- র্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ
- বান্দরবানে খুলে দেয়া হলো তিন্দু-নাফাখুমসহ ৪ পর্যটন স্পট
- শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধতার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা
- খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ডিমলায় দোয়া মাহফিল
- শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী
- সাপাহারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত-২;আহত-৩
- দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী
Author: Niloy Roy
গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মল্লিকের উদ্যোগে মহাসচিবের সুস্থতা কামনায় দোয়া আয়োজন করা হয়েছে। এর আগে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বক্তব্য বলেন,দলিল লেখকরা সরকারের রাজস্ব আহরণের অন্যতম বড় অবদান রেখেছেন। অথচ আমাদের পেশাকে বিলুপ্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে ভূমি মন্ত্রণালয়। আধুনিকায়নের নামে জনগণকে প্রতারিত করা হচ্ছে। যদি দলিল লেখকদের বাদ দেওয়া হয়, সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাবে বলে অভিযোগ তোলেন। তিনি আরও বলেন, শুধু গাইবান্ধা জেলাতেই গত জুন মাসে দলিল লেখকরা প্রায় ৩৯ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। সারা দেশে প্রায় ৩০ লাখ মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। কিন্তু ১৯০৮ সালের পুরনো আইনের ভিত্তিতে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মার্কিনের সাথে যৌথ সামরিক মহড়া, করিডোর, বন্দর, সমুদ্র, সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়া, অর্থনীতি শিল্প,কৃষি উৎপাদন মার্কিন নির্ভর করে ফেলা, সর্বোপরি দেশের স্বাধীননতা সর্বভৌমত্ব ও অস্তিত্বকে সাম্রাজ্যবাদের হাতে তুলে দেওয়ার জড়িত সরকার ও তার সাথে যুক্ত রাজনৈতিক শক্তির ষড়যন্ত্র, সাম্রাজ্যবাদ ও আধিপত্য বাদের সাথে সম্পাদিত সকল অসম চুক্তি বাতিল ও জনসমক্ষে প্রকাশ ও সাম্রাজ্যবাদে করাল গ্রাসের হাত থেকে দেশ রক্ষা ও গণমুক্তি অর্জনের লক্ষ্যে দেশের কমিউনিস্ট বাম গণতান্ত্রিক শক্তি ব্যক্তিবর্গ শ্রেণী পেশা, সংস্কৃতিক সামাজিক শক্তির সমন্বয়ে আসুন সাম্রাজ্যবাদবিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তুলি। আমেরিকার সাথে যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে আজ ১৮ সেপ্টেম্বর বিকাল ৫ টায় পার্টি অফিসের সামনে বিপ্লবী…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৪ টি ইউনিয়ন কাউন্সিল ইতিমধ্যে সম্পন্ন হওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অল্প সময়ের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যনগর উপজেলা বিএনপির কাউন্সিল।শোনা যাচ্ছে চলতি মাসের মধ্যেই জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ৪ টি ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটির সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে সভাপতি, সাধারন সম্পাদক পদ সহ গুরুত্বপূর্ন পদ গুলোতে নির্বাচনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে উপজেলা কাউন্সিল । তবে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর নবগঠিত এই উপজেলার মধ্যে এই প্রথম কাউন্সিলের মধ্যে নেতা নির্বাচিত হওয়ার কথা রয়েছে। কাউন্সিলকে ঘিরে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নবগঠিত এই উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের চায়ের দোকান থেকে…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়ায় নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতা… ভ্যেনু হিসাবে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ খেলা শুরু হয়েছে উদ্বোধন করেন নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ কবীর এবং উপস্থিত ছিলেন বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রোকন উদ্দিন, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল করিম হীরা। এ প্রতিযোগিতায় নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সুখারী ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে৷
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে যোগদান করেন। দেশের পরিবর্তীত পরিস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয়ের অস্থির পরিবেশে উপাচার্য হিসেবে যোগদান করে তিনি অত্যন্ত সফলতার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ শৃঙ্খলায় এনে একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্তিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন উপাচার্য। তিনি সরেজমিনে বিভিন্ন বিভাগ ও দপ্তরে গিয়ে তাদের সমস্যা ও করণীয় ঠিক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে যোগদানের কিছুদিনের মধ্যেই তিনি ‘দ্বিতীয় প্রশাসনিক ভবন’ ও…
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ র্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর কোতয়ালী থানাধীন এলাকা হতে অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে তবে অভিযুক্ত পলাতক। র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সূত্র জানায়, র্যাবের চলমান অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর (বুধবার) ভোর ৫.৩০ ঘটিকার সময় র্যাব-১৩ দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার সদর উপজেলাধীন ৯নং আস্কারপুর ইউপির ৪নং ওয়ার্ডের অন্তর্গত খানপুর সাকিনস্থ জনৈক মাহবুবর রহমান (৩৭) পিতা মৃত জাবেদ আলী এর বসত বাড়ির উত্তর পূর্ব কর্ণারে অভিযান পরিচালনাকলে পলাতক আসামী মাহাবুবর রহমান এর বসত ঘর তল্লাশী করে একটি আলমারির নিচের অংশের ড্রয়ার হতে একটি কালো রঙের…
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর হিলিতে ডিএনসিসির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ পরিমাণ ইয়াবাসহ একজন নারী মাদক কারবারিকে এবং কয়েক গ্রাম হেরোইন সহ এক পূরুষ কারবারিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় সুত্র জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে একটি অভিযানিক দল হাকিমপুর (হিলি) উপজেলাধীন ১নং খট্টামাধবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় পাকা রাস্তার ধারে ওত পেতে থাকে। ওত পেতে থাকা অবস্থায় একটি ব্যাটারি চালিত ইজিবাইক উক্ত রাস্তা দিয়ে আসে, সেই ইজিবাইকটি গতিবিধি লক্ষণ করে ইজিবাইকটি গতিরোধ করা হয়। এসময়…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মীসভা অনুষ্ঠিত হয়। সকালে ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ সময় সভার সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা. কামরুল। অপরদিকে বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশীর (আপেল)। এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসী বাংলাদেশিরা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য সর্বাত্মক প্রচেষ্টা আছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন। ইসি সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে প্রবাসী বাংলাদেশিদের (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য) ভোটার নিবন্ধন শুরু হবে। পৃথিবীর যেকোনো স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে তারা নিবন্ধন করতে পারবেন। এ বিষয়ে ইসির নির্ধারিত অ্যাপস ডাউনলোড করে মোবাইলে ভোটার নিবন্ধন করা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইসির কর্মকর্তারা ধারণা করছেন এনআইডি আছে এমন অন্তত ৭০ ভাগ প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করতে…
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভকামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ‘দুর্গাপূজা’ সমাগত। উৎসবের প্রাক্কালে আমি সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আমার আন্তরিক শুভকামনা জানাচ্ছি।’ আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শুভেচ্ছা জানান তারেক রহমান। তারেক রহমান বলেন, ঐতিহ্যগতভাবে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, কিন্তু সাম্প্রতিক অতীতে পলাতক বিগত স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মের মাধ্যমে একাধিকবার ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তারেক রহমান বলেন,…
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ সভার (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্য উপস্থাপন করবেন, উচ্চস্তরের একাধিক বৈঠকে অংশ নেবেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করবেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন যে প্রফেসর ইউনূস ২৬ সেপ্টেম্বর সাধারণ সভায় ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনের আকাঙ্ক্ষা এবং ফেব্রুয়ারি ২০২৬-এ সুষ্ঠু, অবাধ ও সর্বজনীন নির্বাচন আয়োজনের দৃঢ় প্রতিশ্রুতির বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। উপদেষ্টা আরও জানিয়েছেন,…
টাঙ্গাইল প্রতিনিধিঃ নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী বনগ্রাম দাখিল মাদ্রাসার নিয়মিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ খিজির। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধান ২০০৯ এর প্রবিধান মালা অনুসারে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বনগ্রাম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য (১)অধীন সদস্য, সদস্যদের সমন্বয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্টার প্রশাসক,মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত ২ বছরের জন্য কমিটি অনুমোদন করে ১৭/৯/২০২৫ মাদ্রাসায় পত্র প্রেরণ করেন। নিয়মিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক মোঃফেরদৌস আলম,মোঃ মুক্তার হোসেন সাধারণ শিক্ষক সদস্য,সেলিনা আক্তার সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য। অভিভাবক সদস্য মান্নান সিকদার,মোঃনুরুজ্জামান,…
নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিক নেতা সাইদুল ইসলাম বাবু জামিনে মুক্তি পেয়ে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমার সামান্য ভুলের কারণে আজ এতো কিছু ঘটেছে।” শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে টানা দুই দিন ধরে উত্তরা ইপিজেডে আন্দোলন চলছিল। মঙ্গলবার বৃষ্টির কারণে আন্দোলন কিছুটা ম্লান থাকলেও বুধবার সকাল থেকে শ্রমিকরা গেট থেকে থানা পর্যন্ত মিছিল নিয়ে অগ্রসর হন। তিনটি স্থানে পুলিশি ব্যারিকেড ভেঙে একপর্যায়ে তারা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ইপিজেড কর্তৃপক্ষের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শ্রমিকরা মামলা প্রত্যাহার, শ্রম আইন বাস্তবায়ন, নিহত…
বরগুনা জেলা প্রতিনিধিঃ সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এতে ৯টি মামলায় মোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার এম এম টাওয়ার সংলগ্ন সড়কে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন নৌবাহিনীর লেফটেন্যান্ট আবু মোহাম্মদ তারেক আদনান (এস), বিএন (পি নং ৩৪৯৯)। তার নেতৃত্বে ৯ সদস্যের একটি সেকশন এবং সদর ট্র্যাফিক পুলিশের ৩ সদস্য এ অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে বাস, মিনি ট্রাক, মাহিন্দ্রা, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরীক্ষা করা হয়। এসময় মোটরসাইকেল ২২৯টি, সিএনজি…
গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় টোক ইউনিয়নের ১৬ নম্বর কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ সেপ্টেম্বর (বুধবার) টিফিনের সময় পার্শ্ববর্তী দোকান থেকে ‘আঁখি মিল্ক লজেন্স’ খাওয়ার কিছুক্ষণ পর ৮ জন স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেন। অসুস্থ শিক্ষার্থীরা সবাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, চকলেট খাওয়ার পর শিক্ষার্থীদের বমি হয়। সহপাঠীরা ঘটনাটি প্রধান শিক্ষকে জানালে তিনি শিক্ষার্থী শিহাব, চম্পা, সুবর্না, মিম আক্তার, মারিয়া, মিম ও সুমাইয়া সহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তুহিন নামে অপর এক শিক্ষার্থীকে টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তার জানান- পার্শ্ববর্তী জাহানারার…
রংপুর প্রতিনিধি: রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছপৌরসভা এলাকার আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে আলেফ উদ্দিন প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির পল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়াবাজার কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলিমুল রেজা খান জুয়েল এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন, কবি লেখক সাংবাদিক এম এ শোহেব দুলাল, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মঞ্জুদার রহমান খেলায় ডার্ক নাইট ক্লাব ও বার্ডস এয়ারওয়েজ ঢাকা। খেলায় বার্ডস এয়ার ওয়েজ ঢাকা ২-০…
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। বুধাবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাদের এনআইডি লক করা আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। কারণ এনআইডি লক করা থাকলে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন না। এর আগে, গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন– রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। ইসি সচিব বলেন, সংসদ…
ন্যায়সঙ্গত ও অধিক ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশকেও গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (জিজিআই) এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে চীন। চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের উদ্যোগে গৃহীত এ কর্মসূচির লক্ষ্য বৈশ্বিক শাসনব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ‘চীনা সমাধান’ উপস্থাপন করা। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত সোমবার ঢাকায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানান। মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবারের বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, প্রত্যক্ষ সহযোগিতা, বৈশ্বিক শাসন উদ্যোগ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চীনা রাষ্ট্রদূত ইয়াও বলেন, উভয় দেশই সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ধারা অব্যাহত…
দেশের সীমানা ছাড়িয়ে কুমিল্লার কচুর লতি যাচ্ছে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে। জেলার বরুড়া উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হওয়া এ সবজির বাজার তৈরি হয়েছে দেশে-বিদেশে। প্রতিদিন ৮০ টনেরও বেশি লতি রপ্তানি হচ্ছে এ উপজেলা থেকে। মাসে আড়াই থেকে তিন লাখ ডলারের রপ্তানি বাণিজ্য ঘিরে উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। সরেজমিনে দেখা যায়, উপজেলার আগানগর, ভবানীপুর, খোশবাস ও শিলমুড়ি ইউনিয়নসহ বরুড়ায় চলতি মৌসুমে কচু ও লতির চাষ হয়েছে ১০০ হেক্টরের বেশি জমিতে। স্থানীয় ক্ষুদ্র ব্যাপারীরা প্রতিদিনই বড়ুরা উপজেলার কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে কচু ও লতি সংগ্রহ করছেন। উপজেলায় কচু আর লতিকে ঘিরে সৃষ্টি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। দেশ,…
কুড়িগ্রামের ১৬টির মধ্যে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদের ৩৩ পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। গত দুই মাসে কুড়িগ্রাম সদর, নাগেশ্বর, রৌমারী, উলিপুর, রাজারহাটের শতাধিক ঘরবাড়ি ও আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। উপায়ন্তর না পেয়ে অন্যের জমি, বাঁধ ও আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিচ্ছেন মানুষজন। তবে ভাঙন ঠেকাতে জরুরী ব্যবস্থার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জেলায় ৩৩ টি পয়েন্টে প্রায় ৪ হাজার ৩১৫ কিলোমিটার জুড়ে নদী ভাঙন দেখা দিয়েছে। চলমান ভাঙন ঠেকাতে কাজ শুরু করেছে পাউবো। ভাঙন কবলিত স্থানগুলো হলো, রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের হবিগঞ্জ বাজারে ৩৬৫ মিটার,…

