নিজস্ব প্রতিবেদক: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন শুরু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে কিছু সময়ের জন্য হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ বন্ধ রাখেন তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশন দুর্গাপুর উপজেলা শাখার সদস্য আব্দুল মতিন, আলী আসগর মামুন, আতিকুর রহমান, সুব্রত দাস, অমিত রায়, ইভা রাংসা প্রমুখ।

বক্তারা বলেন, আমরা কর্মক্ষেত্রে আজ বৈষম্যের শিকার। অতি দ্রুত আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি। বিগত তিন দশক ধরে তারা দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন কিন্তু তা বাস্তবায়নের সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না।

আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে, কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী সারাদেশের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version