপ। পরে সেটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বিটে অবমুক্ত করা হয়েছে। ফুলবাড়ি বাগানের এক চা শ্রমিক হঠাৎ করে দুধরাজ সাপটিকে পেয়ে মেরে ফেলতে উদ্যত হন। পরে সাপ সংরক্ষক সেটিকে উদ্ধার করেন। সোমবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ দুই উপজেলাজুড়ে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেটিকে অবমুক্ত করা হয়। সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা বলেন, ফুলবাড়ি চা বাগান থেকে সকাল সাড়ে পাঁচটার দিকে আমাকে ফোন দেন দুধকুমার মোদির পার্শ্ববর্তী এলাকার লোকজন। তারা দুধরাজ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। পরে আমি দ্রুত গিয়ে সাপটিকে উদ্ধার করি। তিনি বলেন,…

Read More

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার শ্রীপুরে মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশন উদ্যোগে “মেধা যাচাই ২০২৪” এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে, সোমবার (২৮ জুলাই) বিকালে হাজী হাবিবুর রহমান একাডেমিতে। মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহাব উদ্দিন ফরাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শওকত ওসমান সেলিমের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-পরিচালক ড. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, মাওনা জে.এম মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার,…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে একটি বাড়ি থেকে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা ও পুত্র পলাতক রয়েছেন। অভিযানটি পরিচালিত হয় সোমবার ২৮ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত, শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর এলাকার অমল পালের নিজ বসতঘরে। অভিযান পরিচালনা করেন ডিএনসি মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান। উদ্ধার হওয়া মদের মধ্যে তিনটি সিনথেটিক বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৩৮ লিটার ১৬০ মিলিলিটার। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে,রয়্যাল স্ট্যাগ হুইস্কি: ২৮ বোতল,রয়্যাল গ্রিন হুইস্কি: ২৪ বোতল,ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি:…

Read More