জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মাগুরিয়া পাড়া গ্রামে এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে মামলা তুলে নিতে অভিযুক্তের প্রভাবশালী পরিবারের অব্যাহত হুমকির প্রতিবাদে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

বুধবার (২৪ জুন) দুপুরে সরিষাবাড়ীর মাগুরিয়া পাড়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ওই কন্যা শিশুর পিতা আরিফ হোসেন, মা মজিদা বেগম, দাদা জিয়ার আলী ও দাদী নাজমা বেগমসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা একই গ্রামের আকন্দ বাড়ির অভিযুক্ত গিয়াস উদ্দিন টগাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জানা যায়, গত ২০ জুন (শনিবার) বিকেলে অভিযুক্ত গিয়াস উদ্দিন টগা ওই কন্যা শিশুকে ফুসলিয়ে নিজ বাড়ির একটি নির্জন ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ও তার দাদী দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত গিয়াস উদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার প্রভাবশালী পরিবার মামলাটি তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি-ধামকি ও চাপ প্রয়োগ করে আসছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা জীবনের নিরাপত্তা এবং বিচার প্রক্রিয়া বাধামুক্ত রাখার স্বার্থে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version