Author: Niloy Roy

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১:৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরু করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে…

Read More

কেশবপুর (যশোর): কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী হওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “দীর্ঘ এক যুগ পর কেশবপুরের মাটি ও মানুষের সেবা করার জন্য এসেছি। কেশবপুরের উন্নয়নে নিজেকে নিবেদিত রাখতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করছি।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মশিয়ার রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবুর মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। রবিবার ঈশ্বরগঞ্জ পিস ফ্যাসিলেটেটর গ্রুপ ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ ওয়াইপিএজি উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, অ্যাম্বাসেডর আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান হাবিব, উবায়দুল্লাহ রুমি, ওয়াইপিএজি’র কো-অর্ডিনেটর রাফসান আহমেদ রোমান প্রমুখ। এসময় দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজি কো-অর্ডিনেটর…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলা সদরের পূজা মণ্ডপের সভাপতি-সেক্রেটারি, রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে ‘আইনশৃঙ্খলা বিষয়ক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১শে সেপ্টেম্বর) দুপুরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুর রহমান উপস্থাপনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের আমির মোঃ শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামীর আলী, জামায়তের উলামা ইসলাম জেলা…

Read More

(নোয়াখালী প্রতিনিধি- মোহাম্মদ শহিদ) নোয়াখালী কবির হাট উপজেলা ধানসিঁড়ি ইউনিয়নে প্রবাসী সহিদ উল্ল্যাহ কাছে  তিন লাখ টাকা চাঁদা দাবি করেন  ধানসিঁড়ি ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক মহিন উদ্দিন এবং যুবলীগ নেতা আবুল কাশেম। চাঁদা না পেয়ে  বিএনপির নেতা মহিন উদ্দিন এর নেতৃত্বে হামলা করেন প্রবাসী সহিদ উল্ল্যাহ উপর। জানা যায় প্রবাসী শহিদ উল্লাহ ১৭ই সেপ্টেম্বর প্রবাস থেকে বাড়িতে আসেন। বাড়ি আসার পর থেকে শহিদ  উল্লাহ কাছে  তিন লাখ চাঁদা দাবি করেন মহিন উদ্দিন ও যুবলীগ নেতা আবুল কাশেম এবং তার সহযোগিতারা একাধিক বাব চাঁদা দাবি করলে টাকা দিতে রাজি না হলো  প্রবাসী সহিদ উল্লাহ উপর হামলা করেন । গতকাল বিকালে   বিএনপির নেতা মহিন উদ্দিন  এর নেতৃত্বে…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করায় একজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু উত্তোলন কাজে ব্যবহৃত যন্ত্রাংশ এবং উত্তোলিত বালু জব্দ করা হয়। ডিমলা থানার একদল পুলিশ সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে। জনস্বার্থে উপজেলা প্রশাসন ডিমলা কর্তৃক…

Read More

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের গেলাপ বাজার ও আড়গা হাট সহ আশপাশের বিভিন্ন বাজারে রবিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বেলাল ই বাকী ইদ্রিশীর নির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ জনগণের ন্যায়সংগত অধিকার ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির নেতা-কর্মীরা সব বাধা-বিপত্তি অতিক্রম করে এই কর্মসূচি বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজ…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়ন, এলাসিন, আটিয়া, পাথরাইল, ডুবাইলের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ এবং বৃক্ষরোপন করেন টাঙ্গাইল -৬ আসেনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু। হাজারো মোটরসাইকেল বহর ও কয়েক হাজার নেতাকর্মী নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও পথসভা সভা করেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু। ২১ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লিফলেট বিতরণ ও দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্থানে পথসভা শেষে এক আলোচনা সভা করেছে টাঙ্গাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু। এ আলোচনায় আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জনসম্পৃক্ত নানা কর্মকান্ডের মাধ্যমে, জনগনের দোরগোড়ায় গিয়ে…

Read More

নাগরপুর সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুেরে প্রতিটি দূর্গা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে প্রায় একশতটি আইপি (সিসি ক্যামেরা) বিতরণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর রবিবার দুপুরে নাগরপুর কেন্দ্রীয় কালী বাড়ী প্রাঙ্গণে সিসি ক্যামেরা বিতরণের আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক শিব শংকর সূত্রধর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান আতিকের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন।

Read More

নাগরপুর সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুরে ফিটনেস বিহীন এসবি লিং এর চলন্ত বাসের চাপায় পৃষ্ট হয়ে নুরু বেপারি (৭০) নামের এক ব্যবসায়ীর ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেছে। রবিবার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতবর কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টায় মামুদনগর বাজার থেকে বাড়ি উদ্দ্যেশে রওনা দেয় নুরু বেপারি। সে পুষ্টকামরী এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা ফিটনেস বিহীন দ্রুতগ্রামী এসবি লিংক একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব- ১১-৭০২১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ ও দূর্ঘটনা…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পড়াইখালি শহিদ আতাহার আলী যুব সংসদের আয়োজনে এক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে পড়াইখালি মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র থেকে টাঙ্গাইল আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. রফিকুল ইসলাম। হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি চরম উত্তেজনায়, হাবলা অরুণ সংসদ ২-১ গোলে জাঙ্গালিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ম্যান অফ দা ম্যাচ খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি মো. রফিকুল ইসলাম।

Read More

যদিও প্রতিদিনই স্ত্রীর প্রশংসা দিবস হওয়া উচিত, তবে ক্যালেন্ডারে একটি নির্দিষ্ট তারিখ স্ত্রীর জন্য বিশেষ কিছু করার দিন হতে পারে। এমন ধারণা থেকেই হয়তো প্রতি বছর বিশ্বজুড়ে সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ পালিত হয়। ২০০৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রে দিবসটি উদযাপিত হয়। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। তবে, দিবসটি নিয়ে খুব বেশি তথ্য জানা না গেলেও স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্যই উদযাপন করা হয়। অনেক পুরুষ আছেন, যারা নানা কাজেই স্ত্রীর প্রশংসা করেন। এতে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বাড়ে। ভালো থাকে দুজনের মধ্যকার সম্পর্ক। আবার অনেকেই আছেন যারা মনে মনে কৃতজ্ঞ…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি: ‎টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম(৩২) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। তিনি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আ: রশিদ মিয়ার ছেলে। ‎শুক্রবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহতের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করে। পরে পাওদোয়া চালা গ্রামে গেলে চোর জহিরুলকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  ‎ ‎অন্যদিকে ওই দিন সকালে শাকিল (২৪) নামের এক মোটর সাইকেল চোরকে আটক করে জনতা। সে কালিয়া…

Read More

স্টাফ রিপোর্টার: নবম শ্রেনীর ছাত্র সাইফুর রহমান রিয়াদ। সাড়ে ৩ মাস পূর্বে তার পিতা আব্দুর রহমান মারা যান। তার মা শামীমা বেগম ও ছোট দুই বোনকে নিয়ে তাদের সংসার। প্রতিদিনের মতো রিয়াদ বাড়ি থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার আকর্ষণ ছিলো। দেখতে সুঠামদেহের অধিকারী রিয়াদ। সে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয় বড়ঘাট এর নিয়মিত ছাত্র। মাধ্যমিক স্কুল পর্যায়ে আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতায় হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে প্রখর রোদের উত্তাপ উপেক্ষা করে ছাত্রদের নিয়ে শিক্ষকরা পাশ^বর্তী আম্বর পয়েন্ট সংলগ্ন একটি মাঠে ফুটবল…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মেশিনের নিচে চাপা পড়ে মামুন মিয়া (২৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের এক্সিলেন্ট সিরামিক্স লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন গফরগাঁও উপজেলার দুগাছিয়া গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কারখানার ভেতরে একটি মেশিন গাড়ি থেকে নামানো হচ্ছিল। এ সময় হঠাৎ মেশিনটি পড়ে গিয়ে মামুনের মাথার ওপর চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক্সিলেন্ট সিরামিক্স লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মোক্তার হোসেন বলেন, “কাজ করার সময় উপর থেকে…

Read More

দুই ব্যাটার সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলংকা। জবাবে সাইফের ৪৫ বলে ৬১ এবং হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের সুবাদে ১ বল বাকী রেখে জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। দুবাইয়ে টস জিতে শ্রীলংকাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৪ রান তুলে বিচ্ছিন্ন হন লংকান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। ৩টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২২ রান করা নিশাঙ্কাকে শিকার করে বাংলাদেশকে…

Read More

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ (রোববার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি বর্ধিতাংশ উত্তর…

Read More

ব্রিটেন আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। যুক্তরাজ্যের গণমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘদিনের মিত্র ইসরাইলের প্রতি এই তীব্র বিরোধিতা দেশটির নীতিগত পরিবর্তন। যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে ইসরাইলের একনিষ্ঠ সমর্থক ছিল। তবে ২০২৩ সালে ইসরাইলে হামাসের হামলার পর দেশটি গাজায় অবিরাম জোরদার হামলা চালিয়ে যাওয়ায় যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করেছে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ফিলিস্তিন ভূখণ্ডটি তখন থেকে ব্যাপক ধ্বংস, মৃত্যু ও খাদ্যের অভাবের শিকার হওয়ায়, সেখানে এক বড় ধরনের মানবিক সংকট দেখা দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জুলাই মাসে বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সময় পর্যন্ত ইসরাইল যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ‘বাস্তবিক পদক্ষেপ’ না নেয়,…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফর সূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছে—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এবং কামারগ্রাম পাশাপাশি দু’টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের পাশাপাশি দুই গ্রাম সরশুনা ও কামারগ্রাম এর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা ছিলো। উভয়পক্ষ এ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায়, এতে হতাহতের ঘটনাও ঘটে। এর জেরে শনিবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে দুইগ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে…

Read More