ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে মো. সালাউদ্দিন শিকদার এবং অর্থ সম্পাদক হিসেবে মো. রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়।
শুক্রবার সকালে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে মহান শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিদায়ী সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. এ কে এম আব্দুল হামিদ।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, নায়েবে আমীর অধ্যক্ষ গোলাম রব্বানী, উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান প্রমুখ।
এছাড়াও নাগরপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমজীবী জনশক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ গঠন এবং ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

