Author: News Editor

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলার পাটচাষী দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১ নভেম্বর) পাঠ মন্ত্রনালয় ও পাট অধিদপ্তর ডিমলার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে “সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়নের ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালায় পাট চাষের প্রতি আগ্রহ, সরকারের বিনামূল্যে কৃষি যন্ত্রয়াংশ সরবরাহ, পলিথন বর্জন, পাট ব্যবহৃত উপকরণ ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় নীলফামারী জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস.এম আবু…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) ”স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডিমলা উপজেলায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয় হতে একটি যুব র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ে শেষ হয়। পরে সকাল সাড়ে ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই- আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস…

Read More

ফরহাদ খোন্দকার ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের ৫৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানী মোহাম্মদপুর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এর অফিস কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ দেলোয়ার হোসেন ও বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল জলিল এর স্বাক্ষরিত একপত্রে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, নবনির্বাচিত সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মোহাম্মদপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী হিসেবে পরিণত করবেন। এ সময় প্রধান…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দেশব্যাপী বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধ কর্মসূচীর বিরুদ্ধে ২দিনেও জনগনের জানমাল রক্ষায় ৮৯, যশোর-০৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলীর নেতৃত্বে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলছে। আজ বুধবার (০১ নভেম্বর) সকালে মণিরামপুর উপজেলার সামনে এ শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলমান আছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, সহ-সভাপতি মিকাইল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, শ্যামকুড় ইউনিয়ন…

Read More

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি অবহিত করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার নির্বাচন কমিশনার। রোববার (৫ অক্টোবর) নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন রাষ্ট্রপতি। ইসি জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পুরো কমিশন ওইদিন সাক্ষাত করবেন। চলতি মাসের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল দিতে চায় ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ। ইতোমধ্যে তফসিল ঘোষণার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে।

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার কায়বা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১শে অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের বাগআঁচড়া-গয়ড়া রাস্তা থেকে তিনটি বোমা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় পথচারীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে বোমা সাদৃশ্য বস্তু দেখে ৯৯৯ নাম্বারে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করে। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, বিষয়টি নিশ্চিত করে জানান, বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Read More

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান স্থগিত করেছে ওমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে বিষয়টি জানায়। টুরিস্ট ও ভিজিট ভিসায় ওমানে যাওয়া প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। খবর টাইমস অব ওমানের। বিবৃতিতে বলা হয়, ওমানে এর আগে ভিজিট ভিসায় প্রবেশকারী প্রবাসীরা তাদের অবস্থাকে কর্মসংস্থান ভিসায় রূপান্তর করতে পারতো। তবে তাদেরকে এখন দেশ ত্যাগ করতে হবে এবং পুনরায় চাইলে কাজের ভিসার মাধ্যমে ফিরে আসতে হবে। তবে বাংলাদেশিদের জন্য এই সুযোগও বন্ধ করে দিয়েছে দেশটি। বিবৃতিতে আরওপি বলেছে, কিছু ধরনের ভিসা পাওয়ার নীতিগুলোর পর্যালোচনার আওতায় সকল দেশের নাগরিকদের জন্য সব ধরনের ট্যুরিস্ট ও ভিজিট ভিসাকে…

Read More

পদ্মা সেতু রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ। প্রথম দিনে চলবে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস। ট্রেনটি বুধবার (১ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। একই সঙ্গে জনসাধারণের কথা চিন্তা করে ভাড়াও কমানো হয়েছে। এদিকে রেলওয়ের প্রস্তাব অনুযায়ী, পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার, গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ৫ কিলোমিটার ধরা হয়েছিল। বিষয়টিকে রেলওয়ে পন্টেজ চার্জের জন্য বাড়তি দূরত্ব বলা হয়। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ভাড়া প্রস্তাব কমিটি গেন্ডারিয়া-কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের পন্টেজ চার্জ সাময়িকভাবে বাদ দেয়। এ ছাড়া পদ্মা সেতুর ক্ষেত্রে পন্টেজ চার্জ ১০ শতাংশ কমানোর সুপারিশ করে। এর…

Read More

গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। হামাস জানিয়েছে, ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের সাঁজোয়া যানে হামলা চালিয়েছে। গত সোমবার রাতেও গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের ৩০০টি অবকাঠামোয় হামলার দাবি করেছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, পশ্চিম জাবালিয়ায় হামাসের একটি শক্তিশালী ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছেন তাঁরা। হামাসের কমান্ডার ইব্রাহিম বিয়ারিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া হামাসের প্রায় ৫০ জন যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।

Read More

৬ ম্যাচে মাত্র ১ জয় সেমিফাইনালের স্বপ্ন শেষ করে দিয়েছিল বাংলাদেশের। তবু হিসাব-নিকাশের খেলা ক্রিকেটে সম্ভাবনা জেগে ছিল কাগজ-কলমে। সেটাও আজ ধূলিসাৎ করে দিয়েছে পাকিস্তান। এই হারে বাংলাদেশের বিশ্বকাপ তো গেলই, সঙ্গে শঙ্কায় আগামী চ্যাপিয়নস ট্রফিতে খেলা। কলকাতায় আগে ব্যাট করে ২০৪ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। লক্ষ্য টপকাতে নেমে উদ্বোধনী জুটিতে ১২৮ রান এনে দেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ফকর জামান। ইনিংসের ২২তম ওভারে ৬৮ করা শফিককে ফেরালেও ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ। মিরাজ অবশ্য বল হাতে কিছুটা চাপ তৈরি করতে পেরেছিলেন, শফিকের পর ফেরান ৯ রান করা বাবর ও ৮১ রান করা ফখরকে। ১৬৯ রানে ৩ উইকেট হারানো…

Read More

‘এটা তোমার জন্য’, ব্যালন ডি’অর জয়ের পর মারাদোনাকে শ্রদ্ধা মেসির, চোখে জল ফুটবল দুনিয়ার ‘শুভ জন্মদিন দিয়াগো (ম্যারাডোনা)! এটি তোমার জন্য।’ অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতে এমনটাই বললেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। মেসির ব্যালন ডি’অর জেতার অন্যতম কারণ হল তিনি আর্জেন্টিনাকে ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন। মেসি ২০২২ ফিফা বিশ্বকাপে সাতটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করার জন্য গোল্ডেন বল জিতেছিলেন। মেসি এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯ এবং ২০২১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন। সোমবার এ আর্জেন্টাইন তারকা নিজের অষ্টম ব্যালন ডি’অর পুরস্কার পান। প্যারিসে আয়োজিত ২০২৩ ব্যালন ডি’অর ফ্রান্স ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এ সাফল্যে খুশি লিও মেসি…

Read More

জবি প্রতিনিধি: ঢাকা নদী বন্দরাধীন বুড়িগঙ্গা নদীতে চলাচলরত ৩টি নৌযানকে ৪৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালিত হয়। এ সময় বিআইডব্লিউটিএ এর ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মুহাম্মদ ইসমাইল হোসেনসহ ট্রাফিক পরিদর্শক ও নৌ পুলিশের দুইজন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন। যুগ্ম পরিচালক মুহাম্মদ ইসমাইল হোসেন জানান, নৌ পথে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার ৩০ অক্টোবর বিআইডব্লিউটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুড়িগঙ্গা নদীতে নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর আলোকে বিকাল তিনটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ মোবাইল কোর্ট…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের শীর্ষ সন্ত্রাসী কুদরত খান ও তার সহযোগী সম্রাট হোসেন যশোর র‍্যাব-৬ এর হাতে গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল ও ২ টি ককটেল বোমা উদ্ধার  করে। গ্রেফতারকৃত কুদরত যশোর সদর উপজেলার  চাঁচড়া রেলগেট এলাকার ফারুক পকেটমারের ছেলে ও তার সহযোগী আটক সম্রাট হোসেন শহরের  রেলগেট রায়পাড়ার আলিমের ছেলে। র‌্যাব-৬ এর কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর র‍্যাব-৬ এর একটি চৌকস টীম গতকাল সোমবার (৩০ অক্টোবর) গভীর রাতে শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, বিস্ফোরক, হত্যা, ডাকাতি ও চাঁদাবাজি সহ ১৬ টি মামলার আসামী শীর্ষ…

Read More

রুমা, বান্দরবান, ৩১ অক্টোবর, ২০২৩ খ্রি. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবান জেলার মধ্য রুমা উপজেলা ছিল অতি দুর্গম ও পশ্চাৎপদ। আওয়ামী লীগ সরকারের দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য জেলাগুলোতে রাস্তা, ব্রীজ, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির, খিয়াং, বিদ্যুত, সোলার, কৃষি এবং পর্যটন বিকাশসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। তিনি বলেন, এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার গঠন করার আগে বিরোধী দলসহ রাজা বাদশারাও ক্ষমতায় ছিল তারা তো আওয়ামী লীগ সরকারের মতো উন্নয়ন করে দেখাতে পারেনি। তারা মুলত নিজেদেরকে রাজা আর সাধারণ মানুষকে প্রজা বানিয়ে রেখে ছেলে…

Read More

ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর): কোল্ড স্টোরেজ পর্যায়ে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য প্রতি কেজি ২৬-২৭ টাকায় আলু বিক্রয় করতে একজন মনোনীত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র জারির মাধ্যমে জেলা প্রশাসকদের এ নির্দেশ দেয়া হয়েছে। The Control of Essential Commodities Act-1956 এর ৩ (২) (ই) অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়। আলু ব্যবসায়ীগণ কোল্ড স্টোরেজ ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অত্যধিক দামে আলু বিক্রি করছেন। জনস্বার্থে আলুর বাজার স্থিতিশীল করার লক্ষ্যে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিএনপি-জামাতের দেশব্যাপী ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচীর প্রথম দিন অবরোধের বিরুদ্ধে মণিরামপুরে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন ৮৯ যশোর -৫ মনিরামপুর সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস এম ইয়াকুব আলী। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর বারোটার দিকে উপজেলার সামনে থেকে বিশ্বাল মোটরসাইকেল শোডাউন বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় এস এম ইয়াকুব আলী বলেন, বিএনপি যে একটি উগ্রবাদী সংগঠন তা আবারও তাদের মহাসমাবেশের নামে হত্যাকান্ড ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে প্রমাণিত হলো। সরকার পতনের ষড়যন্ত্রে…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি-জামায়াতের ৩ দিনের দেশব্যাপী ডাকা অবরোধের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা আ.লীগ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী’র নেতৃত্বে আ.লীগ, ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে’র সামনে এসে মিলিত হয়ে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতি, বাবু গোপাল চন্দ্র সাহা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ভিপি জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: খালিদ হোসেন, বিজ্ঞান ও…

Read More

সিলেটে দক্ষিণ সুরমায় কনস্টেবরের মিস ফায়ারে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত এ গুলি বের হলে তিনি আহত হন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সাতমাইল নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আজবাহার আলী শেখ (পিপিএম) তিনি বলেন, এটা বড় কিছু নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি তাঁর দায়িত্ব পালন করছেন।

Read More

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও মানবিক চিকিৎসক ডা.এম.এ.মান্নান এ-র সম্মানিত মাতা মনোয়ারা বেগম দীর্ঘ এক মাস যাবত গলায় ক্রনিক এবসেস,থাইরয়েড ও ডায়বেটিসসহ নানান রোগে আক্রান্ত হয়ে বর্তমানে টাংগাইলের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দায়িত্বপাপ্ত চিকিৎসক জানান-পূর্ণ আরোগ্য হতে সময় লাগবে। ধৈয্য ধরতে হবে।নিয়মিত ড্রেসিংসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং রুটিন চেকআপ চলছে। এদিকে মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করে সাংবাদিক ডা.এম.এ.মান্নান বলেন-আমার আম্মা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় টাংগাইলের একটি বেসরকারি হাসপাতালে ইএনটি ও সার্জন এ-র তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ রহমতে মায়ের বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। আমি আমার মাতার সুস্থতার জন‍্য সকলের নিকট দোয়া চাই।আমি আশাবাদী মহান…

Read More

রুহুল আমিন,ডিমলা (নীলফামারী) “বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি, ফিস্টুলা রোগী ভাল হলে, ঘৃনা ভয় যাবে চলে” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১-অক্টোবর) সকালে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে ল্যাম্ব-এসএস-এফজিএফ প্রজেক্টের বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান। ডাঃ রাশেদুজ্জামান মহিলা জনিত ফিস্টুলা রোগ হওয়ার কারণ ও প্রতিরোধের উপায় সম্পৃক্ত বক্তব্যে বলেন, ফিস্টুলা হলে ভয়ের কারণ নেই, উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার ফিস্টুলা প্রতিরোধের অন্যতম উপায়। এছাড়াও…

Read More