নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে গড়াডোবা ইউনিয়নের বিদ্যা বল্লভ বাজারে এ পথসভা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

পথসভায় প্রধান বক্তা হিসেবে উপজেলা জামায়াতের আমীর মো. সাদেকুর রহমান বলেন, ন্যায়-বিচার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের রাজনৈতিক সংগ্রামের মূল লক্ষ্য। জনগণের পাশে থাকাই জামায়াতে ইসলামী’র শক্তি। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী তিনি।

নায়েবে আমীর রফিকুল ইসলাম খান বলেন, মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম সংগঠনের বিভিন্ন চলমান কার্যক্রম তুলে ধরেন।

গড়াডোবা ইউনিয়ন জামায়াতের আমীর ডা. আব্দুল লতিফ ও সেক্রেটারি আব্দুল কাইয়ুম ইউনিয়ন পর্যায়ে দলের কর্মকাণ্ডের ওপর বক্তব্য দেন।

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন আইয়ুবী (মেহেদি), সেক্রেটারি কিরণ হোসেন, গড়াডোবা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. মুজাহিদসহ স্থানীয় বহু নেতাকর্মী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version