তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলা ঋতু চক্রে সময়টা এখন বর্ষা । এই ঋতুর রঙের শেষ নেই। কখনো আকাশে ফুটে ওঠে ঝলমলে রোদ, খানিক পরেই রোদ ঢাকা পড়ে কালো মেঘের ভেলায়। আবার কখনো হয়ে যায় একপশলা বৃষ্টি। গ্রামের পথে হাঁটতে থাকলে যত দূর চোখ পড়ে, দেখা যায় নিবিড় সবুজ মাঠ। আকাশের দিকে তাকালে দেখা যায়, মুক্ত প্রকৃতিতে রঙিন ঘুড়িতে আকাশ ছেয়ে গেছে। পড়ন্ত বিকেলে উত্তরের জেলা গাইবান্ধার গ্রামাঞ্চলের আকাশে উড়ছে বাহারি রঙের ঘুড়ি। লাল, নীল,কালো , হলুদ, বেগুনি নানা রঙের ঘুড়ি দেখে মনে হচ্ছে, রঙের মেলা বসেছে আকাশজুড়ে। এসব ঘুড়ি উড়ানোর জন্য কাঁচা রাস্তা ও ফসলের মাঠের আইলকে নিরাপদ স্থান হিসেবে…
Author: News Editor
(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে ৫৪ কোটি ৬৬ লক্ষ ৭৬ হাজার ১১৮ টাকা এক পয়সা বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় পৌর অডিটোরিয়ামে মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক এ বাজেট ঘোষনা করেন। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৮৯ লক্ষ ৭ হাজার ২১৮ টাকা এক পয়সা। ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ ৯২ হাজার ৫৪৯ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫০ কোটে ৭৭ লক্ষ ৪ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে সমপরিমান টাকা। বাজেটে রাজস্ব খাতে ্উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৪ লক্ষ ৭৯ হাজার ৫৬৯ টাক এক পয়সা। তবে নতুন…
এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে ১৮০ বস্তা(৯ হাজার কেজি) ভারতীয় চিনিসহ ৭ চোরাকারবারিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। সোমবার (১৭ জুলাই) ভোরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের হামিদপুর পশ্চিম সাকিনস্থ ইকরছড়ি খালে পুলিশের বিশেষ অভিযানে একটি ইঞ্জিন চালিত ইষ্টিল বডি নৌকায় থাকা ১৮০ বস্তা ভারতীয় চিনি সহ ৭ চোরাকারবারি কে গ্রেফতার করা হয়। গ্রেফতার চোরাকারবারিরা হলেন- মধ্যনগর উপজেলার সাউদপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে অপু মিয়া(৩০),আন্তরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রাজন মিয়া(২৫),ভোলাগঞ্জ গ্রামের নুরুল হকের ছেলে কামরুল মিয়া (৩২), নবাবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ শামীম (৩১), একই গ্রামের আব্দুল আলীর ছেলে মোঃ আরিফ মিয়া (২৮)ও মৃত…
কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ থানাধীন ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবা ও ৩০টি বিদেশী মদের বোতলসহ মোঃ আব্দুল্লাহ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট হাবিবপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে মোঃ আব্দুল্লাহ (৫০)। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায়…
কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ সরকারি কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সুধাপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে মোঃ জুবায়ের (৩৪) ও একই ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার, মোঃ কেফায়েতুল্লাহ (২৯)। কক্সবাজার র্যাব-১৫ এর অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভার ০৬নং ওয়ার্ডের অন্তর্গত টেকনাফ কলেজ রোডস্থ টেকনাফ সরকারি…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (১৭ জুলাই) উপজেলার শমশেরনগর বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফলের দোকান, প্রসাধনীর দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধণী পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমশেরনগর বাজারে অবস্থিত শাপলা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ফল ভান্ডারকে ১ হাজার…
ইবি প্রতিনিধি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেনকে সভাপতি ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (১৭জুলাই) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এই কমিটির অনুমোদন দেন। ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. ইদ্রিস আলী ও অধ্যাপক মোহাম্মদ সেলিম, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান ও অধ্যাপক ড. শাহীনুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আব্দুল গফুর…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ৩নং তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান নৌকা প্রতীকে ৬হাজার ৬৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদদ্বী স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার সরদার বিদ্যুত আনারস প্রতিকে পেয়েছেন ৪হাজার ৩১৮ভোট। ১৭জুলাই সোমবার সকাল ৮ঘটিকায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিলনা ইউনিয়নে মোট ৯টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোট গ্রহণ করা হয়। ওই ইউনিয়নে নারী ভোটার সংখ্যা ৯৭০৮ ও পুরুষ ভোটার সংখ্যা ৯৫৯৪ সহ সর্বমোট ১৯হাজার ৩০২জন। উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে সারা ইউনিয়নে গড়ে ৬১%ভোট কাষ্ট হয়েছে। উল্লেখ্য যে গত ৪এপ্রিল ২০২৩ইং তারিখে ওই ইউনিয়ন…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিশ্বের অন্যতম আসর জার্মানিতে স্পেশাল অলিম্পিক গেমস স্বর্ণজয়ী মৌলভীবাজার ব্লুমিং রোজেস অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের চার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। সোমবার (১৭ জুলাই) শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এতে উপস্থিত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান প্রমুখ। স্পেশাল অলিম্পিক গেমস স্বর্ণজয়ী কৃতি খেলোয়াড় ও অ্যাথলেটরা হলো- সাঁতারে মাহিমা আক্তার, ফুটবলে মহিমা…
নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে (১০)ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির মা বাদি হয়ে রবিবার(১৬জুলাই) রাতে ডাসার থানায় ধর্ষক স্বপন বেপারী(১৮)কে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়েই ধর্ষক স্বপন বেপারী তার পরিবারের লোকজন কে নিয়ে পলাতক রয়েছেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের শহিদুল বেপারীর ছেলে স্বপন বেপারী (১৮) একই গ্রামের তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রী(১০) কে বাড়িতে একা পেয়ে লোভ দেখিয়ে রান্না ঘরে নিয়ে গত ৩০শে জুন বেলা আনুঃ ৩ ঘটিকায় সময় জোরপূর্বক ধর্ষণ করে। ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দিয়ে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ ও দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী আইনের সংস্কার, দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিরসন, রেশনিং ব্যবস্থা চালু, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত্ব পাটকল ও চিনিকল সহ সকল কল কারখানা চালু, লুটেরা দূর্নীতিবাজ পাচারকারীদের আটক ও বিচার, পাচারকৃত সম্পদ ফেরত আনা, ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালো আইন বাতিল, উজানে পদ্মার সাথে মাথাভাঙা – ভৈরবের সংযোগ সহ ভবদহ সমস্যার স্থায়ী সমাধানসহ অন্যান্য দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ১১ থেকে ২০ জুলাই দেশব্যাপী পদযাত্রা,গণসংযোগ, প্রচারপত্র বিতরন ও পথসভা চলছে। আজ রবিবার (১৬ জুলাই) সকাল এগারোটায় কেশবপুর বাজার,দুপুর সাড়ে বারোটায় মনিরামপুর,বিকাল পাঁচটায়…
এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে এক জরুরি সংবাদ সম্মেলন করেছে দলটির উপজেলা কমিটির নেতৃবৃন্দ। রবিবার (১৬ জুলাই) বিকেলে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধ্যনগর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব রাহাত আনোয়ার রয়েল। সংবাদ সম্মেলনে কৃষকলীগের এই নেতা বলেন, মধ্যনগর উপজেলা হওয়ার পর কৃষক লীগের কোন কমিটি না থাকায় আমরা মধ্যনগর এর তৃণমূলের কৃষক লীগের কিছু নেতাকর্মী সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি এবং সদস্য সচিব বিন্দু তালুকদারের সঙ্গে যোগাযোগ করি। উনারা আমাদেরকে দলের কাজ করার পরামর্শ দেন, আমরা দীর্ঘদিন…
নেত্রকোনাপ্রতিনিধি :- নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর এলাকায় কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রার অফিসে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের আকবর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫), একই ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মো. জমির আলীর ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (৫২) ও মৃত সুলতান মিয়ার ছেলে জানে আলম জনি (৪২)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। প্রত্যক্ষদর্শী ও সাব রেজিষ্ট্রার মো. মিজানুর ও কৃষি ব্যাংক ম্যানেজার মো. মাজহারুল ইসলাম…
নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে বাংলাদেশ ছাত্রলীগের নবগ্রাম ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫জুলাই) বিকেলে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। ছাত্রলীগের নবগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি বিপ্লব মন্ডলের সভাপতিত্বে ও ছাত্রলীগের নবগ্রাম ইউনিয়ন শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিন্টু রায়ের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মাদারীপুর জেলা শাখার সভাপতি বাবু কাজল কৃষ্ণ দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার,ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন, ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম জাহিদ হাসানে,সাধারণ সম্পাদক সৈয়দ অনিক…
পবিপ্রবি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গত এক যুগে ছাত্রদের অভ্যন্তরীন সমস্যায় প্রায় ২০ টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। অধিকাংশ ঘটনায় এলাকাভিত্তিক ছাত্রদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটেছে। এছাড়াও রয়েছে বিচারহীনতা, চাঁদাবাজি, নিয়োগ বানিজ্য, টেন্ডারবাজির মত ঘটনা। ক্যাম্পাসের কোরামিং রাজনীতি অনেক বেশি শক্তিশালী। ক্যাম্পাসের বড় দুটি কোরাম হচ্ছে পটুয়াখালী কোরাম আর বরিশাল কোরাম। এছাড়াও কিছু ছোট ছোট কোরাম বিদ্যমান। কোরামিংয়ের জন্য দলমত সব নির্বিশেষে সংঘর্ষে জড়াতে দেখা যায় পবিপ্রবির শিক্ষার্থীদের। এছাড়াও অধিকাংশ সংঘর্ষের পর তদন্ত কমিটি হলেও দৃশ্যমান কোন বিচার হয় না। বিশ্ববিদ্যালয়ের গত ১২ বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। ক্যাম্পাস ঘুরে জানা যায়, ক্যাম্পাসে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় ৭২ হাজার টিসিবি’র কার্ড ধারীদের মধ্যে স্বল্পমূল্যে চাল, ডাল ও সয়াবিন তেল দেয়া শুরু হয়েছে। রবিবার (১৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌর এলাকার ১নং ওয়ার্ডের পল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, সারাদেশে ১কোটি মানুষকে ফ্যামেলী কার্ডের মাধ্যেমে টিসিবি পণ্য সেবা দেওয়া হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশে আছেন ছিলেন ও সব সময় থাকবেন। এবং সাধারণ মানূষের কথা চিন্তা করেই তিনি এই সল্পমৃল্যে বিভিন্ন খাদ্য সামগ্রী কার্ডের মাধ্যেমে দেওয়া হচ্ছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন…
দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শূন্য হওয়ায় উক্ত আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষিত তারিখ অনুযায়ী,আগামী ২ সেপ্টেম্বর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার ১৬ জুলাই নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে ২৯ ও জুলাই। প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট। ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের একাংশ বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অ-গণতান্ত্রিক কর্মকান্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তারা গঠনতন্ত্র অনুযায়ী সংশোধন না করে নির্বাচন না করারও দাবী জানান সংবাদ সম্মেলনে। রোববার (১৬ জুলাই) দুপুরের দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রেসক্লাবে চা শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চা শ্রমিকনেত্রী গীতা কানু। এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিক বিশ্বজিৎ রিগমন, কাজল বাগতি, সংকর ভুমিজ, সুমন সাওতাল ও পরিমল সিং বাড়াইক। সভায় বক্তারা বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় আড়াই বছর আগে। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে মেয়াদ শেষ হওয়ার পর যারা নির্বাচনে অংশগ্রহন করবে না এমন সদস্যদের দিয়ে…
মোঃ রিপন মিয়া ফুলছড়ি, গাইবান্ধা রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ইউপি ভবন, বসতবাড়ি, আবাদি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রোববার (১৬ জুলাই) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার উড়িয়া ইউনিয়নের ভুষিরভিটা গ্রামের ব্রহ্মপুত্র নদের ভাঙন কবলিত এলাকায় বিপদাপন্ন শিশু, নারী-পুরুষ, বৃদ্ধসহ কয়েক শতাধিক মানুষ সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ভাঙনকবলিত মানুষের দাবীর সাথে একত্বতা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহন নিয়ে বক্তব্যদেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী…
নিজস্ব প্রতিবেদক নোয়াখালীর কবিরহাটে ব্যাটারীচালিত অটোরিকশা চালক মেজবাহ উদ্দিন রাব্বি (২৮) হত্যা মামলায় মো. রাসেল ও রুমেজ নামে দুই ভাইসহ তিনজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। তবে অভিযুক্তদের পরিবারের দাবি, আসামি দুইভাই নির্দোষ। তারা যড়যন্ত্রের শিকার। রোববার (১৬ জুলাই) দুপুরে কবিরহাট পৌরসভার জিরো পয়েন্টে পরিবারের সদস্য ও এলাকাবাসীদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করে এ দাবি করা হয়। মানববন্ধনে আসামি মো. রাসেলের মা বিবি ফাতেমা বলেন, আমার ছেলে অসুস্থ। তাকে ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এখন আমার পরিবারের উপার্জন করা মেঝছেলে মো. রুমেজকেও চার্জশিটে আসামি করে পুলিশ খুঁজছে। সে কোথায় আছে তা আমরা জানি না। দুই ছেলের এমন বিপদে…
