- র্যাবের পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ
- বান্দরবানে খুলে দেয়া হলো তিন্দু-নাফাখুমসহ ৪ পর্যটন স্পট
- শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধতার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা
- খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ডিমলায় দোয়া মাহফিল
- শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী
- সাপাহারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী নিহত-২;আহত-৩
- দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী
Author: Niloy Roy
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে। গত আগস্ট মাসের পর্যালোচনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বাধিক ২২০ টি শিশু প্রসব (২১৪ টি স্বাভাবিক প্রসব,৬ টি সিজার) সম্পন করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিনথিয়া তাসমিনকে শনিবার (২০শে সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের একটি হোটেল এন্ড পার্টি সেন্টারের হল রুমে উপজেলার সকল সিএইচসিপিদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শারমিন আক্তার। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএস অফিসের পরিসংখ্যানবিদ এটিএম আনোয়ার গাজী, সদর উপজেলার অফিস প্রধান ফারুক মিয়া। তারা…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিলে মো: অলিউর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মো: অলিউর রহমান পেয়েছেন ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনিসুজ্জামান বায়েস পেয়েছেন ১৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান পেয়েছেন ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সালাম আহমেদ জিতু পেয়েছেন ২৪৫ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারওয়ার মজুমদার ইমন। তার প্রাপ্ত ভোট ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী রুনু আহমদ পেয়েছেন ৪৬ ভোট। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো: কামাল আহমদ ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আমিনুর রশীদ পেয়েছেন ১৩৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম…
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ রোববার। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হলো। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই ‘চণ্ডী’তেই রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। দেশের অন্যান্য পূজামণ্ডপের মতো ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠান হবে আজ। মহানগর সার্বজনীন পূজা কমিটি জানিয়েছে, দেবীপক্ষের সূচনালগ্নে আজ সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে সাতটায় হবে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ অনুষ্ঠান। আর সকাল সাড়ে আটটায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা হবে। এবার দেবী দুর্গার আসার বাহন হবে গজে (হাতি), যা…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ষড়ঋতুর পরিক্রমায় বর্ষার বাদল ধারা আর কদম- কেয়ার সৌন্দর্য্যকে বিদায় জানিয়ে শুরু হয়েছে সৌন্দর্য মন্ডিত শরৎ কাল। সুশোভিত শিউলি, শাপলা, শালুক, পদ্ম, কাশফুল আর শুভ্র সাদা মেঘের ভেলা,শরতের বিমোহিত প্রাকৃতিক সৌন্দর্যের রূপের মহিমার অপরূপ সাজে সজ্জিত হয়ে বার বার ফিরে আসে বাঙালির হাজার বছরের শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। আর এই আগমনীবার্তা শুরু হয় ছন্দে গানে,সূরে,চন্ডীপাঠের মাধ্যমে মহালয়ার মধ্য দিয়ে। অমাবস্যা তিথি শুরু হবে ২০ সেপ্টেম্বর ২০২৫ মধ্যরাত ১২টা ১৬ মিনিটে এবং শেষ হবে ২১ সেপ্টেম্বর ২০২৫ মধ্যরাত ১টা ২৩ মিনিটে। সুতরাং, উদয়া তিথি অনুসারে আজকের দিনটিতে (২১ সেপ্টেম্বর) অমাবস্যা পালিত হবে, যা সর্বপিতৃ অমাবস্যা নামে পরিচিত। একদিকে…
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন ডা. কামাল আহমেদ। কিন্তু স্থানীয়দের তীব্র ক্ষোভ ও গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশের পর তিনি এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেননি। আদেশ অনুযায়ী তাঁর ১৪ সেপ্টেম্বর যোগদানের কথা থাকলেও তিনি দায়িত্ব গ্রহণে ব্যর্থ হন। তবে দায়িত্ব না পেয়েও তিনি নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছেন। হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি তিনি স্বাস্থ্য কর্মকর্তা কক্ষে বসে চিকিৎসক ও কর্মচারীদের নানা নির্দেশনা দিচ্ছেন। ফলে অঘোষিতভাবেই তিনি দায়িত্ব পালন শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ডা. কামাল যেহেতু…
সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ-১( সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মাসুদ রানা নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা বজায় রাখতে শনিবার সাপাহার উপজেলার বাজার এলাকায় গণসংযোগ করেন শনিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সাপাহার উপজেলার সদরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক দীর্ঘ দিন যাবৎ নওগাঁ ১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনে কাজ করে চলেছেন। তিনি এই আসনটিতে ব্যাপক গণসংযোগ করে আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রতিদিন গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। মনোনয়ন প্রত্যাশি মাসুদ রানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে নাগরপুর উপজেলার ঐতিব্যবাহী সরকারী যদুনাথ মডেল স্কুল ও কলেজের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসন পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল। উপজেলা জামায়াতে ইসলামী নেতারা জানান,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের সক্রিয়…
বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: সম্প্রতি ফেসবুকে ভিডিও এডিট করে মিথ্যা অপপ্রচার এবং আওয়ামী লীগের কমিটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে বকশীগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফোরকান মিয়া। সংবাদ সম্মেলনে ফোরকান মিয়া বলেন, তিনি ২০২৩ সালে বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৫০ নম্বর সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তার নাম আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে আছে বলে ফেসবুকে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি জানান, ২০১৬ সালে কীভাবে তার নাম আওয়ামী লীগের কমিটিতে এসেছে, সে বিষয়ে তিনি…
যারা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে, তারা মূলত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষ এই দেশদ্রোহীদের পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দেবে এবং নির্বাচন হবে। দেশদ্রোহীদের পিআর ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। যারা আজ পিআর দাবি করছে, তারা গত ১৭ বছর মাঠে সক্রিয় ছিল না। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর টিকোরী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিবগঞ্জের সাবেক ছাত্রনেতা মো. সাদিকুর রহমান। তিনি…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মীরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে তারা দলের কেন্দ্রীয় এবং জেলা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি-বাণিজ্যসহ একাধিক অভিযোগ তোলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক নেতা-কর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি রেজাউল করিম তিনি বলেন, কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায় কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শৃঙ্খলা ভঙ্গের…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মুহিব আহমদ (৪৮) ও তার সহযোগী কামাল আহমদকে (২৭)। গ্রেপ্তারকৃত মুহিব আহমদ উপজেলার কর্মধা ইউনিয়নের হাসিমপুর (বর্তমানে রাঙ্গিছড়া বাজার) এলাকার বাসিন্দা মৃত উজির আহমদের ছেলে। অন্যদিকে কামাল আহমদ উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা মনির হোসেনের ছেলে। শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার শফিক মিয়ার মার্কেটের অঞ্জন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে কুলাউড়া থানার এসআই ফাইজুল ইসলাম ও জুনেদ আহমদসহ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সাবেক ইউপি সদস্য মুহিব আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক,…
গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় ২০ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় ক্রসিং সিগন্যালের খুঁটিতে ধাক্কা লেগে ঢাকামুখী একটি চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান- শনিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেনটি কালিয়াকৈর হাইটেক সিটি রেলস্টেশন পার হওয়ার সময় চলন্ত ট্রেন থেকে ওই যুবক সিগন্যাল লাইটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে আশপাশে থাকা লোকজন তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। কালিয়াকৈর…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত সংঘাত নয় শান্তি ও সম্প্রীতর বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি অলিম্পিয়াড, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ওয়াইপিএজি আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীরা ৫০নাম্বারের সাধারণ জ্ঞানের পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে সেরা ১০জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। এছাড়া অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের পরবর্তীতে সার্টিফিকেট প্রদান করা হবে। ওয়াইপিএজি’র ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ ভালুকায় এক পরিবারের তিনজনের মুখে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গেলো শুক্রবার রাতে পৌরসভার ফুজিবাড়ী এলাকায় মাহাবুল আলমের বাড়ীতে ঘটনাটি ঘটে। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ ধারণা করছে চুরির উদ্দেশ্যে দূর্বৃত্তরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশের পর এমন ঘটনা ঘটায়। এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি ঘরে প্রবেশের পর পরিবারের সকলের মুখে চেতনানাশক ঔষধ ছিটিয়ে নগদ টাকা স্বর্নলংকার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : উজানের অতিভারি বৃষ্টির ঢলে তিস্তা নদীর পানি হু-হু করে বৃদ্ধি হচ্ছে ফলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নীলফামারীর ডিমলা উপজেলার ভেন্ডাবাড়ি এলাকায় তিস্তা নদীর ডানতীরের প্রধান বাঁধ ও ১ নম্বর স্পার বাধ হুমকির মুখে পড়েছে। সুত্র মতে, বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উত্তরবঙ্গের পঞ্চগড়, নীলফামারী সহ ভারতের বিভিন্ন জেলায় অতিভারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাতভর বৃষ্টির মুখোমুখি হয়েছে বাংলাদেশের পঞ্চগড় ও ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার। এদিকে অতিভারি বৃষ্টির জেরে উজানের ঢলে তিস্তা নদীর প্রবল স্রোতে ভাঙ্গন দেখা দিয়েছে ফলে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের ভেন্ডাবাড়ি নামক স্থানে ডানতীর প্রধান বাঁধ ও ১৪০ ফিট দীর্ঘ…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার সম্মিলিত বন্দরখড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার পরিচালনা নতুন কমিটি বাতিলের দাবিতে এবং মাদরাসার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মাদ্রাসার প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদরাসার ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। মানববন্ধনে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাতারাতি গোপন কৌশলে মাদ্রাসার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এমনকি মাদরাসার জমিদাতা পরিবারের সদস্যরা পর্যন্ত বিষয়টি জানে না। তারা বলেন, আমরা জানতে পারলাম হঠাৎ করেই আমাদের মাদ্রাসার কমিটি গঠিত হয়েছে। অথচ মাদ্রাসার জমিদাতা দাতাদের পরিবার, এলাকার শিক্ষানুরাগী মানুষ কিংবা সাধারণ অভিভাবক কেউই জানতেন না। জানা যায়, নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে বালাপাড়া ইউনিয়নের…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা পুশইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করে। বিজিবি’র টহলদল তাদের সীমান্তের ভেতরে বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশু বাচ্চা। বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারত প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতের বিভিন্ন জায়গায় আটক হওয়ার পর, তাদের বিএসএফ বাহীনি বাংলাদেশে পাঠিয়ে দেয়। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ‘ভারত থেকে ১২ রোহিঙ্গাকে অবৈধভাবে বাংলাদেশে…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জইনকা ছড়ার সরকারি ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার((১৯শৈ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলার সদর ইউনিয়নের মৌলভীবাজার সড়কে ৫নং ব্রীজের পাশে উত্তর ভাড়াউড়ার এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকাবাসীরা বলেন,বিগত ২০/২৫ বছর এ ছড়ার সরকারি কোন ইজারা ছিল না। বিগত দুই বছর থেকে এ ছড়ার ইজারা দেয়ার ফলে বালু উত্তোলনের কারণে রাস্তা,গাইডওয়াল ভেঙে পড়েছে। শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ৫ নং ব্রীজের নিচ থেকে বালু উত্তোলনের কারণে সরকারি ওই স্থাপনা হুমকির মূখে রয়েছে বলে জানান এলাকাবাসী। এছাড়া ছড়ার পাশে মসজিদ ও মানুষের বাসাবাড়ি থাকার কারণে ওই ছড়া থেকে চিরতরে বালু উত্তোলন বন্ধের দাবী জানান। এলাকাবাসীরা সরকারি দপ্তরে ইতিমধ্যে…
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে এবং বিকাশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার গাইডলাইনমূলক অনুষ্ঠান “রোডম্যাপ টু সাক্সেস”। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির চতুর্থ তলার সেমিনার হলে দিনব্যাপী এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিকাশ লিমিটেডের কমার্শিয়াল বিভাগের ক্লাস্টার হেড মো. খালিদ হোসাইন। তিনি নিজের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি বিকাশের বিভিন্ন কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় সিভি প্রস্তুতি, আত্মবিশ্বাস, স্পিকিং স্কিল উন্নয়ন, ভাইভা বোর্ড মোকাবিলা এবং কো–কারিকুলার এক্টিভিটিসের গুরুত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক পরামর্শ দেন। শেষাংশে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা…
গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বনের ভেতরের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মাধখলা পূর্বপাড়া এলাকায় মৃত হাজী শামসুল হকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে কয়েকজন বন থেকে খড়ি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে তারা পুকুরের মালিক মৃত হাজী শামসুল হকের ছেলে আরিফ হোসেনকে বিষয়টি জানায়। আরিফ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আরিফ হোসেন জানান, সকালে স্থানীয়রা পুকুরে একটি…

