Author: News Editor

মশিউর রহমান জামালপুরের সরিষাবাড়ীতে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপরদিকে সকাল ১১টার দিকে পৌরসভার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আবদুর রশীদের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নৌকার এজেন্ট মুমিনুল ইসলাম ও রমজান আলী আহত হয়েছেন। মুমিনুলকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর…

Read More

একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ‘অবৈধ নির্বাচন’ বর্জন ও হরতালের সমর্থনে রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে তিনি এসব অভিযোগ করেন। রিজভী বলেন, আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি বলেও জানান তিনি। অভিযোগ করেন, ক্ষমতা হারানোর ভয়ে আগের রাতেই ব্যালট বাক্স ভরে রেখেছে। রিজভী আরও বলেন, এই সরকার পতনের জন্য বিএনপির আন্দোলন চলমান থাকবে। এ সময় দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানান রিজভী।

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে নোয়াখালীর বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমী কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দিয়ে ওবায়দুল কাদের বলেন, উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ করে বিএনপি এবং তার সমমনরা আন্দোলনে পরাজিত হয়েছে। তাদের ভোট বর্জন প্রমাণ করছে যে ভোটাররা তাদের বর্জন করেছে। তিনি বলেন, আজকে সারা বাংলাদেশে যে পরিবেশ, যে উৎসব, শান্তিপূর্ণ পরিস্থিতি এটা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও ভায়োলেন্সের আশ্রয় নিয়েছে…

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে ভোট দিয়েছেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে নিজেকে ভোট দিতে পারছেন না। তাই ঢাকার ধানমন্ডির ভোটার হিসেবে তিনি ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনে (ইসি) দাখিলকৃত হলফনামায় শেখ হাসিনা তার বাসার ঠিকানা হিসেবে ধানমন্ডি ৫ নম্বর সড়কের ‘সুধাসদন’ উল্লেখ করেছেন। এই বাড়ি ঢাকা-১০ আসনের অন্তর্ভুক্ত। শেখ হাসিনা এই আসনের ভোটার। সে…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আজকে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুর আসনের খেদাপাড়া ইউনিয়নের ৫ নং হেলাঞ্চী ওয়ার্ডে ঈগল প্রতীকের এসএম ইয়াকুব আলীর কর্মী সাবেক মেম্বার সাধন ও মশিয়ারকে নৌকা প্রতীকের স্বপন ভট্টাচার্যের কর্মীরা মারধর করে। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে মনিরামপুর উপজেলার কৃষ্ণবটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনাটি ঘটে। আহতর সাবেক ইউপি মেম্বার সাধন ও মশিয়ার রহমান। তারা দুজনেই- উপজেলার হেলাঞ্চি গ্রামের বাসিন্দা । প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকেই তারা ঈগল প্রতীকের পক্ষে কেন্দ্রের সামনে কাজ করছিলেন। হঠাৎ করেই একদল লোক তাদের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায়…

Read More

নরসিংদীর বেলাব উপজেলায় কয়েকটি ব্যালটে সিল মারার অভিযোগে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। রোববার (৭ জানুয়ারি) সকালে বেলাব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নম্বর- ১৩৪) কেন্দ্রে কিছু অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৫৩৪ জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২৫০ বস্তা (১১ হাজার ২৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারে জড়িত তিনজনকে আটক এবং চোরাচালানের কাজে ব্যবহৃত চিনি বহন করা একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ভোরে পৌর শহরের সাব-রেজিস্টার অফিস সংলগ্ন এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছেন,জামালপুর জেলার সদর উপজেলার বাদেচান্দি গ্রামের মো. আঃ ছাত্তারের ছেলে মো. সোহাগ আলী (২১), ময়মনসিংহের গলগন্ডা গ্রামের আবু সাইদের ছেলে মো. হৃদয় (২৭),ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনিরামবাড়ি গ্রামের স্বপন মিয়ার ছেলে সুমন মিয়া (২১)। পুলিশ জানায়,ভারত থেকে চোরাই…

Read More

আজ ৭ জানুয়ারি রবিবার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট নেওয়া হবে। স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট নেওয়া হবে। এবার সবচেয়ে বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ইসির আশা, আজ উৎসবমুখর ভোট হবে। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা। বিএনপির ভোট বর্জন ও প্রতিহত করার ঘোষণাও এ নির্বাচনের জন্য চ্যালেঞ্জ। জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন…

Read More

বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনের ৪২ হাজার ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে। এদিন ৩০০টি আসনে ভোট নেওয়ার কথা থাকলেও একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ এ ভোট বাতিল করা হয়েছে। ইসির তথ্য অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৯৬৯ জন প্রার্থী। তাদের মধ্যে ৯৬ জন নারী ও দুজন তৃতীয় লিঙ্গের (হিজড়া), বাকি সব পুরুষ। এ নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দলের বর্জনের মধ্যে এ নির্বাচন শেষ হতে যাচ্ছে। আজ ভোটের দিন বিএনপিসহ কয়েকটি দল হরতাল কর্মসূচিও পালন করছে। এসব দলের বর্জনের…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে নিজ ঘর থেকে দুদু মিয়া (৩০) নামে এক চা-দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পৌর শহরের চর মুক্তারপাড়া এলাকার তঁার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত চা-দোকানি দুদু মিয়া ওই এলাকার মৃত দুখু মিয়ার ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,প্রতিদিনের মতো আজ সকালে দুদু মিয়া তার দোকানে যায়। তখন সে স্বাভাবিক ছিল। বিকেলে তার নিজ ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দুদু মিয়ার নিথর দেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে দুর্গাপুর থানার…

Read More

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কিছু মালামাল পুড়ে গেছে।মূহুর্তের মধ্যেই আগুনের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পরে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয়সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াই টার দিকে দুর্বৃত্তরা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে।এতে কোন বড় ধরনের ক্ষয় ক্ষতি হয় নি বলে জানা যায়। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত…

Read More

আমিনুল হক, সুনামগঞ্জ আজ ভোটের দিন। ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ নিয়ে সুনামগঞ্জ জেলার সর্ববৃহৎ আসন। মৎস-পাথর-ধানের রাজধানী খ্যাত এই আসনটির দিকে সবার নজর। কে হচ্ছেন এই আসনের এমপি। আওয়ামীলীগের মনোনয়নের জন্য কেন্দ্রীয় হাইকমান্ডে দৌড়ঝাপ কারও কমতি ছিল না। অবশেষে সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. রনঞ্জিত নৌকার কান্ডারী হন। তৎপরবর্তী সময়ে কেন্দ্রীয় আওয়ামীলীগ স্বতন্ত্র নির্বাচন করার অনুমতি প্রদান করলে জেলা আওযামীলীগের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিন্তু সুনামগঞ্জ-১ আসনে এবার নৌকার মনোনয়ন পাননি ‘আলোচিত-সমালোচিত’ সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি শক্ত অবস্থান গড়ে তুলছেন। তাঁর মধ্য দিয়ে নৌকার প্রার্থীর ‘শক্ত’ প্রতিদ্বন্দ্বী আরও একজন রয়েছেন জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক শ্রমীকলীগ জেলা সভাপতি সেলিম…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে না-এমন আশঙ্কার কথা প্রকাশ করে তিনি শনিবার (৬ জানুয়ারি) বিকেলে তার ফেইসবুকে সোস্যাল মিডিয়াতে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় মুঠোফোনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, ‘ভোটের পরিবেশ এতদিন ভালো ছিল। এখন সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগও নেই।’ তিনি বলেন, ‘গতরাতে আওয়ামী লীগের প্রার্থী (মো. শাহাব উদ্দিন) প্রত্যেক…

Read More

ভোটার নম্বর, কোন এলাকার ভোটার, ভোট কেন্দ্রের নাম ও ঠিকানা সংবলিত বিস্তারিত তথ্য এখন হাতের মুঠোতেই। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা–সংক্রান্ত অ্যাপে নির্বাচন সম্পর্কিত সব তথ্যই রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি বা (smart election management BD) স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ নামে একটি অ্যাপ গত নভেম্বরে উদ্বোধন করেছে। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে ইসির অ্যাপটি পাওয়া যাচ্ছে। গুগল থেকে অ্যাপটি লাখের বেশিবার নামানো হয়েছে। স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ অ্যাপটিতে প্রবেশ করে প্রথম ভাষা নির্বাচন করতে হবে। এরপর ভোটার নিজের নম্বর জানতে চাইলে প্রথমে জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে যাচাই করতে হবে।…

Read More

নির্বাচনের প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত প্রশ্নে মতোবিরোধের কারণে এবারের নির্বাচনে কাঙ্খিত সেরকম রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা হছে না। নির্বাচনী সার্বজনীনতা প্রত্যাশিত মাত্রায় হয়নি— জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। আরও বলেন, এবারের নির্বাচনে ২৮টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৯৯টি আসনে এক হাজার ৯৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতহীন ও অংশগ্রহণমূলক নয়, তা বলা যাবে না। সিইসি বলেন, আমরা বিশ্বাস করি আলাপ-আলোচনা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমঝোতায় উপনীত হয়ে যেকোনো রাজনোইতিক সংকটের নিরসন সম্ভব। নির্বাচন বর্জনকারী দলসমূহ সহিংস পন্থা পরিহার করে কেবল শান্তিপূর্ণ…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন উঠিয়ে আনা কঠিন হবে। শনিবার (০৬ জানুয়ারি) সংসদ নির্বাচনের আগের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এমন মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ট্রেনে আগুন দিয়েছে। ভোটকেন্দ্রেও আগুন দেওয়ার চেষ্টা হচ্ছে। যারা হরতাল দিয়েছে, তারাও বলেছিল তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। আমরা বিশ্বাস করেছিলাম শান্তিপূর্ণভাবে ভোটারদের ভোটবিরোধী প্রচারণা চালাবে। সিইসি বলেন, আগুন দেখে আমরা দুঃখ ভারাক্রান্ত। কোনো দল যদি এটি করে থাকে, এটি অমার্জনীয় অপরাধ বলে মনে করি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কতটা নিয়ন্ত্রিত হবে সেটা ভবিষ্যৎ বলবে। সর্বাত্মক চেষ্টা হচ্ছে। তবে কোনো একটা বিরোধী…

Read More

 বেনাপোল এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনের নিরাপত্তার কথা বিবেচনা করে দুই অঞ্চল থেকে ৩২টি ট্রেনের ২ দিন চলাচল স্থগিত করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) দুপুরের কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে এসে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান সাংবাদিকদের এসব কথা বলেন। কামরুল আহসান বলেন, কিছু লোকাল ট্রেন যেগুলোর দিনের বেলাতে মুভমেন্ট কম থাকে এমন পূর্বাঞ্চলের ২০টি এবং পশ্চিমাঞ্চলের ১২টি ট্রেন এ দুইদিন চলবে না। লোকাল ট্রেনগুলো বন্ধ রাখা হলেও আন্তঃনগর সব ট্রেন আগের মতোই চলাচল করবে। কেন স্থগিত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, যাত্রীর মুভমেন্ট কম থাকার কারণে এ ট্রেনগুলো সাসপেন্ড করা হয়েছে। এ ট্রেনে আমাদের যেসব কর্মচারী আছে তারা অন্য…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই বিদ্যালয়টি মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে দু’টি মোটরসাইকেলে ৪জন যুবক বিদ্যালয় গেটের বাহিরে অবস্থান নিয়ে স্কুলের ভিতরে প্লাস্টিকের বোতলে কেরোসিন ছুড়ে স্কুলের দরজায় মারে। এসময় দরজায় আগুন লাগলে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। বিদ্যাললটির ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর গাফ্ফার বাবলু জানান, এই স্কুলে নৈশ্য প্রহরী ও গ্রাম পুলিশ পাহারায় ছিল। অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুনে স্কুলটির শিক্ষক মিলনায়তনে কিছু অংশ ও আসবাবপত্র পুড়ে গেছে।…

Read More

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা  ও জেলা প্ররশাসকের কাছে লিখিত অভিযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন। অভিযোগে বলা হয়, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বীর নারী সমর্থকের মাধ্যমে গ্রামে গ্রামে টাকা ছড়িয়ে ভোট কিনছেন। তারা প্রতিদিন বিভিন্ন গ্রামে গিয়ে সুকৌশলে নারী ভোটারদের টাকার বিনিময়ে ট্রাক মার্কায় ভোট দেয়ার জন্য বেআইনি প্রলোভন দেখাচ্ছে এবং টাকার বিনিময়ে ভোট কিনছেন। এই ভোট ক্রেতাদের আচরনে জনমনে বিরূপ প্রভাব পড়ছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ…

Read More

মশিউর রহমান, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম টুকন (সোনালি আঁশ) ভোটগ্রহণের মাত্র ১৭ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দলের অসাংগঠনিক কর্মকাণ্ড, দূর্বল নেতৃত্ব ও কেন্দ্রীয় অসহযোগিতার অভিযোগে তিনি এ সিদ্ধান্ত নেন। শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া গ্রামের নিজ বাসায় অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম টুকন বলেন, নির্বাচন পরিচালনা কমিটি ও উপদেষ্টাবিহীন নামধারী সংগঠন তৃণমূল বিএনপি। আমার মতো সংগঠকের জন্য এ সংগঠন নয়। নির্বাচনের মাধ্যমে সারাদেশের প্রার্থীদের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের প্রচার-প্রচারণাই উদ্দেশ্য। সঠিক নেতৃত্বের জন্য এ সংগঠন নয়, বিধায় তৃণমূল বিএনপি থেকে সকল সম্পর্ক ছিন্ন করে দ্বাদশ…

Read More