নওগাঁয় যৌনপীড়নের মিথ্যা মামলা দিয়ে আসামী পক্ষকে ফঁাসানোর অভিযোগে বাদীনির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন নওগঁার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। আদালত সূত্রে জানা যায়, জেলার পত্নীতলা উপজেলার পত্নীতলা গ্রামের মৃত আলাউদ্দিনের মেয়ে আসমা বেগম (৪৫) একই গ্রামের মোস্তফা শাহ্সহ চার জনের বিরুদ্ধে ২০১৮ সালের ৩০ জুলাই জনৈক সামসুজোহার বাড়ির সামনে যৌনপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার কর্তৃক তদন্ত শেষে ঘটনার সত্যতা রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে আদালতে সাক্ষ্য গ্রহন শেষে চলতি বছরের ২৮ মে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় সকল আসামীকে খালাস প্রদান করেন। আসামীরা শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতি হয়েছে দাবী করে আজ যৌনপীড়ন দাবী করা নারী আসমা বেগমের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ১৭ ধারায় অভিযোগ আনয়ন করেন ভুক্তভোগী জেলার পত্নীতলা উপজেলার পত্নীতলা গ্রামের মৃত মহাতাব শাহ্ এর ছেলে মোস্তফা শাহ্ (৭০)। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে মিথ্যা মামলা দায়ের করা উক্ত নারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আদালত আগামী ৩০ জানুয়ারী আসামীর গ্রেফতার পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় প্রশাসনের প্রাণকেন্দ্রে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, আহত ২ শিক্ষার্থী
- বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান
- কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হিমালয় ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা দণ্ড
- গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
- বিদেশে পালিয়ে থাকা চক্রের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: ডেপুটি স্পিকার
- ভেস্তে গেল নেতানিয়াহু-আইজেনকোটের ঐক্য সরকার গঠনের আলোচনা
- বড় কারখানা নয়, গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগেই সচল নেত্রকোনার অর্থনীতি
- তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ আরও বেড়ে ৩৩.৮০%


