তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে নব নির্বাচিত সাত ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্যদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ জেলা জাতীয় মহিলা সমিতির সভাপতি হুসনা হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ। এসময় উপজেলা সাতটি ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত সাধারণ সদস্যগন উপস্থিত ছিলেন। বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হুসনা হুদা ভালবাসার উপহার হিসেবে নব নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ সদস্যদের প্রত্যেককে ফুলের তোরা ও তিনটি করে কম্বল প্রদান করেন।
ব্রেকিং নিউজ
- টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ
- জামায়াতের নীতিনির্ধারণে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরা, যারা আসছেন
- ১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়
- দরকার হলে জামায়াত ছেড়ে দেব, মার খাওয়ার মধ্যে নেই: এমপি আমির হামজা
- নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- চীন-তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে, ভারতের উদ্বেগ
- রেলযাত্রীদের নিরাপত্তায় সারাদেশে ১৪ প্লাটুন আনসার মোতায়েন
- বড় পর্দায় আসছে ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব


