শনিবার, অক্টোবর ১০

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদনে পুলিশের অভিযানে পাঁচজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজন জিআর এবং একজন সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার (২৪ জুন) সকালে তাদের পুলিশ পাহারায় সরকারি প্রিজন ভ্যানে করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- মদন উপজেলার ছত্রকোণা (ফতেপুর) গ্রামের মানু মিয়ার ছেলে বাবর আলী (৩২), মৃত আ. ছাত্তার ওরফে শুকুর আলীর ছেলে সাইকুল মিয়া (৪৫) ও মানু মিয়া (৬০) এবং মৃত আ. ছাত্তারের ছেলে আব্দুল মিয়া (৫৫)।

এছাড়া সিআর মামলার পরোয়ানাভুক্ত অপর গ্রেপ্তারকৃত আসামি হলেন- মদন দক্ষিণপাড়া এলাকার মৃত আলী হায়দারের ছেলে মো. সাগর মিয়া।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version