মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে মুঠোফোনে নকল করার দায়ে জাকির উদ্দিন নামে ভোকেশনালের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।রোববার (৩০ এপ্রিল) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এছাড়া দায়িত্বে অবহেলার দায়ে ওই হলের দুইজন কক্ষ পরিদর্শককে ৩ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, পিসি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার জাহাঙ্গীর ও কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চক্রবর্তী।এদিকে বড়লেখা মোহাম্মদীয় ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রের দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে মুজিবুর রহমান নামে একজন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক।বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে করে বলেন, ‘পরীক্ষার প্রথম দিনেই মুঠোফোনে নকল করার দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় হাত-পা বাঁধা অবস্থায় মিশুকচালক রুকনের মরদেহ উদ্ধার
- বইয়ের প্রলোভনে ছাত্রীকে যৌন নিপীড়ন, কেন্দুয়ায় অভিযুক্ত দপ্তরি
- দুর্গাপুরে পুলিশের তল্লাশি: ইয়াবাসহ যুবক পুলিশের জালে
- কৃষিতে অসামান্য অবদান: নেত্রকোনায় ২৫ নারীকে সম্মাননা
- নেত্রকোনায় ইয়াবা পাচারের অভিনব ছক ফাঁস, বই কেটে লুকানো ছিল মাদক
- কালভার্ট নির্মাণ শেষ, দেড় মাসেও নেই সংযোগ সড়ক
- তিস্তায় পাথর লুট, জব্দ ২৫ হাজার সিএফটি
- চুচুয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পেট্রোলের বোতল


