Author: Taslimul Hasan Siam

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

গাইবান্ধা প্রতিনিধি: ব্র‏হ্মপুত্র-যমুনা নদীর নাব্য সংকট মারাত্মক আকার ধারণ করেছে। দু’নদের বুক জুড়ে জেগে উঠেছে ছোট-বড় অসংখ্য চর ও ডুবোচর। নদের বাঁকে ডুবন্ত চরে আটকে যাচ্ছে যাত্রী ও পণ্যবাহী ইঞ্জিনচালিত নৌকা। আটকে যাওয়া নৌকা চর থেকে ছাড়াতেও সময় লাগছে কয়েক ঘণ্টা। প্রতিবছর খনন না করার কারণে নদ-নদীতে এই নাব্যতা-সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগ বাড়ছে গাইবান্ধার দুর্গম চরের বাসিন্দাদের। জানা যায়, দুর্গম চরের নৌ যাত্রীদের চলাচলের সুবিধার জন্য বালাসী-বাহাদুরাবাদঘাট রুটে গত বছরের ৯ মার্চ চালু হয়েছিল যাত্রীবাহী লঞ্চ। কিন্তু নাব্য সংকটের কারণে এখন জেগে ওঠা চরে আটকে আছে এমভি মহবত নামের সেই লঞ্চটি। অন্য লঞ্চ দু’টি নাব্য সংকটের আগেই বাহাদুরাবাদ ঘাট…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহমুদ হাসান রিপন (নৌকা) ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটবর্তী প্রার্থী জাতীয় পার্টি মনোনীত অ্যাডভোকেট এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল) পেয়েছেন ৪৪ হাজার ৭৫২। বুধবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে ১৪৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা ভোটগ্রহণ চলে। এবারও কেন্দ্রগুলো নিবিড় পর্যবেক্ষণে ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এবার নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ায় চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীরা হলেন বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: ক্রীড়াঙ্গনে দেশের উদীয়মান তরুণ ক্রীড়াবিদদের অধিক অংশগ্রহণ নিশ্চিতের লক্ষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে দ্বিতীয়বারের মত আয়োজিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস অনুর্দ্ধ-১৭  ২০২৩’। আগামী ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত গাইবান্ধা জেলা স্টেডিয়ামসহ  কয়েকটি ভ্যানুতে অনুষ্ঠিত হবে । গতকাল ৩ জানুয়ারি গেমস আয়োজন সম্পর্কিত তথ্যাদি অবহিত করতে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  করা হয় এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন । এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ক্রীড়া…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: দোলনচাঁপা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকার জনগণ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী পরীক্ষামূলক যাত্রা বিরতি আদেশ দিয়েছেন। রবিবার (১ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বহু প্রতিক্ষিত দোলনচাঁপা ট্রেনের যাত্রা বিরতি বাস্তবায়ন হয়েছে। ট্রেনটি রেল স্টেশনে এসে পৌঁছালে হাজার হাজার এলাকাবাসী উৎসবমুখর পরিবেশে দোঁলনচাপা ট্রেনটি ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর আন্দোলনের নেতারা দোঁলনচাপা ট্রেন চালকসহ কয়েকজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। পরে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটি আনন্দ সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করে। আনন্দ সমাবেশে পরিষদের আহ্বায়ক কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য দেন নাগরিক মঞ্চের আহ্বায়কও…

Read More

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বস্তায় ১ হাজার ৪৮ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকের চালানটি আটকের কথা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধার নবযোগদানকৃত পুলিশ সুপার মো: কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়,গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপ তল্লাশী করা হয়। এ সময় ওই গাড়িতে রাখা ২৫টি কাঠের গুড়ার বস্তার মধ্যে ৪টি বস্তায় কৌশলে রাখা এই বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালানটি আটক…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল পর্যন্ত ঝিরঝির বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। ফলে পৌষের কনকনে ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন । ঘন কুয়াশা ও শীতের কারণে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা জমিতে কাজ করতে পারছে না। এছাড়া মহাসড়কে দূরপাল্লা ও স্বল্পপাল্লার যানবাহনকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে তিস্তা-ব্রহ্মপুত্রে নৌ-চলাচল বিঘ্নিত হওয়ায় জেলার ১৬৫টি চরাঞ্চলের মানুষ বিপাকে পড়েছেন। এদিকে শীতজনিত রোগের প্রকোপ বাড়ায় সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে প্রতিদিনই বাড়ছে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়াসহ ডায়েরিয়া, পাতলা পায়খানার মতো ঠাণ্ডাজনিত অসুখে।…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া (গাবগাছি) বিয়ের নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে এক শিশু। নিখোঁজ শিশুর সন্ধানে কাজ করছে রংপুর থেকে আগত ডুবরীদল। নিখোঁজ শিশু গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী মোহনী (১১)। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বুধবার গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার হাবলু মিয়ার পুত্র মানিক ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের বাজে ফুলছড়ির আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ে করতে যায়। বিয়ে শেষে বর যাত্রীসহ ৪০ জন একটি নৌকায় করে রাত সাড়ে ৭ টার দিকে সাঘাটা উপজেলার সুইট চেয়ারম্যানের বাড়ির ঘাটে…

Read More

জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) Physics Club এর উদ্যোগে’Career of Physics Graduates in Bangladesh and Funding Opportunities for PhD in USA” এর উপর একটি উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের রসায়ন বিভাগের ৩২৬নং রুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে একজন শিক্ষার্থী পদার্থ বিজ্ঞানে পড়াশোনা শেষ করে কিভাবে ক্যারিয়ার গড়তে পারেন এই বিষয়ে আলোচনা করা হয়।এড়াও দেশের বাইরে পিএইচডি করার জন্য একজন শিক্ষার্থী কিভাবে নিজেকে তৈরী করবে,কিভাবে বাইরের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।পাশাপাশি পদার্থ বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করা হয়। এই বিষয়ে…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:  টিকেট কেটে ট্রেনে উঠতে বলায় যাত্রীর মারধরের শিকার হয়েছেন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল যুবক শ্যামল চন্দ্র বর্মণ (৩০)। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গাইবন্ধার বামনডাঙ্গা রেল স্টেশনে এ ঘটনা ঘটে। শ্যামল ওই স্টেশনের বেসরকারিভাবে পরিচালিত একটি ট্রেনের টিকেট বিক্রির দায়িত্বে রয়েছেন। তার বাড়ি জেলার সুন্দরগঞ্জ উপজেলার নিভৃত মনমথ গ্রামে। কথায় কথায় তিনি ইংরেজি শব্দ ব্যবহার করেন। ‘সি ইউ নট ফর মাইন্ড’ ও ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ এইসব বাক্য ব্যবহার করে রীতিমতো নেটিজেনদের আলোচনার পাত্র বনে যান। ফেসবুক লাইভে এসে মারধরের ঘটনা বর্ণনা দিয়েছেন শ্যামল। শ্যামল বলেন, ‘একযাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে চাইলে আমি তাঁকে টিকিট করতে বলি,…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানায়, মহিমাগঞ্জ বাজারের পাটের গুদামটি ব্যবসায়ী আজহারুল ইসলামের। হঠাৎ করে দুপুরের দিকে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গুদামের সব পাট পুড়ে যায়। গুদামের পাশে থাকা দুটি বাড়িও পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাটের গুদামের মালিক আজহারুল ইসলাম বলেন, কিভাবে আমার গুদামে…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ট্রাকের চাপায় আশরাফ আলী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১১ টার দিতে পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা  ঘটে। আশরাফ আলী (৪৫) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বেতগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। স্থানীয়রা জানান, রংপুরের দিক থেকে মোটরসাইকেলযোগে আসা আশরাফ আলী মহেশপুর পৌঁছালে হঠাৎ ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আশরাফ আলী নিহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, আশরাফ আলী ঘটনাস্থলে নিহত হয়। ঘাতক…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষকের বাড়িতে গরু চুরি করতে এসে হাবিজার রহমান (৪৫) নামের এক চোর ধরা খেয়ে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে।২০ ডিসেম্বর ৬টার দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দামোদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুর রহিম মিয়া। নিহত হাবিজার রহমানের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর গ্রামে। হাবিজার দীর্ঘদিন ধরেই চুরি পেশার সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিম মিয়া জানান, রাতের ওই সময় ভাঙ্গামোড় গ্রামের…

Read More