ইবি প্রতিনিধি- সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা নিয়ে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার (১৭ আগস্ট) দুপুর ২ টায় দলীয় ট্রেন্ড থেকে মিছিলটি শুরু করে নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সংগঠনটির সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মোদাচ্ছির খালেক ধ্রুব, আরিফুল ইসলাম খান, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মো: মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, মো: সরোয়ার জাহান শিশির সহ প্রায় শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে দলীয় টেন্ডে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে দেশব্যাপী সিরিজ বোমা হামলাকে ‘ন্যাক্কারজনক ঘটনা’ বলে প্রতিবাদ জানায় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, অনেকে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যে গোপনে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেই গুপ্তচর জামাত-বিএনপি ও শিবিরের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনাার হাতকে মজবুত করতে আমরা বদ্ধপরিকর।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা


