আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার আটপাড়ায় সংঘর্ষে সাবেক ছাত্রনেতা মো. রবিউল ইসলাম রবিউলের খবর জিয়ারত করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী।

রবিবার দুপুরে নিহত রবিউলের কবর জিয়ারত শেষে ড. হিলালী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

একই সঙ্গে তিনি পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তৌসিফ ইসলাম তৌসিফ, যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনোয়ারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version