মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্ম বিরতির মধ্যে কিছু সংখ্যক বিদ্যালয়ে পরিক্ষা গ্রহণ করেছেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। পরিক্ষা চলাকালীন সময়ে সহকারী শিক্ষকেরা কর্মবিরতিতে ছিল। মঙ্গলবার (২ ডিসেম্বর) মোহনগঞ্জ দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে কর্ম বিরতির মধ্যে পরিক্ষা গ্রহণ করতে আপত্তি জানান প্রধান শিক্ষক। তিনি বলেন উনার একার পক্ষে প্রায় এক হাজারের মত শিক্ষার্থীর নেওয়া সম্ভব না। পরে অভিভাবকদের চাপের মুখে ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরিক্ষা গ্রহণ করেন প্রধান শিক্ষক মাহবুবুর রহমান। তিনি সকাল ১০ টা ২০ মিনিটে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণির ৪৬১ জন শিক্ষার্থী পরিক্ষা নেওয়া শুরু করেন। এ সময় শিক্ষকদের কর্মবিরতির…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টারের উদ্যোগে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) বাদ মাগরিব পৌরশহরের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পুর্ব আলোচনায় আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে গেলেও শঙ্কা এখনো কাটেনি। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে…
রাজস্ব প্রতিবেদক: দেশের ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দাবিতে নেত্রকোনায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) এই স্মারকলিপি প্রদান করা হয়। এই স্মারকলিপিতে বলা হয়,দেশের প্রায় ৮০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত এবং কৃষি কাজে সরাসরি দেশের ক্ষেতমজুররা জড়িত। বর্তমানে দেশে ষাটোর্ধ্ব ক্ষেতমজুরের সংখ্যা অনেক বেশি। এই সকল ক্ষেতমজুররা সারাজীবন দেশের মানুষের মুখের খাবার উৎপাদন করছে, এই ক্ষেতমজুরদের সারা বছর কাজ নেই, তিন বেলা খাবারের ব্যবস্থা নেই,চিকিৎসা নেই, বার্ধক্যজনিত কারণে কাজ করার ক্ষমতা নেই। ক্ষেতমজুর সমিতি স্মারকলিপিতে বিভিন্ন দাবি তুলে ধরে। তাদের দাবিগুলো হচ্ছে- অবিলম্বে পল্লী রেশনিং ব্যবস্থা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হানবীর গ্রামে দীর্ঘ ১৫ বছর ধরে জাল দলিলের মাধ্যমে দখল করে রাখা সাত একর জমি উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেওয়ান রিয়াদের উদ্যোগে দুই গ্রামের মানুষ একত্রিত হয়ে জমিটি প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেন। একইভাবে উদ্ধার হয় আরও এক সংখ্যালঘু পরিবারের ২২ শতক জমি। গত মঙ্গলবার থেকে কয়েক দিনের প্রচেষ্টায় এসব জমি উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি মদন উপজেলার বাসিন্দা মোমেনুর রহমান খান স্বপন। ঢাকায় বসবাস করলেও মামার বাড়ি মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামে। তার মামা একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান খান চৌধুরী।…
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টানা ৪র্থ দিনের মতো কর্মবিরতিতে আছেন মোহনগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ। ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় গত ২৭শে অক্টোবর থেকে তারা এ কর্মবিরতি পালন করছেন। সোমবার (১ ডিসেম্বর) বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে দেখা যায়, শিক্ষকরা স্কুলে উপস্থিত থাকলেও তারা কোন প্রকার পাঠদান বা অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। ছাত্র-ছাত্রীরা ক্লাস না হওয়ায় স্কুলে এসে খেলাধূলা ও গল্পগুজব করে সময় পার করছে। উপজেলার সকল স্কুলে আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) একসাথে প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা শুরু হওয়ার তারিখ ঘোষণা করেছেন উপজেলা শিক্ষা অধিদফতর। তাই অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে এক উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে পরীক্ষা…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার উপজেলায় পৌর শহরের শ্মশানঘাট এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধপন্থায় বালু উত্তোলনের অপরাধে দুজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মিজানুর রহমান। এসম আটক করে অভিযুক্ত দুজনকে ৭দিনে কারাদণ্ড প্রদান করেন। এসময় শাফায়েত (২১) ও শফিকুল (১৯) নামে দুই যুবককে আটক করা হয় এবং তাদের দুজনকে সাত দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, বেশ কিছুদিন ধরে সোমেশ্বরী নদী থেকে বালু চুরির ঘটনা ঘটছে। এমন গোপন তথ্য ও সংবাদের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার শ্মশানঘাটে এলাকায় সোমেশ্বরী নদীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অবৈধভাবে বালু উত্তোলন ও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে গড়াডোবা ইউনিয়নের বিদ্যা বল্লভ বাজারে এ পথসভা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন। পথসভায় প্রধান বক্তা হিসেবে উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান বলেন, ন্যায়-বিচার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের রাজনৈতিক সংগ্রামের মূল লক্ষ্য। জনগণের পাশে থাকাই জামায়াতে ইসলামী’র শক্তি। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী তিনি। নায়েবে আমীর রফিকুল ইসলাম খান বলেন, মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম সংগঠনের বিভিন্ন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হককে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে ২নং দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া ঈদগাঁ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবার সুত্রে জানা গেছে, গত শনিবার রাত ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হয়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে রবিবার বিকেল নলুয়াপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে মরহুম স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা…
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদের উদ্যোগে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাদ জোহর পৌরশহরের ডাকুমারা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পুর্ব আলোচনায় পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দান…
নিজস্ব প্রতিবেদক: “সাহিত্য-সংস্কৃতির টানে এসো, মিশি প্রাণে প্রাণে”- এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘চর্চা সাহিত্য আড্ডা’র শত কবির মিলনমেলা। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সরকারি অর্থায়নে নির্মিত বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র নামে প্রতিষ্ঠিত জালাল মঞ্চে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে কবি-সাহিত্যিকদের প্রাণের মিলনস্থল। উদ্বোধন করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী ছড়াকার ও সাংবাদিক রহমান জীবন। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা, গীতিকার রফিকুল হাসান ভান্ডারী। উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, “সাহিত্য মানস গঠনের শক্তি। তরুণদের এই সাহিত্যচর্চা সমাজকে আলোকিত করবে।”…
নিজস্ব প্রতিবেদক: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন শুরু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে কিছু সময়ের জন্য হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ বন্ধ রাখেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সদস্য আব্দুল মতিন, আলী আসগর মামুন, আতিকুর রহমান, সুব্রত দাস, অমিত রায়, ইভা রাংসা প্রমুখ। বক্তারা বলেন, আমরা কর্মক্ষেত্রে আজ বৈষম্যের শিকার। অতি দ্রুত আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি। বিগত তিন দশক ধরে তারা দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের বদলি জনিত বিদায় উপলক্ষে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গত তিন বছরে দায়িত্ব পালনকালে ইমদাদুল হক তালুকদার প্রশাসনিক দক্ষতা, মানবিক সেবাবোধ, সাংস্কৃতিক অঙ্গনে অবদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উপস্থিত হয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দুয়ার মানুষের কাছে একজন নন্দিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। অসহায় ও গরিব মানুষের জন্য তাঁর দরজা সবসময় খোলা ছিল- এমন মন্তব্য করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, কেন্দুয়ার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় ইউএনও ইমদাদুল হক তালুকদারের অবদান স্মরণীয় হয়ে…
নিজস্ব প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে প্রতীকী শাট-ডাউট ও বিক্ষোভ করেছে নেত্রকোনায় কর্মরত নার্স ও মিডওয়াইফারি সদস্যরা। একইসঙ্গে তারা পেশাগত স্বার্থ-সংশ্লিষ্ট আট দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনে যোগ দেন নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। এতে বক্তব্য দেন- নার্সেস এসোসিয়েশন (বিএনএ) নেত্রকোনা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম, নার্সিং ইনস্টিটিউটের ইন্ট্রাক্টর বাদশা মিয়া, ডিপ্লোমা শিক্ষার্থী হিরন মিয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ৭০ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ২৪ বোতল আইকনিক হোয়াইট, ২২ বোতল রয়্যাল স্ট্রাগ, ১২ বোতল ব্লেন্ডারস প্রাইড ও ১২ বোতল সিগনেচার ব্র্যান্ডের ভারতীয় মদ। এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে এসব মাদকদ্রব্য দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক এলাকা থেকে মাদের বোতলগুলো উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা। ৩১…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশের মূল অর্থনীতি কৃষিনির্ভর। আর সেই কৃষকদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়- তা জানতে, বুঝতে এবং তাদের কাছ থেকে শুনতেই আমরা মাঠে এসেছি। আজ এখানে তিনজন খ্যাতিমান কৃষি বিশেষজ্ঞ আছেন। তারা কৃষকদের সমস্যাগুলো চিহ্নিত করবেন; আর আমরা নির্বাচিত হলে সেই সমস্যাগুলো সমাধান করে কৃষিতে নতুন বিপ্লব আনবো।” শনিবার (২৯ নভেম্বর) বিকেলে কলমাকান্দা বিএনপি’র সভাপতি এমএ খায়ের এর সভাপতিত্বে উপজেলার নাজিরপুর মাঠে বিএনপি’র কৃষি কথা ও কৃষি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,…
নিজস্ব প্রতিবেদক: আদিকালে নতুন ধান ঘরে তোলার সময় সৃষ্টিকর্তা বা সালজং দেবতাকে (সূর্য দেবতা) উৎসর্গ করতেন তৎকালীন সময়ে গারো সম্প্রদায়ের পূর্বপুরুষরা। ফসল গোলা ঘরের তোলার আগেই কৃষকরা আনন্দ উৎসব করতেন। এই সংস্কৃতি ধারণ করার জন্য এ সম্প্রদায়ের প্রজন্মরা, তারা যেন লালন ও বুঝতে পারে এবং এই সংস্কৃতিকে যেন চর্চা করতে পারে এই লক্ষ্যে ‘৫০ দামা ওয়ানগালা’ উৎসবের আয়োজন করা হয়। নেত্রকোনার দুর্গাপুর বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে এবং মেঘালয়ের সীমান্ত ঘেষা এলাকা কলমাকান্দার পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের…
অনলাইন ডেস্ক: কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন আরেকটি গান রিলিজ হয়েছে। ২৮ নভেম্বর ২০২৫ (শুক্রবার) পলাশের নিজস্ব ইউটিউব চ্যানেল (Enamul Haque Palash) থেকে ইএইচপি মিউজিক প্রোডাকশন হাউজের উদ্যোগে ‘ঠিকানা’ শিরোনামের গানটি রিলিজ করা হয়। আধুনিক ধারার এই গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীত শিল্পী রিপন চন্দ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন বিজন দাস। শিল্পী রিপন চন্দ বলেন, এনামূল হক পলাশ ভাইয়ের এই লিরিকটি একবার দেখেই গানটি গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি আমি। এই অসাধারণ গানটির কথা ও সুর আমার এতটা ভালো লেগেছে যে, ভবিষ্যতে বিভিন্ন স্টেজ প্রোগ্রামে এই গানটি পরিবেশন করার ইচ্ছা রাখি। গীতিকার এনামূল হক পলাশ বলেন, এই গানের লিরিকের মাধ্যমে…
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “এ অঞ্চলে যারা আদিবাসী আছেন, তারা শত শত বছর যাবত এ অঞ্চলে বসবাস করছেন। অত্যন্ত শান্তি প্রিয়ভাবে তারা থাকেন। সোসাইটিটে শিক্ষা ক্ষেত্রে ও সামাজিক উন্নয়নের দিকে দেখেন- তাদের ব্যাপক কন্ট্রিবিউশন আছে। এই কন্ট্রিবিউশনটাকে আমরা ধারণ করি। আমরা আগেও বলেছি- আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনায় আসেন, তাহলে আধিবাসীদের উন্নয়নের জন্য, বিশেষ করে তাদের শিক্ষা এবং তাদেরকে অনগ্রসর ব্যবস্থার যে জিনিসগুলো আছে সেগুলোর উন্নয়নে আমরা কাজ করবো।” নেত্রকোনার দুর্গাপুর বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে এবং মেঘালয়ের সীমান্ত ঘেষা এলাকা কলমাকান্দার পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ার দিগদাইর আরামবাগ হাফিজিয়া মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া-আটপাড়ার গণমানুষের নেতা ও কেন্দুয়া উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল। দোয়া মাহফিলে দুলাল সাহেব বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের প্রতীক। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর…
নিজস্ব প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত নেত্রকোনায় অবস্থান ধর্মঘট পালন ও বিক্ষোভ মিছিল করেছেন কর্মরত নার্স ও মিডওয়াইফারি সদস্যরা। একইসঙ্গে তারা পেশাগত স্বার্থ-সংশ্লিষ্ট আট দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধুনিক সদর হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনে যোগ দেন নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। ধর্মঘট চলাকালে বক্তব্য দেন বিএনএ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ফাতেমা বেগম, সহ-সভাপতি হান্না বর্মন এবং নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সাহিদা পারভীন, নার্সিং ইনস্ট্রাক্টর সুবর্ণা আচার্য, দিলরুবা ইয়াসমিন…
