জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ৭ জুন ২০২২ বিকাল ৪টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলন একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ছয় দফা আন্দোলন না হলে এদেশের স্বাধীনতা আসতো না। বঙ্গবন্ধুর ছয় দফা ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রধান ভিত্তি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের শোষিত ও নিপীড়িত মানুষের নেতা। তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের উন্নতির জন্য বঙ্গবন্ধুর দর্শনকে আকড়িয়ে ধরতে হব। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন প্রক্টর ড. মোঃ রাজিউর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা ছিল বাঙালির মুক্তির সনদ বা ‘ম্যাগনা কার্টা’। আলোচনা সভার শুরুতে ঐতিহাসিক ছয় দফা সংক্রান্ত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্তিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ বন্যায় বিলীন, দুর্ভোগে হাজারো মানুষ
- নেত্রকোনার সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল মদসহ আটক ২
- মগড়া নদীর পাড়ে কিশোরীকে ধর্ষণ, গৌরীপুর থেকে মূল হোতা গ্রেপ্তার
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার


