Author: News Editor

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার চৌপথি বাসস্ট্যান্ড এলাকা থেকে গাঁজা সেবনের অভিযোগে ২ জনকে আটক করে সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এই রায় দেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন উপজেলার কলেজ পাড়ার মীরিজুল (৩৫) ও বেলতলী মেডিকেল এলাকার শাহীন (৩০)। তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় খবর আসে কিছু লোকজন চৌপথি বাসস্ট্যান্ড এলাকার চামড়াপট্টির পেছনের জঙ্গলে মাদকসেবন করছে। এ সময় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে ২ জনকে আটক করা হয়। তাৎক্ষণিক সেখানে মোবাইল কোর্ট বসিয়ে মাদকসেবিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে দুজনকে ১ মাস…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তা, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষে অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ,…

Read More

শার্শা প্রতিনিধিঃ বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করে আনা প্রায় ৪২ মেট্রিক টন (৪১,৯০০ কেজি) মহিষের চামড়া জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। প্রাণিসম্পদ অধিদপ্তরের কাগজপত্রের জটিলতার কারণে সাময়িকভাবে পণ্য চালানটি জব্দ করা হয়েছে। পণ্য চালানটি গত ১৯ ডিসেম্বর বেনাপোল বন্দরে প্রবেশ করলেও বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মীর্জা রাফেজা সুলতানা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দকৃত এ চামড়ার চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান হলো চানপুর টেনারি লিমিটেড ঢাকা। পণ্য চালানটির মেনিফেস্ট নং-৬৪৭৭৪। পণ্য চালানটি খালাসে বিল অব এন্ট্রি দাখিল করেন বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট সুপ্রিম অ্যাসোসিয়েট। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর অনুচ্ছেদ-২৯ অনুযায়ী, প্রাণী ও প্রাণীজাত পণ্য, উদ্ভিদ ও উদ্ভিজ পণ্য এবং মৎস্য…

Read More

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। দীর্ঘ ৫ বছর পর প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে সাজসাজ রব শহরজুড়ে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা সভাস্থল ঘুরে দেখেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, স্বাধীনতার পর বরিশালবাসীর সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু। শুক্রবার সেই সেতু সড়ক পথে পাড়ি দিয়ে বরিশালে আসবেন বঙ্গবন্ধু কন্যা। দেড় বছর আগে পদ্মা সেতু উদ্বোধনের পর এবারই প্রথম সশরীরে বরিশালে হাজির হবেন তিনি। ১৫ বছরে পদ্মা সেতু ছাড়া পায়রা সেতু, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু হয়েছে এ অঞ্চলে। এসব ছাড়াও ছোটবড় অসংখ্য অবকাঠামো নির্মিত হওয়ায়…

Read More

ঢাকা, ২৯ ডিসেম্বর – নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে In Aid to the Civil Power এর আওতায় ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এদিকে দ্বাদশ নির্বাচনে ভোটের…

Read More

ঢাকা, ২৯ ডিসেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালনের সু্বিধার্থে ৬৫৩ জন বিচারিক হাকিমকে আগামী ১ জানুয়ারি প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী অপরাধসমূহ আমলে নেয়া এবং তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্ত সারা দেশে ৩০০ সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৬৫৩ জন প্রথম শ্রেণির বিজ্ঞ বিচারিক হাকিমদের ১ জানুয়ারি ১০টা থেকে দিনব্যাপী আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিফিং ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে বিচারিক হাকিমদের নির্ধারিত তারিখ ও স্থানে সকাল ৯টায় নিবন্ধন সম্পন্ন করে…

Read More

নির্বাচন নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ছয় জেলায় নির্বাচনী জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা এ অনুরোধ জানান। জেলাগুলো হলো, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর ও বান্দরবান। এসব জনসভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে ২৩৩টি আসনে জয়লাভ করে। আর বিএনপি ও তার ২০ দলীয় জোট জামাতকে নিয়ে মাত্র ৩০টি সিট পায়। তারপর থেকে বিএনপির কাজ হলো নির্বাচনবিরোধী কার্যক্রম। তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর চারিদিকে বোমা হামলা, দুর্নীতি, লুটপাট,…

Read More

মনিরুজ্জামান খান পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : মানহানি মামলায় জামিন পেয়েছেন গাইবান্ধার তিন সাংবাদিক। তারা হলেন – এসময়ের যুগোপযোগী সাহসী ও অনুসন্ধানী রিপোর্টার মিলন খন্দকার, আনন্দ টেলিভিশন ও দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন, এছাড়াও অন্যদুজন হলেন মাছরাঙ্গা টেলিভিশন ও যুগান্তরের জেলা প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, এবং দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি রবিন সেন। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গাইবান্ধার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান তাদের জামিন মঞ্জুর করেন। আদালতের মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকারের বিরুদ্ধে ২০২২ সালের ২৪ এপ্রিল দৈনিক মানবজমিন পত্রিকায় “সুন্দরীর প্রেমে গ্যারাকলে চেয়ারম্যান” শিরোনামে সংবাদ প্রকাশিত…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে লালচান আলী নামে এক শিশুর শরীরে গরম চা ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মরদানা এলাকায়।পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশু পৌর এলাকার মরদানা গ্রামের মো.সুমন আলীর ছেলে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আলী অভিযোগ করে জানান,শিশু লালচানের পিতা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের সমর্থক। শিশুটি ভুল করে বাড়ীর পাশে নৌকার অফিসে যায়। এসময় নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন নামে এক যুবক গরম চা ঢেলে দেয় শিশুটির শরীরে। এতে মারাত্বক আহত হয় শিশুটি। পরে পরিবারের…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিএনপি, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে নির্বাচন বর্জনের দাবীতে মঙ্গলবার ও বুধবার (২৬ ও ২৭ ডিসেম্বর) সকালে নাগরপুর সদর, ধুবড়িয়া তে-রাস্তা বাজার ও কেদারপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন বর্জন দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেটে বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচনি তফসিল ঘোষণার প্রতিবাদ জানানোর পাশাপাশি আগামী ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সহ সভাপতি আহাম্মদ আলী রানা, এম ফিরোজ সিদ্দিকী সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, দপ্তর সম্পাদক মিজানুর…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষে মৌলভীবাজারের কুসুমবাগ এলাকায় লিফলেট বিলি করেছে মৌলভীবাজার পৌর বিএনপি। মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান এর নির্দেশনায় মৌলভীবাজার পৌর-বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু এবং পৌর-বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান এর নেতৃত্বে লিফলেট বিলি করেন পৌর বিএনপির নেতাকর্মীরা। এসময় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ, পৌর বিএনপির সিনিয়র নেতা রুনু আহমদ, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি শহিদ আহমদ জুনেদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম,…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ও ৩জন আহত হয়েছেন। বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৭ টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমতলা বাজারের নর্তন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় নিহত উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে। নিহত ছাত্র লংলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রেদোয়ানুল ইসলাম রাফি। আহতরা হলেন সিএনজিচালিত অটোরিক্সার চালক রাজনগর গ্রামের কয়নাল মিয়া (৪০), অটোরিক্সা যাত্রী পৃথিমপাশা ইউনিয়নের হোসেন আলীর ছেলে ব্যাংকার সালাউদ্দীন (৩০), টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ভুপিকা দে’ র ছেলে…

Read More

স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ৮৯ যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএম ইয়াকুব আলী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে মণিরামপুরবাসী আমাকে ভোট দেবেন। বিগত দিনগুলোতে উপজেলায় সব থেকে দুর্নীতি করা হয়েছে শিক্ষাখ্যাতে নিয়োগ বাণিজ্য, ভবদহ সংস্কারের নামে বরাদ্দকৃত অর্থ। এছাড়া এমন কোন সেক্টর নেই সেখানে দুর্নীতি করা হয়নি। নির্বাচন অবাধ সুষ্ঠু হলে শতভাগ বিজয়ের আশা নিশ্চিত করে তিনি বলেন, জনগণ নির্ভয়ে ভোট দিতে পারলে ঈগল…

Read More

মো.ফখর উদ্দিন,আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব চৌধুরী টিপু গণসংযোগ করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট এলাকায় তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগ কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচারণার শুরু থেকেই আমি ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছি । আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে প্রার্থী নির্বাচিত হবে আমরা তাঁকে গ্রহণ করে নিবো। এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, আলী আকবর, আনোয়ারা উপজেলা জাপা’র সভাপতি মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি মোঃ মোরশেদ মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ, দক্ষিণ জেলা…

Read More

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলের দিকে মধ্যনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিজানুর রহমান মিনু মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ তালুকদারের ছেলে। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এখনো জানা যায় নি। মধ্যনগর উপজেলা বিএনপি সূত্রে জানা যায়,গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার সময় মধ্যনগর উপজেলা বিএনপির কয়েকজন নেতা ঢাকায় পুলিশের হাতে আটক হয়।এর মধ্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সদস্য সচিবও…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউপির মুশরুতধুলিয়া দামেরপার এলাকার কয়েকজন প্রতিবেশী পরিবার কর্তৃক ইলিয়াস শাহ’র আবাদি জমিতে বসত বাড়িতে ব্যবহৃত নোংরা ও দুর্গন্ধময় ময়লা পানি ফেলে জমিটি নোংরা কর্দমাক্ত ও অনাবাদি করার অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, এস এম ইলিয়াস শাহ্, পিতা- মৃতঃ আলহাজ্ব সৈয়দ ইয়াকুব আলী শাহ্, গ্রাম- মুশরুতধুলিয়া দামের পার, ডাকঘর- ময়দানপুর, উপজেলা- সৈয়দপুর, জেলা- নীরফামারী। তিনি পেশাগত ও সন্তানদের পড়ালেখা করার কারনে পরিবার নিয়ে তারাগঞ্জ উপজেলার সদর ইউপি’র পাশে নিজ বাসায় বসবাস করেন। বর্তমান চাকুরী থেকে অবসর গ্রহনের পর তিনি চাষাবাদে পূর্ণমনোযোগ দিয়েছেন। কিন্ত তার পৈতৃক সম্পত্তির ৩৮১০, ৩৮১১, ৩৮৪১…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮৯ যশোর -৫ মনিরামপুর সংসদীয় আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির নির্বাহী সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আজ মঙ্গলবার(২৬ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কুলটিয়া ও নেহালপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে ঈগল মার্কার পক্ষে পথসভা ও গণসংযোগ করেন। এসময় কর্মী-সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ইয়াকুব আলীকে এক নজর দেখার জন্য মোড়ে মোড়ে নারীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এছাড়া তিনি প্রার্থী…

Read More

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে পৃথক দু’টি অভিযান চালিয়ে ৩৯ হাজার ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারিঙ্গাঘোনা এলাকার মৃত আমির হোসেনের ছেলে মোঃ সৈয়দুল আমিন (৩৫) এবং টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার মোঃ ইয়াকুবের ছেলে মো. আব্দুল খালেক(২৩)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার(২৬ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ কক্সবাজার-টেকনাফ মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপি কর্তৃক উনচিপ্রাং রাস্তার মাথায়…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাঁটুর ইনজুরির কারনে দেরিতে প্রচারণায় নেমেছেন নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে তৃতীয় দিনের মত প্রত্যন্ত অঞ্চলে ভোট চাইতে ছুটে চলেন তিনি। সকালে নড়াইল শহর থেকে রওনা হয়ে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে পৌছায় মাশরাফি সেখানে উপস্থিত নেতাকর্মী ও জনতার সাথে কুশল বিনিময় করেন। এরপর দরি-মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় অংশ নিয়ে সকলের কাছে ভোট চান তিনি। এসময় মাশরাফি বলেন, আপনারা কষ্ট করে হলেও কেন্দ্রে যাবেন। অবশ্যই আমি আপনাদের ভোট চাই।…

Read More

জোবায়ের হোসেন,ফেনী প্রতিনিধি : ফেনীতে বল খেলতে গিয়ে সাত তলা ভবন এর ছয় তলার বারান্দা থেকে পড়ে সায়ান সাইফুল নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের মাস্টার পাড়ার করিম উল্যাহ আজাদের ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়। স্থানীয় কাউন্সিলর আশরাফুল আলম গিটার জানান, ফেনী সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক সাইফুল ইসলাম শামীম স্ত্রীসহ দুই সন্তান নিয়ে সাত তলা ভবনের ছয় তলা ভাড়ায় থাকেন। বুধবার সন্ধ্যায় বাসার বারান্দায় বল খেলছিল সায়ান সাইফুল। খেলার সময় বল নিচে পড়ে যায়। বল দেখতে বারান্দার পকেট গেট খুলতেই সে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুই ভাইবোনের মধ্যে সায়ান সাইফুল বড় ছিল।…

Read More