- আজ মহাষষ্ঠী
- চোরাচালানের প্রতিবেদন প্রকাশেই কি খুন হলেন সাংবাদিক আলিফ?
- নেত্রকোনায় হাত-পা বাঁধা অবস্থায় মিশুকচালক রুকনের মরদেহ উদ্ধার
- বইয়ের প্রলোভনে ছাত্রীকে যৌন নিপীড়ন, কেন্দুয়ায় অভিযুক্ত দপ্তরি
- দুর্গাপুরে পুলিশের তল্লাশি: ইয়াবাসহ যুবক পুলিশের জালে
- কৃষিতে অসামান্য অবদান: নেত্রকোনায় ২৫ নারীকে সম্মাননা
- নেত্রকোনায় ইয়াবা পাচারের অভিনব ছক ফাঁস, বই কেটে লুকানো ছিল মাদক
- কালভার্ট নির্মাণ শেষ, দেড় মাসেও নেই সংযোগ সড়ক
Author: News Editor
আল নোমান শান্ত দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহীর নেতৃত্বে মিছিলে মানুষের ঢলে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার সমর্থক তেরী বাজার বালুর ঘাট এলাকায় মিলিত হন। সেখানে নৌকা প্রতীকের প্রার্থী মোশতাক আহমেদ রুহী সবার উদ্দেশ্যে বলেন, দুর্গাপুরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রচার-প্রচারণায় মানুষের যে সাড়া পেয়েছি ৭ জানুয়ারী নৌকার বিজয় হবে ইনশাল্লাহ। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাত তুলে নৌকা মার্কায় ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। পরে এক বিশাল মিছিল বের হয় সেখানে…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : অনেক কাঠ খড় পুড়িয়ে প্রতিবন্ধী কার্ড হয়েছে তবে হাতে কার্ড থাকলেও দেড় বছরে ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী ভাতা। সমাজসেবা অফিসের লোকজনের পেছনে দিনের পর দিন ঘুরলেও ব্যবস্থা হয়নি ভাতার। বদলে পেয়েছেন কেবলই অবহেলা আর আশ্বাস। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের দেশওয়ালীপাড়া এলাকার বাসিন্দা ফুলন ঋষি (১০) এর সঙ্গে। তার পরিবারের সদস্যরা সমাজ সেবা অফিসে দীর্ঘদিন ঘুরতে ঘুরতে এবার হতাশ হয়ে যেন বাড়ি ফিরছেন। প্রতিবন্ধী কার্ড সূত্র বলছে,ফুলন ঋষি নামের প্রতিবন্ধী কার্ডটি ২০২২ সালের আগস্ট মাসের ৮ তারিখ প্রদান করা হয়েছে। এ পর্যন্ত ১ বছর ৪ মাস ২৬ দিন পেরিয়ে গেলেও তার ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী ভাতা।…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন সিটি কলেজপাড়া এলাকা থেকে ১ টি ওয়ানশুটারগান ও ১ টি মোটরসাইকেলসহ অস্ত্র ব্যবসায়ী ইমরুল হাসান ইমরান (২১) ও তোফায়েল আহম্মেদ অভি(২৪)কে গ্রেফতার করে র্যাব-৬ এর একটি চৌকস টীম। গ্রেফতারকৃৃত ইমরুল হাসান ইমরান ঝিকরগাছা থানার কাটাখালী গ্রামের রফিকুল ইসলামের পুত্র ও তোফায়েল আহম্মেদ অভি একই থানার কৃষ্ণনগর গ্রামের কামরুল হাসান রতনের পুত্র। এ সংক্রান্ত বিষয়ে র্যাব -৬, সিপিসি – ৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন সিটি কলেজপাড়া এলাকায় দুইজন ব্যক্তি মাদকদ্রব্য নিজ…
নীলফামারী প্রতিনিধি: খুব বেশিদূর দেখা যায় না। শীতল বাতাসে হাড় কাঁপুনি দিয়ে উঠে। খেজুর রসের মন মাতানো ঘ্রাণ। শিউলিসহ বাহারি ফুলে ভরে ওঠে পথঘাট, বাড়ির আঙিনা। ঘাসের ওপর শিশির কণা, তাতে আবার সূর্যের সোনালি আলো পড়ে সৃষ্টি হয় মুগ্ধতার আভা। প্রতিটি ঘরে চলে পিঠা-পুলি বানানোর তোড়জোড়। খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে উত্তাপ গ্রহণের দৃশ্য- এ সবকিছু জানিয়ে দেয় শীতের আগমনী বার্তা। শীত এলে প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করে। গাছের পাতা ঝরে পড়তে শুরু করে হলদে হয়ে। চারপাশটা কেমন জানি নিস্তব্ধতায় ভরে যায়। প্রকৃতি তার চির সবুজ প্রাণ হারিয়ে ফেলে। শুষ্কতা বিরাজ করে সর্বত্র। প্রকৃতির মতো শীতকাল মানুষের জীবনেও মলিনতার ছাপ…
জেলা প্রতিনিধি, নড়াইল: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মাশরাফীকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা শহরের মহিষখোলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এসময় লিটু বলেন, এই স্বল্প সময়ে সব কেন্দ্রে এজেন্ট দেওয়া, পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজ ইচ্ছায় সরে দাঁড়াচ্ছি। পাশাপাশি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষনা দেন তিনি। এর আগে গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত টেলিভিশন প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জেন্টুর শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কর্ণ খালি বাজারে এ নির্বাচনী সভা অনু্ষ্ঠিত হয়। বৈঠকে বিএনএফের সমর্থক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের টেলিভিশন প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু। টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, বিএনএফের কর্মী সমর্থকরা।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা টু পলাশবাড়ী সড়কের রাইচমিল নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে বিজিবি বহনকারী টহলটিমের একটি পিকআপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির ৫ সদস্যসহ মোট ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ ৫ জানুযারী শুক্রবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে জে আর পরিবহণ নামের একটি যাত্রীবাহি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলো। পথে বাসটি রাইচমিল এলাকায় পৌছিলের হঠাৎ করে পলাশবাড়ীর দিকে আসা বিজিবি বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় আহত হয়…
গাইবান্ধা প্রতিনিধি: রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গাইবান্ধার সাদুল্লাপুর জোনাল অফিসে বৃদ্ধি পেয়েছে দালালের দৌরাত্ন্য। এ অফিসকে ঘিরে গড়ে উঠছে তদবিরকারী ও দালালচক্রের বিশাল নেটওয়ার্ক। তারা নতুন লাইন দেওয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এরই মধ্যে সুমন মিয়া নামের এক নামধারী ইলেকট্রিশিয়ান সেচ লাইন দেওয়ার নামে প্রতিবন্ধী জহুরুল ইসলামকে ভূয়া রশিদ দিয়ে ১ লাখ ৪৪ হাজার ১১৫ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে প্রতিবন্ধী জহুরুল ইসলাম সেচের জন্য গত বছরের ফেব্রয়ারি মাসে বরেন্দ্র থেকে লাইসেন্স প্রাপ্ত হয়। এরপর পল্লী বিদ্যুতের সাদুল্লাপুর জোনাল অফিসে লাইন নির্মাণের আবেদন করতে…
আমিনুল হক, সুনামগঞ্জ দ্বাদশ সংসদ নির্বাচনে জন্মস্থাানের মাটিকে ভালোবেসে জীবন সায়াহ্নে এসে এ জীবন মানুষের সেবায় উৎসর্গ করতে চান সুনামগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। অন্যদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাধারণ মানুষ যাহাতে শান্তিতে বসবাস করতে পারে, কোন প্রকার অপশক্তি সিন্ডকেটের কাছে মানুষ জিম্মি না হয় সেই লক্ষে কাজ করছেন বলে তিনি অঙ্গিকার করছেন। ড. সাদিক তিনি তার আঞ্চলিকতাকে লালন করে মানুষের মন আকৃষ্ট করার চেষ্টা করছেন। সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। নির্বাচন করতে এসে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা ঘুরে বঞ্চনা ও অবহেলার চিত্র দেখে ব্যাথিত। তার নির্বাচনী প্রতিটি সভায় মন্ত্রমুগ্ধ বক্তব্য শোনার জন্য…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরির নগদ টাকা এবং চোরাই কাজে ব্যবহৃত ১টি বোরকা উদ্ধারসহ আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায় জানান, গত (১৭ডিসেম্বর) রাত অনুমানিক সাড়ে ১০টা হইতে রাত সোয়া ১১ টার মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউপির অন্তর্গত সাতগাঁও বাজারে মোঃ আব্দুস সোবহান এর মালিকানাধীন সাতগাঁও টেলিকম দোকান হইতে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়। এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের এর পর মামলাটি তদন্ত শুরু করে থানা পুলিশ। মামলা দায়ের এর পর হইতে শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষন রায় এর সার্বিক তত্বাবধানে ও পুলিশ…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে আজ মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। যা বর্তমান ডিজিটাল বাংলাদেশের মানুষ ভোগ করতে শুরু করেছে। তাই এই নির্বাচনে আওয়ামীলীগকে আরও শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। তাই মনে রাখতে হবে কোন স্বাধীনতা বিরোধী অপশক্তি যেন এদেশে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। স্বাধীনতা বিরোধীরা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ শতবছর পিছিয়ে যাবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ই জানুয়ারী বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া হাই স্কুল মাঠে বিশাল নির্বাচনী পথসভায় বক্তব্যে তিনি একথা বলেন। বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, আমাকে যারা তিরস্কার করেছিলেন, আমি তাদেরকে বলতে চাই। আমি শিখিনি যারা নৌকা পায় তাদেরকে তিরস্কার করতে হবে। বিগত দশ বছর ধরে আমাকে এবং আমার বাবাকে অপমান করেছেন। আমি বলতে চাই, আমি আপনাদের আমার বাবার চেয়েও বেশি মূল্যায়ন করবো।আমি ভালবাসা দিয়ে আপনাদের মন জয় করবো। জাতির পিতার স্বপ্নপূরণে আমি স্মার্ট মৌলভীবাজার বিনির্মাণ করবো। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মৌলভীবাজারের চৌমুহনায় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই জনসভায় মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হন। মিছিলে স্লোগানে খন্ড…
রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন-১২ নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে চলছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর প্রচার ও প্রচারণা। বিভিন্ন স্থানে আজ তারা গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তারই অংশ হিসাবে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডিমলা উপজেলার বিজয় চত্বরে মিছিল ও পথসভা করেছেন জাতীয় পার্টি। এদিন এ এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে খন্ড খন্ড মিছিল সহকারে পথসভাস্থলে জড়ো হয় তারা। পরে সেখানে পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও উপজেলা সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) তছলিম উদ্দিন। মনোয়ার হোসেনের সঞ্চালনায় এ…
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত বার্ষিক কর্মপরিকল্পনার আওতায় স্টেকহোল্ডারদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আইকিউএসি এর সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাহবুব রব্বানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী । সভায় বক্তারা অভিযোগ করার পদ্ধতি ও অভিযোগের…
মশিউর রহমান ১৪১ জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে এক স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর ও পোস্টারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার ( ৩ জানুয়ারি) রাত আনুমানিক দিকে উপজেলার কান্দারপাড়া বাজারে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদের ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। নির্বাচনী অফিসে ভাংচুর ও আগুন দেয়ার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিককে প্রধান আসামী করে আওয়ামীলীগের ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০থেকে ১৫ জন ব্যক্তিদের আসামি করে মোঃ মশিউর রহমান মোর্শেদ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন । বিবাদীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউপি…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে বাংলাদেশ তরীকত ফেডারেশন এর চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সংসদ সদস্য প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ডেকে এই ঘোষণা দেন তিনি। এবারের নির্বাচনে ফুলের মালা প্রতীক পেয়েছিলেন সৈয়দ নজিবুল বশর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে আমি আগামী ৭ জানুয়ারির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি সবসময় ফটিকছড়িবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকব। আমি যদি…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত ডিআইজি) হামিদুল আলমকে সাময়িক বরখাস্তের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি তাকে পুলিশ অধিদফতরে সংযুক্ত করার বিষয়েও বলা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) ইসির উপ-সচিব মিজানুর রহমানের সই করা এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে জানানো হয়। ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অতিরিক্ত কমিশনার হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করার বিষয়ে অনাপত্তির অনুরোধ করা হয়েছে। পুলিশ কর্মকর্তাকে প্রস্তাবিত কর্মস্থলে সংযুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি দিয়েছে। এর আগে স্ত্রীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে হামিদুল আলমকে…
ভোটের দিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এক বিজ্ঞপ্তিতে তারা জানায়-আগামী ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলাচল করতে পারবে না ট্যাক্সিক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক। এছাড়াও, মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ৫ জানুয়ারি রাত বারোটা থেকে ৮ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত। তবে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পর্যেবক্ষক দল ও জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এর আওতামুক্ত থাকবে। চলাচল করতে পারবে নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত স্টিকারযুক্ত গাড়ি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোটের দিন প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে…
মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের রেভল্যুশনারি গার্ডের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় প্রায় ১০৩ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম। খবর বিবিসি। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ইরিব বলেছে, দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে সাহেব আল-জামান মসজিদের কাছে একটি মিছিলে ঘটানো বিস্ফোরণে অনেকে আহত হয়েছেন। কেরমানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে এটি বলছে, এ হামলা একটি সন্ত্রাসী হামলা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সড়কে বেশ কয়েকটি মরদেহ পড়ে আছে। জেনারেল সোলাইমানির স্মরণ অনুষ্ঠানের অংশ হিসেবে বুধবার তার কবর অভিমুখে যাচ্ছিলেন শত শত লোক। ২০২০…
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ব্যয় নির্বাহের লক্ষ্যে ভোটের আগের দুই দিন (শুক্রবার ও শনিবার) তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩ জানুয়ারি) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাঠান। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের আগের দুই দিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির উল্লিখিত দিনে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা বা কর্তৃপক্ষ কর্তৃক ভোটকেন্দ্র ও ভোটগ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন ও আর্থিক…

