দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১২ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটা সর্বোচ্চ মৃত্যু। গতকাল এই সংখ্যা ছিল ১০২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৪৯৭ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪২৭১ জন। মোট শনাক্ত ৭ লাখ ২৩ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৬৪ জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ২১ হাজার ৩০০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২৬০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪হাজার ২১২টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৫১ লাখ ৯৪ হাজার ২১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় কৃষিতে ডিজিটাল বিপ্লব: পথ দেখাচ্ছে ‘অ্যাগ্রোসোমা’ মডেল
- মোহনগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
- নেত্রকোনা সীমান্তে এক রাতেই ১৪ লাখ টাকার বেশি চোরাই পণ্য জব্দ
- ‘আওয়ামী তোষণে’ নেত্রকোনা পৌর মহিলা দলের কমিটি ১ দিনেই ভেস্তে গেল
- নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা অন্বেষণে কেন্দুয়ায় শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
- মুক্তিযোদ্ধার দাফনে বাধা: নেত্রকোনায় লাশ তুলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি
- ঝালকাঠিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- নেত্রকোনা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ লাখেরও বেশি টাকার চোরাই পণ্য জব্দ


