Author: News Editor

মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ শনিবার (১৬ ডিসেম্বর)। আজ ১৬ ডিসেম্বর, এক অবিস্মরণীয় বীরত্বগাঁথা গৌরবময় দিন। মহান বিজয় দিবস। স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩তে পদার্পণের দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড দেশ হিসেবে জানান দেয়ার দিন আজ। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর বাংলার মানুষ এই দিনটি বিজয়ের স্বাদ গ্রহণ করেছিল। গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে…

Read More

 স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দ্বিতীয়বার পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: টাংগাইল প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৬ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করার লক্ষ্যে পাকুটিয়া,ভারড়া ও ধুবড়িয়া ইউনিয়নে বিশেষ বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ ডিসেম্বর) সকালে পাকুটিয়া ইউনিয়ন আ.লীগ,বিকেলে ভারড়া ইউনিয়ন আ.লীগ ও রাতে ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ বিশেষ বর্ধিত কর্মী সভার আয়োজন করে। তিনটি ইউনিয়নের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনিসুর রহমান,সহ সভাপতি এড.আজহার,একেএম কামরুজ্জামান মনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক…

Read More

কেরানীগঞ্জে একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কারখানাটি দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর পলাশপুর এলাকায় অবস্থিত। রাত ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তিনি জানান, কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিংয়ের একটি টিনশেড ফ্যাক্টরিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে হতাহতের ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয় জানা যায়নি।

Read More

গাইবান্ধা প্রতিনিধি: হেমন্তের বিদায় লগ্নে শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ । প্রকৃতির এই ভয়ংকর রূপকে মোকাবিলা করার সামর্থ্য সাধারণ মানুষের থাকলেও বোধ শক্তির অভাবে রাস্তায় অবহেলায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন রোগীদের তা নেই । ফলে তীব্র শীত কিংবা বর্ষায় ফুটপাতে বসে শুয়ে থেকেই দিন কাটে তাদের । রাস্তায় চলাচলকারী সাধারণ পথচারীদের সেদিকে কোন খেয়াল না থাকলেও মানবিক মূল্যবোধের দিক থেকে তাদের পাশে এগিয়ে এসেছে গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশন নামে শিক্ষার্থীদের একটি সংগঠন। ১৫ ডিসেম্বর (শুক্রবার) সকালে গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন সড়কের ভবঘুরে মানসিক ভারসাম্যহীন রোগীদের শীত নিবারণের কম্বল‌ ও রান্না করা খাবার নিয়ে এগিয়ে আসে সংগঠনটি । এসময় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা রাস্তায় অবহেলায়…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত নভেম্বর মাসে হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে। আজ শুক্রবার ( ১৫ ডিসেম্বর ) দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে এগুলো হস্তান্তর করা হয়। এসময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সাংবাদিকবৃন্দ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যবৃন্দ ও ভক্তভোগীগণ উপস্থিত ছিলেন। ঘটনার বিবরণ অনুযায়ী, বিভিন্ন থানায় ৫৩ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি ( জিডি) করা হয়। এই জিডি-এর প্রেক্ষিতে পুলিশের এ সাফল্য ।এ সময় তারা বিকাশ ও নগদে ভুলবশতঃ অন্যের মোবাইল নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে ৫ জন ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে ১ লক্ষ ৫৫ হাজার টাকা উদ্ধারসহ ১৬ ফেসবুক আইডি,…

Read More

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধের কাজ উদ্বোধন হয়েছে। বোরো ফসলের সুরক্ষায় বাঁধ নির্মাণ কাজ কাংলার হাওর থেকে শুরু করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। কাবিটা নীতিমালা অনুযায়ী নির্ধারিত ১৫ ডিসেম্বরের মধ্যে জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সদর উপজেলার কাংলার হাওরে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, সদর উপজেলার পাউবোর শাখা কর্মকর্তা আতিকুর রহমান। এসময় পানি উন্নয়ন বোর্ড ও হাওর বাঁচাও আন্দোলনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন চলতি বছর জেলার ১১ উপজেলার ফসলরক্ষা বাঁধের নির্মাণের জন্য প্রাথমিক পর্যায়ে ৩৯১ টি প্রকল্পে ৭১ কোটি টাকা অনুমোদন করেছে পানি সম্পদ…

Read More

ইরানের সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরের একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদিল। এ ঘটনায় ১১ পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন আরও সাতজন। অন্যদিকে ইরানি পুলিশ সদস্যদের গুলিতে কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। শুক্রবার সকালের দিকে ঘটা এ হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে বেশ কয়েকজন যোদ্ধাও নিহত হয়েছেন। তবে নিহত যোদ্ধাদের সংখ্যা প্রকাশ করা হয়নি। খবর স্টেট টিভির। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জইশ আল আদিলের হাইকমান্ড। ভৌগোলিক বিচারে ইরানের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে। এই প্রদেশেরই একটি অংশ বেলুচিস্তান প্রদেশ,…

Read More

১৪ দলের শরিকদের ৭টির বেশি আসন ছাড় দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, শরিক দলের কাউকে বিজয়ের গ্যারান্টি দেয়া হবে না। প্রতিদ্বন্দ্বিতা ও জনপ্রিয়তার মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। জাতীয় পার্টির সাথে রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, যেকোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে করে রেকর্ড রাখতে চায় আওয়ামী লীগ। তাই আচরণবিধি নিয়ে কমিশন যে ব্যবস্থা নিয়েছে তা সকলকে মেনে চলার আহ্বান জানান তিনি। অতীতেও নির্বাচনের আগে জনগণকে প্রতারিত করেছে বিএনপি। তবে এসবের পুনরাবৃত্তি…

Read More

ভোটের লড়াইয়ে টিকে গেলেন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর। মামলার তথ্য গোপনের অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রাথী মনিরুজ্জামান বর্ষীয়ান এ নেতার প্রার্থিতা বাতিল করতে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। আপিলে তার মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির তার বিরুদ্ধে মামলার তথ্য গোপন করার অভিযোগ এনেছিলেন। শাহজাহান ওমর বলেন, আগে মার্কা ধানের শীষ ছিল। এবার প্রতীক নৌকা নিয়ে ভোট করবো। আমি তো আশাবাদী। মানুষ ব্যক্তি শাহজাহান ওমর ও প্রতীক, দুইভাবেই আমাকে ভোট দেবে। আওয়ামী লীগের ভোট আমি সব সময়ই পাই। তিনি আরও বলেন, আমি মুক্তিযোদ্ধা আপনারা জানেন। আমি বরিশাল ডিভিশনে কমান্ডার ছিলাম।…

Read More

জামালপুরে বাস-পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবহানের ছেলে শামসুল হক (৫০) এবং পিকআপভ্যানের চালক সুজা মিয়া (৪০)। নিহত আনোয়ার ও শামসুল দুজনই সবজি ব্যবসায়ী। নারায়ণপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে সবজিবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ধাক্কা লাগে পিকআপভ্যানের পেছনে থাকা একটি সিএনজির সঙ্গেও। এতে ঘটনাস্থলেই…

Read More

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানিতে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। দৈত্ব নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। একই সঙ্গে কক্সবাজার-১ আওয়ামী লীগের সালাহউদ্দিন আহমেদের আপিল আবেদন নামঞ্জুর করেছে ইসি। ফলে তার প্রার্থিতা বাতিলই থাকছে।

Read More

শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধ আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বা ইজরাইল- গাজার হামাসের যুদ্ধ এক নয়। আমাদের স্বাধীনতা যুদ্ধ শুধুই দুটো পক্ষের সেনাবাহিনী বা অস্ত্রধারীদের মধ্যে লড়াই ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিনের লড়াই সংগ্রামের মধ্যদিয়ে আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিলেন।” বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ২০২৩ তারিখ বৃহস্পতিবার ‘ময়মনসিংহ মুক্ত দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত ময়মনসিংহের ছোট বাজার মুক্তমঞ্চে অনুষ্ঠিত মহান শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে…

Read More

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: মহান বিজয় দিবসকে ঘিরে গাইবান্ধার ফুলের দোকানগুলোতে পুষ্পার্ঘ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফুল বিক্রেতারা। টানা দুদিন ধরে চলছে ফুল বিক্রেতাদের কর্মযজ্ঞ। বছরে ৭টি দিবসকে ঘিরে রমরমা হয় ফুলের ব্যবসা। এরমধ্যে মহান বিজয় দিবস অন্যতম। বিজয় দিবসকে কেন্দ্র করে আগে থেকেই গাইবান্ধার ফুল ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে গাইবান্ধা ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটে গড়ে ওঠা ফুল মার্কেটে গিয়ে দেখা যায়, প্রায় ১৫ জন থেকে ২০ জন ফুল বিক্রেতা আগে থেকে তৈরি করা ফ্রেমে ফুল সাজানোর কাজে ব্যস্ত রয়েছেন। ফুল বিক্রেতা সোহেল, বলেন আগে থেকেই অর্ডার করা প্রায় ২৫টি পুষ্পার্ঘ্য তৈরি করেছেন সোহেল। আরো…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শীত জেঁকে বসতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা নেমেছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে এবং রাতে সবচেয়ে বেশ শীত অনুভূত হয়। বেলা বাড়ার সঙ্গে সূর্যের তাপমাত্রা বাড়লে শীত কিছুটা কম অনুভুত হয়। সড়ক পথে চলাচল করা যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানায় নতুন কর্মকর্তা ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আলী মাহমুদ। এর আগে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে তিনি থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনুর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। থানায় যোগদানের আগেই ওসি মো: আলী মাহমুদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার (ইসি) এর নিকট লিখিত অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এমএম শাহীনের প্রধান নির্বাচনী এজেন্ট মো: হাবিবুর রহমান এবং স্বতন্ত্রপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ প্রাপ্ত একেএম সফি আহমদ সলমান। গত ১০ ও ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে…

Read More

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে খালেক মাহমুদ শান্ত(১৮) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শান্তের পরিবারের দাবী শান্ত মানসিক ভারসম্যহীন। আর স্থানীয়রা বলছেন শান্ত গরু পারাপার করতে গিয়ে আটক হয়েছেন। গত বুধবার রাত ১১ টায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ। আটককৃত শান্ত উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টংভাঙ্গা গ্রামের রমজান আলী কবিরাজের ছেলে। এছাড়া সে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড টেকনিক্যাল কলেজের বিএম শাখার উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্ত এলাকার ভারতীয় কাটাতার ঘেষা এলাকায় কয়েকজন যুবকসহ শান্ত সেখানে যায়।…

Read More

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহিদ বুদ্ধিজীবীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শহিদ বুদ্ধিজীবী আধ্যাপক গোলাম মোস্তাফা ও ডা. সুজাউদ্দীন আহমদ এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক নুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী…

Read More

মো: আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের অবদানের কারনে বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে নিয়ামতপুর উপজেলার বড়পুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসীর উদ্দেশ্যে একথা বলেন। বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশ মাতৃকার স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা প্রাণবাজী রেখে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। দেশ স্বাধীন করে জাতিকে লাল সবুজ পতাকা দিতে পেরেছি।বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রী…

Read More

মো: আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরের তরুন সাগর হোসেন (১৮) কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর সৈকত এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর)সকালে দরিয়ানগর পয়েন্টে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) কায়সার হামিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তরুণ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ছাতমা গ্রামের আলম মণ্ডলের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সাগর রাজশাহী শাহ মখদুম কলেজের বিজ্ঞান বিভাগে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত ৪ ডিসেম্বর তিনি গ্রামের বাড়ি এসেছিলেন। তবে কীভাবে কার সঙ্গে কক্সবাজারে গিয়েছিলেন, তা পরিবারের কেউ জানাতে পারেননি। পরিবারে বাবা-মাসহ তাঁর পাঁচ বছরের বোন…

Read More