আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগর ও বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট না বসানোর হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. রেজাউল হক এ বিষয়ে ‘নো অর্ডার’ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সিটি কর্পোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।গত ২৯ এপ্রিল ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দেন হাইকোর্ট। গত ৪ মে হাইকোর্টের একই বেঞ্চ রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে আদেশ দেয়।এর বিরুদ্ধে আপিল আবেদন…
Author: Niloy Roy
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টার ফোনালাপের পর ঘোষণা দেন যে, রাশিয়া ও ইউক্রেন ‘তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে’ এবং এই আলোচনার ‘মেজাজ ও ভাব’ ছিল ‘চমৎকার’। তবে, ওয়াশিংটন থেকে সিনহুয়া জানায়, মার্কিন গণমাধ্যমের মতে, এই আলোচনা এখনও ‘অসিদ্ধান্তমূলক’ এবং কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না, কারণ আলোচনার সময়, স্থান এবং অংশগ্রহণকারীদের বিষয়ে কিছুই স্পষ্ট নয়। এদিকে, ট্রাম্পের পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব কিয়েভকে সতর্ক করেছে এবং ইউরোপকে হতাশ করেছে। মস্কোর সংযত প্রতিক্রিয়া যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আরও সন্দেহ সৃষ্টি করেছে, কারণ বিশ্লেষকরা অংশীদারদের মধ্যে অবস্থানের পার্থক্য বাড়তে দেখছেন। মার্কিন উচ্ছ্বাস, রাশিয়ার সংযম পুতিনের সঙ্গে…
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের অর্থনীতি দুর্ঘটনার শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকার এটি পুনর্গঠনের চেষ্টা করছে। ইতোমধ্যে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, রাজনৈতিক সরকারকে এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিপ্লবকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে, তাহলে অর্থনৈতিক বিপ্লব সম্ভব হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সচেতন হতে হবে। গভর্নর বলেন, দুর্ঘটনাকবলিত অর্থনীতি পুনর্গঠনে দরকার অর্থনৈতিক বিপ্লব। এ জন্য জুলাই বিপ্লবকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। দূর করতে হবে অর্থনৈতিক বৈষম্য। আনুষ্ঠানিক খাতে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “দৈনিক সত্যপাঠ” পত্রিকার নির্বাহী সম্পাদক প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ছিলেন সৈয়দ শাহাবুদ্দিন আলম আর নেই। আজ বুধবার (২১ মে) বিকাল ৫টা ২০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। সৈয়দ শাহাবুদ্দিন আলম দৈনিক দেশহিতৈষী পত্রিকায় দির্ঘদিন সহকারী সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ছিলেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে, নাতনী ও ভাবী-দুই ভাইপোসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – এসএসসি পরিক্ষা শেষে মেয়ে (১৬)কে নিয়ে বাড়ি ফিরছিলেন পথে বখাটেদের উত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বাবা। এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুরে। গতকাল মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে ওইদিন সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা এলাকায় এ ঘটনা। ভুক্তোভোগীদের বাড়ি কাকৈরগড়া ইউনিয়নের কেট্টা গ্রামে। মেয়ে চলতি বছর এন ভাউরতলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষার্থী,বাবা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযুক্তের নাম মোস্তাকিন (১৭)। সে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পার্শ্ববর্তী নগুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। মামলায় মোস্তাকিনসহ তিনজনকে অজ্ঞাত আসামি করা…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদদ ছাত্রদলের ক্রেন্দ্রীয় সাংসদের সহ সভাপতি শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সজিব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গবিন্দ রায় ও সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক একে এম সুজা উদ্দিন। এসময় বক্তারা বলেন, ‘বাংলাদেশ…
জবি প্রতিনিধি, রিয়ামনি গ্রীষ্মকালীন ও আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।২৫ মে (রবিবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার)পর্যন্ত বন্ধ থাকবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ছুটি সম্পর্কে জানা যায়। উপাচার্যের আদেশক্রমে বিজ্ঞপ্তিতে সই করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২৫ মে (রবিবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়া ৪ জুন (বুধবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে। শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছুটি থাকে। তাই ২৫ মে (রবিবারের) আগে দুই দিন…
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা মিটিং শেষে উপজেলা চত্বর থেকে একসঙ্গে ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২১ মে) বিকেলে ফুলছড়ি উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃত সকলেই আওয়ামী লীগ পন্থি চেয়ারম্যান বলে জানা গেছে। আটককৃতরা হলেন- ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু ও উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা। ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের কে গ্রেফতার করা হয়েছে।…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে উদ্ধার করা তিনটি গন্ধগোকুলের শাবক লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়ায় অবমুক্ত করা হয়েছে।বুধবার(২১ মে) দুপুরে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গন্ধগোকুলের শাবক গুলো অবমুক্ত করে। এর আগে গত ২১ এপ্রিল কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বড়চেগ এলাকার রিদোয়ান মিয়ার বাড়ি থেকে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের নেতৃত্বে কিছুটা আহত অবস্থায় তিনটি গন্ধগোকুলের শাবক উদ্ধার করা হয়। বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান গন্ধগোকুলের শাবক অবমুক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন,কিছুটা আহত অবস্থায় উদ্ধার করা গন্ধগোকুলের শাবক গুলোকে যথাযত ভাবে জানকীছড়া রেসকিউ সেন্টারে পরিচর্যা ও একমাস চিকিৎসাসেবা প্রদান করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া…
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা সভা শেষে আওয়ামী লীগ পন্থি ৬ ইউপি চেয়ারম্যানকে আটক করেছে ফুলছড়ি থানা পুলিশ। আজ বুধবার (২১ মে) দুপুরে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। আটকরা হলেন- ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান মান্নান আকন্দ, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মণ্ডল। এ সময় উদাখালী…
জবি প্রতিনিধি দৈনিক সমকাল পত্রিকার সহযোগী সংগঠন ‘সুহৃদ’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমকাল পত্রিকার প্রতিনিধি ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুর রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ সেশনের সাফা খাতুন। এছাড়াও কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন, দপ্তর সম্পাদক শোয়াইব বিন আকবর, প্রচার সম্পাদক তাহমিদ রাদ, অর্থ ও সম্পাদনা বিষয়ক সম্পাদক লাবিব বসুনিয়া, নারী বিষয়ক সম্পাদক আফিয়া ফারহানা প্রমি মনোনীত হয়েছেন। …
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি আবুল ফজল নামটা এখন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক পরিচিত মুখ। তার শরবতের দোকানে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ। কেউ গ্যাস্ট্রিকের সমস্যায়, কেউ হজমের জটিলতায়, কেউবা শারীরিক দুর্বলতা কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে শরবত পান করছেন। তার হাতে তৈরি ভেষজ উপাদানে ভরপুর এই পানীয় এখন আশেপাশের উপজেলাগুলোতেও সুনাম ছাড়িয়ে পড়ছে। উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের তাহেরপুর গ্রামের বাসিন্দা আবুল ফজল (৫৫)। জীবিকার সন্ধানে এক সময় পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। সেখানেই দক্ষিণ বাংলার পটুয়াখালীর কবিরাজ আব্দুল আজিজ খানের শিষ্য হয়ে হাতে-কলমে শিখেছেন ভেষজ গাছগাছড়ার গুণাগুণ আর শরবত তৈরির কলাকৌশল। প্রায় তিন বছর তিনি ছিলেন তার অধীনে। এরপর আত্মবিশ্বাস নিয়ে ২০০৮ সালে রাজধানীর কুর্মিটোলা…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় আইন শৃঙ্খলা সভা শেষে উপজেলা চত্বর থেকে একসঙ্গে ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) বিকেলে ফুলছড়ি উপজেলা চত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা আওয়ামীপন্থি চেয়ারম্যান বলে জানা গেছে। আটককৃতরা হলেন- ফুলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু, ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী, এরেন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ, গজারীয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু ও উড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল পাশা। ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নেই। তবে ফুলছড়ি থানার একটি নাশকতা মামলায় তাদের সম্পৃক্ততা আছে কিনা…
টাঙ্গাইল প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের মান উন্নয়নে অবদান রাখায় টাঙ্গাইলের নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি পদক পেয়েছেন। প্রতি মাসে আয়োজন করা হয় জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক বিতরন। পুলিশের কার্যক্রমের মান উন্নয়ন করে, কাজকে গতিশীল করতে প্রতিমাসে দেশের প্রতিটি জেলায় থানা পুলিশ সদস্যদের কর্মকাণ্ডের যাচাই-বাছাই করে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তাদের জেলা পুলিশ পদকে ভূষিত করা হয়। গতকাল ২০ মে মঙ্গলবার, এপ্রিল-২০২৫ মাসে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পদক পেয়েছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার এর সন্মেলন কক্ষে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ পদক ওসি মো.…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে প্রতিবেশী চাচা ফরহাদের ধর্ষনে ৬ মাসের গর্ভবতী হয়ে ১৩ বছরের ভাতিজি। এমন অভিযোগ উঠেছে ফরহাদের বিরুদ্ধে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের হয়েছে। উপজেলার ভারড়া ইউনিয়নের পচাসারটিয়া গ্রামের মৃত সিরাজ খানের ছেলে মো. ফরহাদ হোসেন খান (৫৫) প্রতিবেশীর ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জোড় করে একাধিকবার ধর্ষণ করার ফলে মেয়েটি আজ ২৩ সপ্তাহের গর্ভবতী। ভুক্তভোগী মেয়েটি জানায়, ১৪ নভেম্বর ২০২৪ তারিখে, খালি বাড়িতে আমাকে ঘরে একা পেয়ে মুখ, হাত বেঁধে জোড় করে ধর্ষণ করে। আমি চিৎকার করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। ফরহাদ চাচা বলে, তুই যদি কাউকে এ কথা বলিস তাহলে আমি তোদের ঘরে…
টাঙ্গাইল প্রতিনিধিঃ গতকাল সাকলে জব্বর মিয়াকে তার বাড়িতে গিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগে বিএনপি নেতা বাদশা মিয়া সহ সকল খুনিদের ফাঁশির দাবিতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এক মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। জব্বার হত্যার অভিযুক্ত বাদশা সহ সকল দোষীদের ফাঁশির দাবিতে, ২০ মে মঙ্গলবার সকাল ১০টায় সুদামপাড়া গ্রামের সর্ব স্তরের মানুষ রাস্তায় নেমে আসে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সুদামপাড়া বাজারের প্রধান সড়কে নেমে আসে। এসময় জব্বার মিয়ার হত্যাকারী নাগরপুর উপজেলা বিএনপির নেতা মো. বাদশা মিয়ার ফাঁশি দাবি জানায় বিক্ষোভকারীরা। এছাড়াও এ হত্যার সাথে বাদশার সকল সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় ঝাড়ু মিছিল…
জলঢাকা: নীলফামারীর জলঢাকায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের সার্বিক আয়োজনে বুধবার (২১ মে) দুপুর সারে ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ,জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক নুসরাত জাহান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা পুরবী রাণী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল আলিম, উপ-সহকারী পাট কর্মকর্তা প্রীতম কুমার রায় ও নর সুন্দর সমিতির সভাপতি, সফিকুল ইসলাম প্রমূখ। সেমিনারে সমাপনী বক্তব্যে উপজেলা…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – “মাদক ও বাল্য বিয়েকে না বলুন” এই স্লোগানে নেত্রকোনার দুর্গাপুরে বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। এ সময় এসব প্রতিরোধে শপথও নিয়েছে। বুধবার (২১ মে) দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবম শ্রেণির শিক্ষার্থী মারুফা তাসমিম জানায়, আমরা আজ জেনেছি আমাদের আশপাশে বাল্য বিবাহ হলে করনীয় সম্পর্কে। আমরা সবাইকে সচেতন করতে পারি এবং বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারি। তাছাড়াও মাদক সমাজের ক্ষতি করে যে মাদক দ্রব্য সেবন শুধু তার একার ক্ষতি করেনা তার পরিবারেরও ক্ষতি করে তাই আমরা মাদক ও…
আমিনুল হক, সুনামগঞ্জ হাওর-বাওর, নদ-নদী বেষ্টিত সুনামগঞ্জ। চারদিকে সীমান্ত, খাসিয়া, মেঘালয় পাহাড় ঘেষা অপরুপ রূপবৈচিত্র সুনামগঞ্জ। সুনামগঞ্জ জেলায় ছোট-বড় ১০৬টি নদী রয়েছে। আগেকার দিনে সুরমা নদী হয়ে যে নালা বা ছোট নদী ছিলো সেগুলো ব্যবহার করে মানুষ নৌকা যোগে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতো। কিন্তু, এখন এই ছোট নদীগুলো ভরাট হওয়ায় নৌকার ব্যবহার কমে যাচ্ছে। পাহাড়ি ঢল, বন্যা ও পলি ভরাটে প্রায় অধিকাংশ নদীই ভরাট হয়েছে। পলি পড়ে ভরাট হয়ে পুরাতন সুরমা নদী তার রূপ যৌবন হারিয়ে ফেলছে। হারিয়ে যাচ্ছে জেলার মানচিত্র। তবে নদী রক্ষায় এরইমধ্যে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীমাতৃক বাংলাদেশে এক…
স্টাফ রিপোর্টার: গত ৪ঠা জুলাই যখন নিরীহ ছাত্র জনতার উপরে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলা হয় তখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সুনামগঞ্জ কোর্ট প্রাঙ্গণের সামনে আওয়ামী ফ্যাসিবাদী বাহিনীর হামলায় আহত হয়েছিলেন সিনিয়র সাংবাদিক আল-হেলাল। একটি সিন্ডিকেট চক্র তার প্রতি ঈর্সান্নিত হয়ে তার বিরুদ্বে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান। গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক আল হেলালের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক আল হেলালের আয়োজনে সুনামগঞ্জ পানসী রেস্টুরেন্টের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলন সাংবাদিক আল হেলালের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মানহানির…
