আরিফুর রহমান, ঝালকাঠি।।
১১বছর বয়সে মাত্র আড়াই বছরে কুরআনের মুখস্ত শিক্ষা সম্পন্ন করে হাফেজ হয়েছেন মো. ওমর ফারুক। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা (নেছারাবাদ ইসলামী কমপ্লেক্স) অধীনে নেছারাবাদ আযিযীয়া হাফিজী মাদ্রাসা থেকে হাফেজ উপাধিতে ভূষিত হয়েছেন। নেছারাবাদের বার্ষিক মাহফিল-২০২৩ দ্বিতীয় দিন দুপুরে আমীরুল মুছলিহীন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী হুজুর তাকে দেস্তারবন্দি অনুষ্ঠানে পাগড়ি পরিয়ে দেন। এসময় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক, সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব হাফেজ ক্বারী আব্দুল হক, পিএইচপি কুরআনের আলো চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ ক্বারী মুহা. আবু ইউসুফ।
নেছারাবাদ আযিযীয়া হাফিজি মাদ্রাসা থেকে ৪৪শিক্ষার্থীর মধ্যে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। জেলা পর্যায়ে ১৫-১২-২০২২ তারিখে অনুষ্ঠিত ২৭তম হাফিজি প্রতিযোগিতায় শীর্ষ ৩জনের মধ্যে বিজয়ী পুরস্কার অর্জন করেন। হাফেজ মো. ওমর ফারুক ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা কেএম আব্দুল্লাহ (মাসুম) এর কনিষ্ঠ পুত্র। রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনখান গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৭-০৮-২০১১ তারিখে জন্মগ্রহণ করেন।
হাফিজীর ইয়াত আজীবন ধরে রাখতে এবং হাক্কানী আলেম হিসেবে কবুল করতে সবার দোয়া কামনা করেছেন তার ধর্মানুরাগী পিতা-মাতা।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কারাগারে ৩ জন
- ডেপুটি স্পিকার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দায় খাদ্য সহায়তা
- ত্যাগীদের বাদ দিয়ে ‘মাই ম্যান’ দিয়ে মদনে ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ
- খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি
- নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অসহায় ও দুস্থ নারীদের বরাদ্দ পেলেন বিএনপি’র নেতাদের স্ত্রী আত্মীয়স্বজন ও প্রবাসীদের স্ত্রীরা।
- প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
- নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু।
- তালতলীতে বন বিভাগের গাছ কাটা মামলায়,ইউপি সদস্যসহ পাঁচজন জেল হাজতে।


