Author: K.M. Shakawat Hosen

নিজস্ব প্রতিবেদক: “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে নানা আয়োজনে এদিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সর্বস্তরের অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক শাহীন মিয়ার সঞ্চালনায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম এর সভাপতিত্বে প্রধান অতিতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসান। অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: “দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে নানা আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এদিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং সর্বস্তরের অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকনের সঞ্চালনায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালবাসা আর বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় মুক্ত দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরের ভবন প্রাঙ্গণে প্রজন্ম ৭১ ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার পাহাড়ি বনাঞ্চল থেকে চুরি করা শাল গজারিসহ বিভিন্ন প্রজাতির কাটা গাছ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মো. মজনু প্রামানিক এ তথ্য নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে বনের গাছ চুরির অভিযোগ থাকলেও গতকাল রবিবার বিকেলে দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাছ জব্দ করা হয়। রেঞ্জ কর্মকর্তা মো. মজনু প্রামানিক বলেন, গভীর রাতে সরকারি বাগান থেকে গাছ কেটে নেওয়ার খবর বন বিভাগে পৌঁছে। পরে ঘটনাস্থলে গিয়ে আমরা গাছ কাটার প্রমাণ। স্থানীয়দের সহযোগিতায় অনুসন্ধান চালিয়ে গতকাল রবিবার বিকেলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. মিয়া হোসেনের বাড়ির খড়ের গোলার নিচে লুকিয়ে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) মো. নূরুল ইসলাম (এনায়েত) এর বিরুদ্ধে সেবার বিনিময়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি প্রতিষ্ঠানে বিনা খরচে চিকিৎসা পাওয়ার কথা থাকলেও প্রাণিসম্পদ দপ্তরে গেলে চিকিৎসা ভেদে দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দাবি করতেন তিনি- এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সোমবার (৮ ডিসেম্বর) অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নূরুল ইসলাম এনায়েত বলেন, ‘সরকারি সেবার ক্ষেত্রে টাকা নেওয়া আমার ভুল হয়েছে। বিষয়টি বুঝতে পেরে ছাগলের মালিকের আড়াইশো টাকা ফেরত দিয়েছি। আমার চাকরির সময় খুব বেশি নেই, বিষয়টি বড় করে দেখার দরকার নেই। এরকম আর হবে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা ও পৌরসভার ইমাম, খতিব এবং উলামা মশায়েখ গনের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা সদর ও পৌরসভার ইমাম, উলামা মশায়েখগন এই মতবিনিময় সভার আয়োজন করে। নোয়াবন্ধ আলিম মাদরাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম ও হাফেজ মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি, নেত্রকোনা-২ আসনের মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আজ ৮ ডিসেম্বর নেত্রকোনা ট্র্যাজেডি দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠীসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা জেলা শহরের অজহর রোডস্থ উদীচী শিল্পীগোষ্ঠী কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায়। এ হামলায় কিশোরসহ উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ম-সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক্স যাদব দাসসহ আটজন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, শামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জেএমবি কমান্ডার আসাদুজ্জামান, সালাহ্উদ্দিন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফসা বেগমের বিরুদ্ধে অনিয়ম, আর্থিক অসঙ্গতি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের ছয় শিক্ষক। সোমবার (৮ ডিসেম্বর) সকালের দিকে ওই শিক্ষিকা আনিত অভিযোগ অস্বীকার করেন। এরআগে গত রবিবার বিকেল ৩টার দিকে এই অভিযোগ জমা দেওয়া হয়। তবে হাফসা বেগম অভিযোগগুলোর সবকটিই ভিত্তিহীন বলে দাবি করেছেন। অভিযোগকারী শিক্ষকদের দাবি- সহকারী শিক্ষক মোহাম্মদ আলমগীরের দীর্ঘ অনুপস্থিতি গোপন করা হয়েছে, বিদ্যালয়ের আয় ব্যাংকে জমা না রেখে হাতে রাখা হয়, তিন মাসের প্রভিডেন্ট ফান্ড বকেয়া, এক শিক্ষকের স্বাক্ষর জাল করে এনজিও থেকে ঋণ উত্তোলনের চেষ্টা, অতিরিক্ত সরকারি…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঠারোবাড়ি-কেন্দুয়া সড়কের মরিচপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক ছোটন মিয়া (৩২) নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোটন মিয়া রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা গ্রামের মৃত পসর আলীর ছেলে। নসিমন ট্রলিতে মালামাল পরিবহন করাই ছিল তাঁর পেশা। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ছোটন মিয়া তাঁর ধানের খড় বোঝাই ট্রলি নিয়ে রোয়াইলবাড়ির আমতলা থেকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা গ্রামে যাচ্ছিলেন। গন্ডা ইউনিয়ন এর মরিচপুর এলাকায় পৌঁছালে আনোয়ার সিমেন্ট গ্রুপের একটি ১০ টন ধারণক্ষমতার খালি ট্রাক পেছন থেকে ট্রলিটিকে পরপর তিনবার ধাক্কা দেয়। এতে ট্রলিটি সড়ক থেকে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই ছোটন মারা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে ৬ ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার লক্ষীপুর গ্রামে প্রকৃতির পাঠশালায় শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন এই আয়োজন করে। এতে শতাধিক প্রান্তিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়। এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফিউল ইসলাম রাফি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখর হাগিদক। এতে প্রধান আলোচক ছিলেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক পরাগ রিছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পলাশ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম.এ. নজরুল। অনুষ্ঠানের আয়োজকরা জানান, সাধারণ মানুষের কল্যাণে শহীদ সন্তোষ স্মৃতি…

আরও পড়ুন

অনলাইন ডেস্ক: সাম্রাজ্যবাদ , সামন্তবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ নেত্রকোনা জেলার আহবায়ক মাস্টার মতিউর রহমান আজ রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শোক ও শ্রদ্ধায় চির বিদায় নেন। অসংখ্য শ্রমিক-কৃষক-জনগণের অশ্রু বিসর্জন ও শোক-নিরতায় বর্ণাঢ্য জীবনের ইতি টানেন সর্বজন শ্রদ্ধেয় মাস্টার মতিউর রহমান। সকাল ৬ টায় শহরের আরামবাগে তিনি তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মতিউর রহমানের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সমাধিতে শ্রদ্ধার্পণ করেন। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ’র ময়মনসিংহ জেলা কমিটির পক্ষে সমাধিতে পুস্পার্পণ করেন এনডিএফ কেন্দ্রিয় নেতা ও কৃষক সংগ্রাম সমিতির ময়মনসিংহ জেলা সভাপতি কামরুজ্জামান সাজ, ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রিয় যুগ্ম-সম্পাদক ও ময়মনসিংহ জেলা এনডিএফ’র সেক্রেটারী তফাজ্জল হোসেন, গণতান্ত্রিক মহিলা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দুর্গাপুর মুক্ত দিবস। এ দিবস উপলক্ষে গত শনিবার রাতে স্থানীয় শহীদ সন্তোষ পার্কে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ এর আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা একে একে শহীদ মিনার চত্ত¡রে সমবেত হন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে ১মিনিট নীরবতা পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় দুর্গাপুর। শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযোদ্ধাদের বীরত্বের কারণেই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া স্মরণ করছে ৭ ডিসেম্বর হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ও রাজাকার-আলবদরদের কবল থেকে মুক্ত হয় কেন্দুয়া থানা। স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং সর্বস্তরের মানুষ এ দিনটিকে উপজেলাটির মুক্তির ইতিহাসের এক গৌরবময় অধ্যায় হিসেবে প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছেন। দীর্ঘ নয় মাসের প্রতিরোধ- মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়ে কেন্দুয়ায় ছিল একের পর এক আক্রমণ ও প্রতিরোধের ইতিহাস। ১৯৭১ সালের ডিসেম্বরের প্রথমদিকে যখন পাকিস্তানি বাহিনীর প্রতিরোধ দুর্বল হয়ে আসে, তখন মুক্তিযোদ্ধারা সমন্বিত আক্রমণের সিদ্ধান্ত নেন। ৬ ডিসেম্বর গভীর রাতে কয়েক দলে বিভক্ত হয়ে মুক্তিযোদ্ধারা কেন্দুয়া থানা চারদিক থেকে ঘিরে ফেলেন। ৭ ডিসেম্বর সকালে গেরিলা…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সভাপতি, নেত্রকোনা -২ (নেত্রকোনা- বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। রবিবার (৭ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, সংবাদ পত্র জাতির দর্পণ, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। ফ্যাসিস্ট হাসিনার আমলে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি। বিএনপি জনগনের রায়ে ক্ষমতায় গেলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মীদের যথাযথ মর্যাদা ও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে নেত্রকোনার তেমন কোন উন্নয়ন হয়নি।…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: জনমতের সুস্পষ্ট ইচ্ছা উপেক্ষা করে লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানির কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত ‘‘যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে’’ পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে প্রেসক্লাব মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি প্রতিবাদ সভায় সিপিবি উপজেলা কমিটির সহ:সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হান। এসময় সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির নেতবৃন্দ, কৃষক সমিতির সভাপতি আ. মালেক সরকার, ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, যুব ইউনিয়ন…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ৬ ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস। ১৯৭১ সনের এই দিনে বাংলার দামাল ছেলেদের এক রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলাকে মুক্ত করেছিলেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, সর্বস্তরের অংশগ্রহনে নানা কর্মসুচীর মাধ্যমে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলন শেষে পায়রা উড়িয়ে দিবসের সুচনা করা হয়। পরবর্তীতে এক বর্নাঢ্য র‌্যালি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বৃক্ষরোপন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনে’র সঞ্চালনায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধার সন্তান বিকাশ সরকার, সাখাওয়াত…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলার খেঁটে খাওয়া সাধারণ মানুষের কথা ভেবে ইতোমধ্যে নানাবিধ উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।  শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাকৈরগড়া ইউনিয়নের জনসাধারণ, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ওই ইউনিয়নের গুদারিয়া ও নাগপুর এলাকার বালচ নদীর ওপর এক বিশাল কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন তিনি। এছাড়া সোমেশ্বরী নদীর ওপর দিয়ে জনসাধারণ ও পর্যটকদের চলাচলের সুবিধার্থে প্রায় পয়ত্রিশ লক্ষ টাকা ব্যায়ে আরো তিনটি কাঠের সেতু নির্মান করে দিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। ওই সেতু গুলো দিয়ে শুধুমাত্র যানবাহন পারাপার…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: আবারও নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পরীক্ষা চলাকালীন সময়ে অষ্টম শ্রেণির এক ছাত্রের ক্লিপবোর্ডে পাওয়া গেছে উত্তরপত্র। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, আগে জেলার বাইরে থেকে প্রশ্নপত্র তৈরি করা হতো। সেইপ্রশ্ন নিরাপদে সংরক্ষণ করা হতো। বর্তমান প্রধান শিক্ষক স্কুলের ভেতর প্রশ্ন তৈরি করায় এমনটা ঘটেছে। এতে স্কুলের সম্মান ক্ষুন্ন হচ্ছে। সেইসাথে শিক্ষকরাও বিব্রত অবস্থায় পড়েছে। কয়েকদিন আগেও আমাদের স্কুলের উত্তরপত্র ফাঁস হয়েছিল। বিদ্যালয় সূত্র ও একাধিক শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অষ্টম শ্রেণির…

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তৃতীয় দিনের মতো তারা অর্ধ বেলা কর্মবিরতি পালন করেন। এতে মেডিকেল টেকনোলজিস্ট মো. নাজমুল ইসলাম, রেজুয়ানুল করিম রাজু ও ফার্মাসিস্ট মো. সাদ্দাম হোসেনসহ অনেকে বক্তব্য দেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করায় সেবা নিতে আসা রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ওষুধসহ সেবা না পেয়ে রোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মো. রিফাতুল ইসলাম। বুধবার (৪ ডিসেম্বর) তাঁর যোগদানকে স্বাগত জানাতে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সকাল ১১টার দিকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, গণমাধ্যমকর্মী, জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে কেন্দুয়ার উন্নয়ন, জনসেবা কার্যক্রমের গতি বাড়ানো এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন। নবাগত ইউএনও মো. রিফাতুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কেন্দুয়ার মানুষের সঙ্গে মিলেমিশে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসনিক…

আরও পড়ুন