Author: Niloy Roy

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার সাথে থাকা মেয়ের গলায় দা ধরে ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০শে জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু ও তার সাথে থাকা মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদ’কে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরে পূবালী ব্যাংক থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়।…

Read More

ময়মনসিংহ জেলা শহরের ছোট বাজার এলাকা থেকে ২০২২ সালে শামছুল আলমের (৬৫) ব্যাগ থেকে চার লাখ টাকা চুরির ঘটনায় দুই বছর পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা। ২৯ জুলাই ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হান্নান মিয়া (৬২)ঢাকার কোতোয়ালী থানার মৃত আলী মিয়ার ছেলে। ময়মনসিংহ পিবিআই সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ নভেম্বর দুপুর আনুমানিক ১টায় শামছুল আলম ময়মনসিংহ নগরীর পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে জনতা ব্যাংকে লেনদেন করেন। জনতা ব্যাংক থেকে বের হয়ে ছোট বাজার লিমা প্রিন্টিং প্রেসের সামনে আসার পর অজ্ঞাতনামা ব্যক্তিরা তার কাপড়ে ময়লা ছিটিয়ে দেয় এবং…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবারক হোসেন (১০) নামে এক শিশুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা নূরুল আমিনকে (৩৫) আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। অভিযুক্ত নূরুল আমিন ওই গ্রামের ইছব আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মোবারক হোসেন সোহাগি বাজারের পাশে স্বপ্নসিঁড়ি নামে একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। অভিযুক্ত বাবা নূরুল আমীন রাজধানী ঢাকার মিরপুরে কাঁচামালের ব্যবসা করতেন। তবে দুই মাস আগে তিনি পেশা ছেড়ে নিজ গ্রামে ফিরে আসেন। ঘটনার দিন বিকেলে নূরুল আমীন বাড়ির সামনে বৃষ্টিতে ভিজতে ছিলেন। এ সময় তার ছেলে মোবারক হোসেন…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট বিভাগের চার জেলার অফিসারদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা। জুন/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর সার্কেলের (বর্তমানে কুলাউড়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন। অন্যদিকে, রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো.মাহবুবুর রহমান। বুধবার (৩০শে জুলাই) সকালে সিলেট বিভাগীয় পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন। এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন। মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মাদক…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে, শৈলকুপা উপজেলার কুমার নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা— শৈলকুপার শাহী মসজিদ। সুলতানি আমলের এই স্থাপত্যশৈলীর নিদর্শন এখন দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এখানে আসেন। অনেকে মানত করতেও আসেন, আর প্রতি শুক্রবার এখানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইতিহাসবিদদের মতে, ১৫১৯ সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির উদ্দিন নুসরত শাহ পিতার মৃত্যুর পর বাংলার সিংহাসনে আসীন হন। তিনি ১৫৩২ সাল পর্যন্ত গৌড় থেকে ঢাকায় যাতায়াতের পথে কয়েকবার শৈলকুপায় অবস্থান করেন। তার সঙ্গী ছিলেন আরবদেশীয় ধর্মপ্রচারক শাহ আরব ও…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় সোনালী ব্যাংকের এটিএম বুথের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে সোনালি ব্যাংকের এটিএম বুথ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েল সাংমা, এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী , উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার , উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মমিন, আটপাড়া সোনালি ব্যাংক ম্যানেজার আনিসুর রহমান, আটপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোর্শেদ হাবিব ভূইয়া জুয়েল সহ এ সময় উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পচা সারটিয়া গ্রামের ১৪ বছরের এক কিশোরী কে জোর করে ধর্ষন করেছিল প্রতিবেশী চাচা ফরহাদ। ফলে কিশোরীটি গর্ভবতী হয়ে পড়লে বিষয় জানাজানি হয়। ডাক্তারী পরিক্ষায় নিশ্চিত হয়ে নাগরপুর থানায় মামলা করে ভুক্তভোগীর বাবা। মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার হয় অভিযুক্ত ধর্ষক ফরহাদ। উপজেলার পচা সারুটিয়া গ্রামের মৃত সিরাজ খানের ছেলে মো. ফরহাদ হোসেন খান (৫৫) গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ২টার সময় কিশোরীকে ফাঁকা বাড়িতে একা পেয়ে নারী লোভী ফরহাদ, জোর করে কিশোরকে ধর্ষন করে। পরে, ভুক্তভোগীকে খুন করার হুমকি দিয়ে এ ঘটনা প্রকাশ না করার কথা বলে চলে…

Read More

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে শহরের রজাকপুর দারুল ইমান ইসলামি স্কুল এন্ড মাদ্রাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি রাশেদ ইলিয়াস দাঃবাঃ এর সভাপতিত্বে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: হেলাল হাশেমীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতামিম ও শায়খুল হাদীস আলহাজ মাওঃ মাহবুবুল ইসলাম কাসেমী (দা:বা:)। আলোচনা সভা শেষে সদর থানা কমিটিতে সভাপতি মাও: শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মুফতি আব্দুল্লাহ সুবহান এবং পৌর কমিটিতে সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক…

Read More

স্টাফ রিপোর্টার: আওয়ামী দোসরের দাপটে ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ উঠেছে, ওয়াসিম উদ্দিন কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আমলে দাপটের সহিত নিজেকে এলাকায় বিস্তার করতেন। জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে তার সখ্যতা ছিল বলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, দলীয় প্রভাব দেখিয়ে তিনি অতি তাড়াতাড়ি বিত্ত বৈবের মালিক হয়েছেন। এলাকায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হিসেবেই চিহ্নিত তিনি। ওয়াসিম উদ্দিনের এইসব কর্মকা-ের বিষয় নিয়ে অভিযোগ এনেছেন গাগলী গ্রামের রাহাত ফারদিন রিয়াদ। ওয়াসিম উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এখনো তিনি তার প্রভাব বিস্তার করে যাচ্ছেন। এমনকি তিনি ক্ষমতা প্রয়োগ করে এলাকায় তিনি তার মত করে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার গ্রামের মানুষ, আতœীয় স্বজনও…

Read More

ভোলা প্রতিনিধি: ‎ভোলার চরফ্যাশনে কাবিখা, কাবিটা ও টিআর তিন প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসী মানববন্ধন করেছে। এছাড়া সমাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ‎ ‎মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫ টার দিকে নাগরিক ফোরামের উদ্যোগে উপজেলার দুলারহাট বাজারে এই মানববন্ধন করা হয়েছে। এসময় প্রায় ২ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। ‎ ‎অন্যদিকে এই তিন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ফেসবুকে পোস্ট করে অনিয়মের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। ‎ ‎মানববন্ধনে স্থানীয়রা জানান, কাবিখা, কাবিটা ও টিআর এই তিন প্রকল্পের কাগজে-কলমে রাস্তা সংস্কার, মাঠ…

Read More

জলঢাকা প্রতিনিধি: প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টায় নীলফামারী জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে অবশেষে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে এখানেই থেমে গেলে চলবে না। যারা গুম, খুন ও দমন পীড়নের সঙ্গে…

Read More

কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে বেথইর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মানসিক নির্যাতন, দুর্ব্যাবহার, স্বেচ্ছাচারীতা, দুর্ণীতি, অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একি স্কুলের সহকা রী শিক্ষিকা৷  বুধবার (৩০ জুলাই) সকালে কটিয়াদী পৌর সদরে একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়েছে৷সম্মেলনে উপজেলার বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাঃ তাহমিনা রহমান লিখিত বক্তব্যে বলেন,প্রধান শিক্ষক কর্তৃক মানসিক নির্যাতন, দুর্ব্যাবহার, বিদ্যালয় পরিচালনায় স্বেচ্ছাচারীতা, দুর্ণীতির অভিযোগের বিষয়ে গত ৩০ জুন ২০২৫ ইং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগপত্র দিয়েছি৷ এতে আমার পরিবার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা, অন্য শিক্ষকদের থেকে বেশি…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থেকে যৌথবাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র-সস্ত্রসহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯শে জুলাই) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুনছুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে একটি পক্ষ এয়ারগান প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। সংঘর্ষ যখন তীব্র আকার ধারণ করে খবর পেয়ে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি. এম. হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হলে হাসপাতালে পাঠানো হয়। পরে তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত একটি এয়ারগান, ২টি দা, ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন সেনা সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের…

Read More

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে অসহায় ও দরিদ্র পরিবারের এক স্কুল ছাত্রী (১৪) কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে স্থানীয় এক লম্পট। এক পর্যায়ে বিষয়টি জানা জানি হলে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। অবশেষে পুলিশ ধর্ষক মো. ফরহাদ খান (৫৫) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষিতা উপজেলার মেহের আলী খান স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী ও ওই গ্রামের বাবর আলী খানের মেয়ে। মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, নাগরপুর উপজেলার ভারড়া ইউপির পচাসারুটিয়া গ্রামের মোঃ বাবর আলী খান (৪১) থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন যে, বাবর আলী…

Read More

টাঙ্গাইল(নাগরপুর)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ধুনাইল গ্রাম হয়ে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের সংযোগস্থল পর্যন্ত বিস্তৃত একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত। মাঝপথে নদী পারাপারের জন্য এখনো একটি পাকা সেতু নির্মিত হয়নি। ফলে আশপাশের প্রায় ৮-১০ হাজার মানুষ প্রতিদিন ঝুঁকিপূর্ণ একটি কাঠের পুল ও কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। ব্রিজটির অবস্থান ধুনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে ভাদ্রা বাজারমুখী পথের ওপর। প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও মসজিদগামী মুসল্লিরা এই পুল ব্যবহার করেন। নামাজের সময় বহু মুসল্লি জীবনের ঝুঁকি নিয়ে এই কাঠের পুল পার হয়ে স্থানীয় জামে মসজিদে যান। ফলে ধর্মীয় কাজেও বড় ধরনের ভোগান্তির…

Read More

নাগপুর(টাংগাইল)সংবাদদাতা: টাংগাইলের দেলদুয়ার উপজেলা জামায়াতে ইসলামী’র কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মোঃ মশিউর রহমান কর্তৃক জনগণের উদ্দেশে লেখা খোলা চিঠিটি হুবহু নিচে প্রকাশ করা হলো— বিসমিল্লাহির রাহমানির রাহিম জনগণের প্রতি খোলা চিঠি বিষয়: সামনে নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব জামায়াতে ইসলামীর হাতে দেওয়া সময়ের দাবি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বাংলাদেশ আজ এক গভীর সংকটময় সময় পার করছে। সমাজজুড়ে ছড়িয়ে পড়েছে দুর্নীতি, অনিয়ম, রাজনৈতিক প্রতিহিংসা, নৈতিক অবক্ষয় ও অর্থনৈতিক দুরবস্থা। সাধারণ মানুষ আজ দিশেহারা। এই অস্থিরতা থেকে মুক্তি পেতে আমাদের প্রয়োজন একটি আদর্শভিত্তিক, সৎ, আল্লাহভীরু এবং জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী হচ্ছে একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যার রয়েছে পরীক্ষিত…

Read More

নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এরশাদ মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তোফাজ্জল হোসেন তুহিন। গত ৭ জুলাই বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপনের স্বাক্ষরিত প্যাডে ৩১ সদস্যবিশিষ্ট নাগরপুর উপজেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়। নবনির্বাচিত সভাপতি মো. এরশাদ মিয়া ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন বলেন, “আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব। বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখা এই অঞ্চলের প্রতিটি অসহায় ও নির্যাতিত নারী-পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র,…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হামলাকারী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে একবছরেও দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।  শিক্ষার্থীদের দাবি ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের উপরে হামলাকারী ছাত্রলীগের দ্রুত দৃশ্যমান বিচার না করলে আন্দোলনের ডাক দিবেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হামলাকারী ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তারা। সাম্প্রতিক বেশ কিছুদিন যাবৎ ছাত্রলীগের আনাগোনা বেড়েছে ক্যাস্পাসে। বিশ্ববিদ্যালয়ের সামনের ছাতিম তলা ও কেনানের দোকানের গলির ভিতরে গভীর রাত পর্যন্ত আড্ডা ও শলাপরামর্শ করতে দেখা যাচ্ছে তাদের। শিক্ষার্থীদের ধারনা নতুন করে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি…

Read More

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ২০২৪ সালের ৩১ জুলাই বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচি পালনকালে বিভিন্ন জায়গায় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সব মিলিয়ে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। সাংবাদিকসহ বিভিন্ন স্থানে আহত হন অন্তত ৯০ জন। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তিসহ ৯ দফা দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র…

Read More

হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এই বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন। হানডা শুরুতে বাংলাদেশের বস্ত্রখাতে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করে এবং এ লক্ষ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে। পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার জোরালো সহযোগিতার কারণে হানডা তার  বিনিয়োগ পরিকল্পনা ২৫০ মিলিয়ন ডলারে উন্নতি করেছে। কোম্পানিটি এখন বাংলাদেশে তিনটি কারখানা স্থাপন করবে—দুটি গার্মেন্টস প্রসেসিং এবং একটি নিটিং ও ডায়িং…

Read More